এই পাতায় লেখক বা শিল্পীর নামের উপরে
ক্লিক্ করলেই সেই পাতা খুলে যাবে!
. বিভক্ত বাংলার, খুলনা জেলার, মূলঘর গ্রাম থেকে ১৯৪৬ সালে, কমলকুমার রায়চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল
হাতে লেখা পত্রিকা, শারদীয়া আগে চলো। দেশভাগ ও পরবর্তী দাঙ্গা-বিধ্বস্ত বাঙালী জীবনের কঠিন পরিস্থিতি পার ক'রে,
কালের গ্রাসের হাত থেকে বাঁচিয়ে, পত্রিকাটিকে সম্প্রতি আমাদের হাতে তুলে দিয়েছেন শ্রদ্ধেয় ডঃ নবেন্দু সেন, আপামর
বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবার জন্য। এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
১৯৪৬ এর সেই হাতে-লেখা পত্রিকাটিকে আধুনিক প্রযুক্তির আভরণে পুনরায় প্রকাশিত করা হল মিলনসাগরের ১৪১৮ বঙ্গাব্দের শারদীয় নিবেদন হিসেবে!