| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| কেনে সুরধুনি গেলাম কিরূপ দেখিয়া আইলাম ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯১০ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ১ম খণ্ড, ৪৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটির বেশ কয়েকটি পংক্তি অন্যান্য পদের সঙ্গে মিলে যায়। কিন্তু পুরোপুরিভাবে মিল নেই কোনও পদের সঙ্গে। তাই এটিকে আমরা একটি ভিন্ন পদ হিসেবে রাখছি। রূপানুরাগ শ্রীগৌরচন্দ্র। ॥ কামোদ মঙ্গল - মধ্যম দশকুশী॥ কেনে সুরধুনি গেলাম কিরূপ দেখিয়া আইলাম রূপ হেরি কিনা হইল মোরে। সোণার বরণ তনু এই ছিল কালা কানু নইলে কেনে মন চুরি করে॥ কি তার দারুণ মতি মজিল যুবতী সতী প্রতি ঘরে প্রেমের কান্দনা। রসের পরাণ যার কুলে কি করিবে তার নদীয়া নগরে হেন জনা॥ নয়ান কমল নব অরুণ পরাভব ধারা বহে মুখ বুক বৈয়া। শুন গো সজনি সই মরম তোমারে কই জীব না সে গোরা না দেখিয়া॥ অন্তরে প্রেম রস শর বিন্ধি কৈল জর জর নিষেধ না মানে মোর প্রাণী। সুরধুনি তীরে যাইয়া কুল দিব ভাসাইয়া ভজিব সে গোরা গুণমণি॥ পুরাণে শুনেছি যত সেই সব অভিমত কালবরণ এবে হইল গোরা। বাসুদেব ঘোষে ভণে কলি-কাল-দমনে এই ছিল গোপীর মন চোরা॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |