| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| ভুজযুগ আরোপিয়া বয়স্যের কান্ধে ভণিতা বাসুদেব কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীরাগ॥ ভুজযুগ আরোপিয়া বয়স্যের কান্ধে। চলিয়া জাইতে নারে গোরা মোর হরিবোল বলিয়া কান্দে॥ প্রেমে ছলছল নয়ন জুগল কত নাদি বহে ধারে। পুলকে পুরিল গোরা কলেবর ধরণী খারিতে নারে॥ সঙ্গে পারিষদ ফিরে নিরন্তর হরি হরি বোল বলে। সখার কান্ধে ভুজজুগ দিয়া হেলিয়া দুলিয়া চলে॥ ভুবন ভরিয়া প্রেম উতরোল গৌরাঙ্গ গুনের ধাম। শুনিয়া ভরসা বাসুদেব ঘোষে পতিত পাবন নাম॥ সূত্র - ক। পদরত্নাকর, পৃ - ১১৩। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| গৌর গদাধর সঙ্গে কৃষ্ণকথা রস রঙ্গে ভণিতা বাসুদেব কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গৌর গদাধর সঙ্গে কৃষ্ণকথা রস রঙ্গে কহিতে নয়নে বহে বারি। কি ভাব গদাধরের মনে বুঝন না জায় কেনে পালটি বসিলা মুখ ফেরি॥ তখন দেখিয়া গৌরাঙ্গচাঁদ। - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ধারা বহে দু'নয়নে - - - - - - - - - - - অনুভাব বুঝিতে না পারি। কহিতে মনের কথা অন্তরে মরম বেথা বাসু কান্দে গুমরি গুমরি॥ সূত্র - ক। কলিকাতা বিশ্ববিদ্যালয় পুথি ৬২০৪/১৬৫৯। খ। বাসু ঘোষের পদাবলী, মালবিকা চাকী, পদ - ৬২। মন্তব্য - পদটি গৌর গদাধর লীলা সংক্রান্ত। মাঝের দুই ছত্র পড়া যায় নি। গদাধর এখানে মান লীলার ভাবে ভাবিত। এই ভাবের মর্ম অনুভব করা সহজ কাজ নয়। . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস আচার্য্য-গৃহে ভণিতা বাসুদেব কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস আচার্য্য-গৃহে শূভ দিন শুভ অতিশয়। গৌরাঙ্গ আনন্দমন নিত্যানন্দে ডাকি কন প্রেমপূর্ণ কর নদীয়ায়॥ অনর্থ কলির কাম নাহি মুখে কৃষ্ণনাম অসৎ কথায় সতত মগন। ভত্তি গন্ধ নাহি পায় কেবল পশুর প্রায় হরিনাম না করে গ্রহণ॥ হইয়া মায়ার দাস করে নানা অভিলাষ মিছা দ্বন্দ্বে যাইছে জীবন। উদ্ধারিতে জগজন আনহ মহান্তগণ কৃপাবলে তরিবে ভুবন॥ নিত্যানন্দ পত্র লঞা মুকুন্দে সপিলা যাঞা মুকুন্দ পাঠায়ল ঠাঁই ঠাঁই। আইলা মহান্ত যত গণনা কে করে কত অসংখ্য মহন্ত অন্ত নাই॥ সবার নয়নে ধারা সজল নয়নে গোরা আলিঙ্গন করে সম্ভাষণ। পদ প্রক্ষালন করি বসিলা গৌরাঙ্গ ঘেরি চাঁদমুখ করে দরশন॥ রোপিল কদলী চারি গঙ্গাজল ঘট ভরি নারিকেল তাহার উপর। গন্ধবাস উপহারে শ্রীকৃষ্ণ অর্চ্চন করে নারীগণে করে জয়কার॥ শঙ্খ ঘন্টা করতাল মৃদাঙ্গ বাজায় ভাল প্রেমানন্দে নাচে দুই ভাই। সঙ্গে নাচে ভক্তগণ হরিবোল ঘন ঘন প্রেম পুলকের অন্ত নাই॥ মাল্য চন্দন দান ভক্ষ্য ভোজ্য বাসস্থান সুখেতে রহিল সব জন। বাসুদেব ঘোষে বলে আসিবে প্রভাতকালে কালি হবে হরিসংকীর্ত্তন॥ সূত্র - গোবিন্দ কুণ্ডের পুথি (মালবিকা চাকী কর্ত্তৃক উদ্ধৃত) ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| নিশি অবশেষে গোরা দুনয়নে বহে ধারা ভণিতা বাসুদেব কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫৭৮- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগোল্লেখ নেই॥ নিশি অবশেষে গোরা দুনয়নে বহে ধারা কোথা মোর সোনার মুরলী। তুঙ্গবিদ্যা সুচিত্রা রঙ্গদেবী ললিতা কোখা মোর রাধাচন্দ্রাবলী॥ মুরলীর স্বরে কত ডাকিতাম অবিরত শয়নে স্বপনে রাধানাম। বাসুদেব ঘোষ কহে শুনহরে সখি মুরলী বিহনে প্রাণ যায়॥ সূত্র - ক। কলিকাতা বিশ্ববিদ্যালয় পুথি ৬২০৪। গ। সাহিত্য পরিষদ পুথি ২৪৩৩। গ। বাসু ঘোষের পদাবলী, মালবিকা চাকী, পদ - ২০০। মন্তব্য - পদটি কলিকাতা বিশুবিদ্যালয়ের একটি বড় ও প্রাচীন পুথিতে রক্ষিত আছে। এতে স্পষ্ট 'বাসুদেব ঘোষ' ভণিতা প্রযুক্ত হয়েছে। পদটির আকার সংক্ষিপ্ত অথচ এরই মধ্যে ভাবের প্রকাশে এটি অব্যর্থ। এতে রূপ গোস্বামী সৃষ্ট তুঙ্গ বিদ্যা, সুচিত্রা, রঙ্গদেবী, ললিতার নাম উল্লিখিত হয়েছে। রূপ গোস্বামী বাসু ঘোষের সমসাময়িক, তাঁর সৃষ্ট চরিত্রগুলি এই কবির অপরিচিত ছিল না - এই পদটি খেকে তা বোঝা যায়। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |