| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| কি আনন্দ খণ্ডপুরে ঠাকুর নরহরি ঘরে ভণিতা বাসু কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ২২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ কি আনন্দ খণ্ডপুরে ঠাকুর নরহরি ঘরে। মহোৎসবের কে করে আনন্দ। সকল মহান্ত আসি প্রেমানন্দ রসে ভাসি নিরখিয়ে গৌরমুখচন্দ॥ দ্বাদশ গোপাল আর চৌষট্টি মহান্ত সাথ আর ক্রমে ছয়টি গোসাঞী। শাখা উপশাখা যত আইল সকল ভক্ত আনন্দেতে গৌরগুণ গাই ॥ শ্রীনিবাস জনে জনে বসাইল স্থানে স্থানে বসিল মহান্ত সারি সারি। যার যৈছে অনুমানে বসাইল স্থানে স্থানে দুই প্রভুর মধ্যে গৌরহরি॥ দক্ষিণেতে নিত্যানন্দ বামেতে অদ্বৈতচন্দ তার বামে গদাধরাচার্য্য। ভোজনে বসিলা সভে রখুনন্দন আসি তবে করে পরিবশনের কায্য॥ মহাপ্রভু সুখোল্লাসে করে লৈয়া এক গ্রাসে দেন প্রভু নিতাইয়ের মুখে। এইরূপ পরস্পর নরহরি গদাধর ভোজন করয়ে প্রেমসুখে॥ ভোজনান্তে জয়ধ্বনি জয় গৌর দ্বিজমণি সভে মিলি কৈল আচমন। শ্রীনিবাস সুখোল্লাসে করে লৈয়া মুখবাসে সভে দিল মাল্য চন্দন॥ নরহরি ঠাকুর ধন্য যার গৃহে শ্রীচৈতন্য নিত্যানন্দ সহিত আপনি। তা দেখি বৈষ্ণবগণ হরি বোলে ঘন ঘন বাসু মাগে চরণ দুখানি॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৭৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। চিত্রা রায় পদটিকে “সন্দিগ্ধ পদ” হিসেবে রেখেছেন। ॥ ধানশী॥ কি আনন্দ খণ্ডপুরে ঠাকুর নরহরি ঘরে। মহোৎসবের কে করে আনন্দ। সকল মহান্ত আসি প্রেমানন্দ রসে ভাসি নিরখিয়ে গৌরমুখচন্দ॥ দ্বাদশ গোপাল আর চৌষট্টি মহান্ত সাথ আর ক্রমে ছয়টি গোসাঞী। শাখা উপশাখা যত আইল সকল ভক্ত আনন্দেতে গৌরগুণ গাই ॥ শ্রীনিবাস জনে জনে বসাইল স্থানে স্থানে বসিল মহান্ত সারি সারি। যার যৈছে অনুমানে বসাইল স্থানে স্থানে দুই প্রভুর মধ্যে গৌরহরি॥ দক্ষিণেতে নিত্যানন্দ বামেতে অদ্বৈতচন্দ তার বামে গদাধরাচার্য্য। ভোজনে বসিলা সভে রখুনন্দন আসি তবে করে পরিবশনের কায্য॥ মহাপ্রভু সুখোল্লাসে করে লৈয়া এক গ্রাসে দেন প্রভু নিতাইয়ের মুখে। এইরূপ পরস্পর নরহরি গদাধর ভোজন করয়ে প্রেমসুখে॥ ভোজনান্তে জয়ধ্বনি জয় গৌর দ্বিজমণি সভে মিলি কৈল আচমন। শ্রীনিবাস সুখোল্লাসে করে লৈয়া মুখবাসে সভে দিল মাল্যচন্দন॥ নরহরি ঠাকুর ধন্য যার গৃহে শ্রীচৈতন্য নিত্যানন্দ সহিত আপনি। তা’দেখি বৈষ্ণবগণ হরি বোলে ঘন ঘন বাসু মাগে চরণ দুখানি॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |