কবি রত্না ভৌমিক একজন সমাজ সেবী এবং রাজনৈতিক কর্মী | তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন জেলা পর্যায়ের নেত্রী | এ ছাড়া তিনি মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন | তাঁরই সুদক্ষ পরিচালনায় সল্ট লেকের নক্ষত্র ওয়েলফেয়ার সোসাইটি নানান সেবামুলক কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে |
রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের দৈনন্দিন সুখ দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ফলে দেশ, রাজ্য ও সামাজিক পরিস্থিতির নাড়ি-স্পন্দন তিনি নিত্য অনুভব করেন | সেটাই তাঁর কবিতার মূল উপাদানের উত্স, যদিও তাঁর কবিতায় "নারী"ই প্রাধাণ্য পেয়ে থাকে এবং তাঁর কবিতা নারীবাদী অবশ্যই বলা চলে |
সম্প্রতি তাঁর একগুচ্ছ কবিতা নিয়ে "এ কোন বাংলা" পত্রিকাটি প্রকাশিত হয়েছে | তাঁর ব্যস্ত জীবনের ফাঁকে, সময় বার করে তাঁর ঘটনাবহুল জীবন নিয়ে একটি আত্মজীবনী রচনার কাজেও হাত দিয়েছেন | তাঁর কিছু কবিতা আমাদের সাইটে প্রকাশিত করার অনুমতি পেয়ে আমরা আনন্দিত |