| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| দেখ দেখ আসি জত নদ্যাবাসি আর এক রীত শুন অদভুত ভণিতা বাসু ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৪র্থ অধ্যায়, নবাবিষ্কৃত পদাবলী এবং পালাগান, ১৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। দেখ দেখ আসি জত নদ্যাবাসি আমার নিমাঞি চাঁন্দে। বিহানে উঠিয়া বসন ধরিয়া ননি দে’ বলিয়া কান্দে॥ নহি গোয়ালিনী কোথা পাব ননি একি বিসম হৈল মোরে। শুন্যাছি পুরাণে নন্দের ভবনে সেই বুঝি মোর ঘরে ॥ আর এক রিত সুন অদভুত আমার নিমাঞি রায়। আঙিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া মোহন মুরলি বায়। আর একদিনে খেলে সিষুসনে নয়নে বহিছে লোর। কছে বাসু ঘোষে সচির আবেশে বাসনা পুরল মোর॥ সূত্র - ক। কলিকাতা বিশ্ববিদ্যালয় পুথি ৪২৪১। খ। বিশ্বভারতী পুথি - ৬২২৫। ---চিত্রা রায়॥ এই পদটি ১৯৫৪ সালে প্রকাশিত, সতী ঘোষ সম্পাদিত “প্রত্যক্ষদর্শীর কাব্যে মহাপ্রভু শ্রীচৈতন্য”, ১০৬- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি আসলে "দেখ দেখ আসি জত নদ্যাবাসি" পদটির দ্বিতীয়ার্ধ। তাই এই পদদুটিকে একত্রে রাখা হলো। আর এক রীত শুন অদভুত আমার নিমাঞি রায়। পাখনা উড়াইয়া ত্রিভঙ্গ হইয়া মোহন মুরলী বায়। আর একদিনে খেনে সেহ সনে নয়ানে বহিছে লোর। কছে বাসুঘোষ শচীর আবাসে মনের বাসনা পূরল মোর॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| জোমুনার তিরে পুষ্পিত তরুতলে ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৪র্থ অধ্যায়, নবাবিষ্কৃত পদাবলী এবং পালাগান, ১৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ১। জোমুনার তিরে পুষ্পিত তরুতলে আসি মিলিল দুই ভাই। কি খেলা খেলিবে বল সভে বলে ভাল ভাল আজি খেলিব এইটাই॥ খেলিব বিনদ খেলা গাএ মাখ রাঙ্গা ধুলা নবিন পল্লব তুলি পর কানে। খেলাতে হারিবে জে কান্দে করে লবে সে লএ জাবে ভান্ডীরের বনে॥ ২। সিষুগণে ডাকে ভাই আয় গঙ্গাতিরে যাই নাচিএ গাহব সংকীর্ত্তন। গৌর নিত্যানন্দ রায় হরিদাস সঙ্গে যায় জাজুরিতে দিলা দরশন॥ দেখ অভিরাম বলি বদনে পুন ডাকই নয়নে বহতা বহু লোর । বাসুদেব ঘোষ বলে সুরধুনিতিরে গেলে নাচে সভে আনন্দিত ভোর॥ সূত্র - সাহিত্য পরিষদ পুথি - ২৪৩৩। মন্তব্য - পদটি কোন সংকলন গ্রন্থে দেখা যায় নি। পদটি পুথিতে এরকম ১ / ২ সংখ্যা দিয়ে লেখা আছে। প্রথম অংশটিতে কৃষ্ণ এবং তাঁর সখাদের খেলার কখা বলা হয়েছে, এবং দ্বিতীয় অংশে গৌরাঙ্গ, নিত্যানন্দ, হরিদাস, অভিরাম প্রুমুখের গঙ্গাতীরে সংকীর্ত্তন ও নৃতোর পরিচিতি রয়েছে।---চিত্রা রায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |