| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| মহাভুজ নাচত চৈতন্য রায় ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কমলাকান্ত দাসের “পদরত্নাকর” গ্রন্থের ১৩৮-পৃষ্ঠার পদ। ॥ বিভাস॥ মহাভুজ নাচত চৈতন্য রায়। কে জানে কত কত ভাব শত শত সোনার বরণ গোরা গায়॥ প্রেমে ঢর ঢর অঙ্গ নিরমল পুলক অঙ্গের শোভা। আর কি কহব বিশেষ অনুভব হেরইতে কাহে না হিয়া লোভা॥ শুনিয়া নিজ গুণ নাম সংকীর্ত্তন লুটত বিভোর অঙ্গে। নদীয়ার সব লোক পাশরিল দুঃখ শোক ভাসল প্রেম তরঙ্গে॥ করুণা নিরখনে আমিয়া বরিখনে অখিল ভুবন সিঞ্চিত॥ বাসুদেব ঘোষ গানে তুলনা নাহিক আনে মুক্ষি মাত্র হইলুঁ বঞ্চিত॥ সূত্র - পদরত্নাকর। পৃ ৯৩৮। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| সংকীর্ত্তনে গৌর ধায় দ্বারে গড়াগড়ি যায় ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সংকীর্ত্তনে গৌর ধায় দ্বারে গড়াগড়ি যায় পূরব স্মরিয়া গোরা কান্দে। বৃন্দাবন পড়্যাছে মনে তেই খারা দুনয়নে পশু পাখী স্থির নাহি বান্ধে॥ কাঁহা গিরি গোবর্দ্ধন কাঁহা মোর বৃন্দাবন আর না বসিব মায়ের কোলে। আর না গোকুলে যাব সর চাই নবনী খাব কে আর বাঁধিবে উদূখলে॥ ধবলী শাঙলী গাই কোথা বিনোদিনী রাই চন্দ্রাবলী ললিতা বিশাখা। শ্রীদাম সুদাম দাম কোথা দাদা বলরাম কারো সঙ্গে না হইল দেখা॥ ভাণ্ডীর বহুলা বনে গোপের বালক সনে একত্রে করিতাম ভোজন। রাসলীলা না করিব বংশীবটে না বসিব কোথা রইল প্রিয় গোপীগণ॥ গদাধর মুখ হেরি নাচে গোরা ফিরি ফিরি বুক বায়্যা পড়ে প্রেমধারা। বাসুদেব ঘোষ কয় সম্বরণ না হয় পূর্ব্ব সোঙরিয়া কাঁদে গোরা॥ সূত্র - ক। সাহিত্য পরিষদ পুথি ২০৫১। খ.। বাসু ঘোষের পদাবলী, মালবিকা চাকী, পদ - ৩৮। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| নাচেরে গৌরাঙ্গবর নিত্যানন্দ সোদর ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মঙ্গল গুর্জ্জরীরাগ॥ নাচেরে গৌরাঙ্গবর নিত্যানন্দ সোদর আর নাচে ঠাকুর উদিত। ভকত ভ্রমরগণ গুণ গায় অনুক্ষণ দেখি গোরাচাঁদেরে উদিত॥ সঙ্গে প্রিয় গদাধর মাধব নন্দনবর বিলসই গৌরাঙ্গ সহিত। হেরি নরহরি দাস ঈষৎ মধুর হাস কে বুঝিবে পণ্ডিতের রীত॥ তার গুণ সোঙরিতে পরম্বানন্দ হয় চিতে হেরইতে পহুমুখচান্দে। স্বরূপ রামানন্দ হেরি পহু মুখচন্দ পূর্ব্ব সোঙরিয়া পহু কান্দে॥ যতেক ভকতগণ আনন্দে বিমোন আনন্দ সায়রে পড়ি ভাসে। বাসুদেব ঘোষ সনে সেই রাধা কানু সনে দেখি গোরা গদাধর পাশে ॥ সূত্র - ক। পাঠবাড়ী পুথি ২১ক। খ। বাসু ঘোষের পদাবলী, মালবিকা চাকী, পদ - ৬৪। মন্তব্য - কীর্ত্তন ও নৃত্যরত সপারিষদ গৌরাঙ্গের জীবন্ত চিত্র অঙ্কিত হয়েছে। গৌরাঙ্গের সঙ্গে আছেন নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, নরহরি, স্বরূপ, রামানন্দ এবং আরো বহু ভক্ত এবং খুব সম্ভব স্বয়ং কবিও। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| পড়িয়া চরণতলে শোকে বিষ্ণুপ্রিয়া বলে ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পড়িয়া চরণতলে শোকে বিষ্ণুপ্রিয়া বলে ছাড়িয়া মায়ে ও প্রভু মোরে। না দেখিয়া চাঁদমুখ বিদরিয়া যায় বুক কেমনে বাঁচিব আমি ঘরে॥ মুঞি নারি কিবা ছার তুয়া হেন পতি যার সে না পতি মোরে ছাড়ি যায়। জলেতে প্রবেশ করি অনলে পুড়িয়া মরি এ বিচ্ছেদ না সয় হিয়ায়॥ কৃষ্ণ সবার পতি আর সব প্রকৃতি কৃষ্ণ হ'ন কালের কারণ। এত কহি গৌরহরি চলেন নবদ্বিপ ছাড়ি কাঁদে বাসু ধরিয়া চরণ॥ সূত্র - পদরত্বমালা ( মালবিকা চাকী কর্তৃক উদ্ধৃত ) ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| নিজ অশ্রুজলে নাপিত নিমাঞির ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নিজ অশ্রুজলে নাপিত নিমাঞির ভিজাইল শিরকেশ। কামিনীমোহন কেশ মুড়াইয়া করিল সন্ন্যাসীবেশ॥ পুন গঙ্গাস্নান করি আসি গোরা বসিল ভারতী পাশ। চরণে ধরিয়া বিনতি করিয়া বলে সে করাহ সন্ন্যাস॥ কান্দিতে কান্দিতে ধৈয্য ধরি চিতে মন্ত্র দিল তার কানে। কহে বাসু ঘোষ হুইল সন্ন্যাস ভূবন ভরিল প্রেমে॥ সূত্র - শ্রীযুক্ত সজনী দাসের পুথি, পৃষ্ঠা ২ (প্রথমাংশ নেই) ( মালবিকা চাকি কর্ত্তৃক উদ্ধৃত )। ---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |