এন্টনি ফিরিঙ্গী-র আসল নাম ছিল হ্যান্সম্যান এন্টনি | জনশ্রুতিতে আছে যে তাঁর বাবা পোর্তুগীজ এবং
মা বাঙালী ছিলেন | তিনি ইউরোপিয় মূলের ছিলেন বলেই ফিরিঙ্গী আখ্যা পান | উনবিংশ শতকের প্রথমার্ধে
তিনি কলকাতায় কর্মসূত্রে এসে, কালী সাধক এবং কবিয়াল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন | এক ব্রাহ্মণ জাতীয়া
বিধবাকে বিবাহ করেন এবং হিন্দুর পূজা পার্বন --- দোল দুর্গোত্সব --- প্রভৃতি নিষ্ঠার সঙ্গে পালন করতেন |
উত্তর কলকাতায় তাঁর প্রতিষ্ঠা করা কালীবাড়ী "ফিরিঙ্গী কালীবাড়ী" নামেই পরিচিত |
তিনি তখনকার জনপ্রিয় কবিগান ও কবির লড়াইয়ের প্রতি এতই আকৃষ্ট হন যে নিজের দল গঠন করেন এবং
তখনকার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা, ঠাকুর সিংহ, রাম বসু প্রভৃতির সাথে কবির লড়াইয়ে অংশ গ্রহণ
করেন | তিনি বাংলা ভাষার উপর অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন এবং তাঁর রচিত কবিগান খুব জনপ্রিয়
হয় | তিনি এন্টনি কবিয়াল নামেও খ্যাত ছিলেন |
সাহেব কবিওয়ালা বা কবিয়াল বাঙালী পোষাকে কবিগান গাইছেন, এটা সে যুগে এক অভিনব দৃশ্য ছিল | বলা
বাহুল্য বিপুল জনসমাগম হোত |
তিনিই সম্ভবত প্রথম ইউরোপীয় বাংলা ভাষার সাহিত্যিক |
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
. রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস,