| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| নিশি অবশেষ কালে গোরা গেল অন্তরালে ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৪র্থ অধ্যায়, নবাবিষ্কৃত পদাবলী এবং পালাগান, ২০৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নিশি অবশেষ কালে গোরা গেল অন্তরালে কণ্টকনগরের ঘাটে। বিহানে দেখিয়া ঘরে না দেখিয়া বিশ্বম্ভরে সোকে সচির প্রাণ ফাটে॥ জানিলাম গৌরাঙ্গ গেল ছাড়ি। উর্দ্ধমুখ হঞা কান্দে কেশবেশ নাহি বান্ধে অবনিতে দিয়া গড়াগড়ি॥ নদিয়া নাগরি তায় কান্দিছে উভরায় আর কান্দে বৈষ্ণব মালিনী। সকল নদিয়া কান্দে কেশবেশ নাহি বান্ধে কুথা গেল গোরা গুনমণি॥ কে না দিল ই নামমন্ত্র কে সিখাইল এনা তন্ত্র কেনে গোরা হইল সন্ন্যাসী। নদীয়া আনন্দ ছিল গোকুলের পারা হৈল ভারথি অনাথ কৈল আসি॥ বাসু ঘোষ কহে দড় গোরা দয়াময় বড় দেখিয়া কলির অন্ধকার। অখিল জিবের লাগি গোরা হুইল বিবাগি যান গোরা তরিতে সংসার॥ সূত্র - কলিকাতা বিশ্ববিদ্যালয় পুথি ৪৯৯৬। . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| কত দীন হীন জনে তুমি কৈলে প্রেমদানে ভণিতা বাসুদেব কবি বাসুদেব ঘোষ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৪র্থ অধ্যায়, নবাবিষ্কৃত পদাবলী এবং পালাগান, ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কত দীন হীন জনে তুমি কৈলে প্রেমদানে সুন গৌর আমার বচন। অজামিল হৃত পাপে তৃভূবন ডরে কাঁপে তারে দিলে উ রাঙ্গা চরণ॥ পাপি ছিল দুটি ভাই নাম জগাই মাধাই বধ কৈল কত শত জন। কুম্ভকানা ফিলি মাল্যে তভু নাহি ক্রোধ কৈলে তারে দান কৈলে প্রেধধন॥ বাসুদেব নামে জার উৎকলে বসতি তার সর্বাঙ্গ আছিল গলিত হয়্যা। তাহারে করুণা করি উদ্ধারিলে গৌরহরি প্রেমাবেশে কোলেতে করিয়া ॥ নিজসঙ্গে ছিল জেই প্রেমধন পাল্য সেই প্রেমে ভাসাইলে তৃভুবন। প্রেমচিন্তামণি দানে উদ্ধারিলে জগজনে বাসু ঘোষে না কৈলে সরণ॥ সূত্র - বিশ্বভারতী পুথি ৫৩৪৬। . ************************ . সূচীতে . . . মিলনসাগর |