কবি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়উনিশ শতকের সাংবাদিক, সাহিত্যিক ও ধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী ছিলেন |
"পদ্যমালা" (১৮৬৯) নামে দীর্ঘ গদ্য পদ্যময় চম্পূ কাব্য, "বীরনারী" (১৮৭৫) নামক ঐতিহাসিক নাটক, "সুরুচির কুটির" (১ম ভাগ ১৮৮০, ২য় ভাগ ১৮৮৪) নামক নীতিক্লিষ্ট উপন্যাস তাঁর প্রধান রচনা | তাঁর রচনা তাঁর সামাজিক ও ধর্মীয় কাজের অঙ্গ ছিল |
তিনি "অবলা বন্ধু", "সমালোচক", "সঞ্জীবনী" প্রভৃতি পত্রিকার সাথে যুক্ত ছিলেন |
তাঁর "জাতীয় সংগীত" (১৮৭৬), স্বদেশী গানের প্রথম সংকলন | ১৮৭৮ সালে ঐ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি গান যুক্ত করা হয় |
তাঁর স্ত্রী কাদম্বিনী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা স্নাতকের একজন |
আমাদের কাছে কবি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in