| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| নবদ্বীপে উদয় করিলা দ্বিজ-রাজ নবদ্বীপে উদয় গোলক রাজ ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য়খণ্ড,৩য় শাখা, ২৭শপল্লব ,বাসন্তী-রাস-লীলা, ১৪৯৪-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী বা বসন্ত॥ নবদ্বীপে উদয় করিলা দ্বিজ-রাজ। কলি-তিমির ঘোর গোরাচাঁদের উজোর পারিষদ-তারাগণ মাঝ॥ ধ্রু॥ কীর্ত্তনে ঢর ঢর অঙ্গ ধূলি-ধূসর হালত ভাব-তরঙ্গে। করে করতাল ধরি বোলত হরি হরি ক্ষেণে ক্ষেণে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর কান্ধের উপরে তার সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন আকুল অনুখণ ধারা বহে অরুণ-নয়ানে॥ আঁখিযুগ ঝর ঝর যেন নব জলধর দশন বিজুরী জিনি ছটা। বাসুদেব ঘোষ গীতে কলি-জীব উদ্ধারিতে বরিষণ হরি-নাম-ঘটা॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগ তালো যথা॥ নবদ্বীপে উদয় করিল দ্বিজরাজ। কলি তিমির ঘোর গোরাচান্দ উজল পারিষদগণ তার মাঝ॥ কীর্তনে ঢরঢর অঙ্গ ধূলি ধূসর হানত ভাব তরঙ্গে। করে করতাল ধরি বোলত হরিহরি খেনে খেনে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর কান্ধের উপরে তাল সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন আকুল অনুক্ষণ ধারা বহে অরুণ নয়ানে॥ আঁখি যুগ ঝর ঝর যেন নব জলধর দশন বিজরী যেন ছটা। বাসুদেব ঘোষ গীতে কলিযুগ উদ্ধারিতে বরিখত হরিনাম ঘটা॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ (১ম সংস্করণ ১৯০২), ৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী॥ নবদ্বীপে উদয় করিলা দ্বিজরাজ। কলি-তিমির ঘোর গোরাচাঁদের উজোর পারিষদ-তারাগণ মাঝ॥ ধ্রু॥ কীর্ত্তনে ঢর ঢর অঙ্গ ধূলিধূসর হানত ভাব-তরঙ্গে। করে করতাল ধরি বোলত হরি হরি ক্ষণে ক্ষণে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর কাঁধের উপরে তার সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন আকুল অনুক্ষণ ধারা বহে অরুণ নয়ানে॥ আঁখিযুগ ঝর ঝর যেন নব জলধর দশন বিজুরী জিনি ছটা। বাসুদেব ঘোষ গীতে কলি-জীব উদ্ধারিতে বরিষণ হরিনাম ঘটা॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বসন্ত॥ নবদ্বীপে উদয় করিলা দ্বিজ-রাজ। কলি-তিমির ঘোর, গোরাচাঁদ উজোর, পারিষদ-তারাগণ মাঝ॥ কীর্ত্তনে ঢর ঢর, অঙ্গধূলি-ধূসর, হাস ত ভাব-তরঙ্গে। করে করতাল ধরি, বোলত হরি হরি, ক্ষণে ক্ষণে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর, কান্ধের উপরে তার, সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন, আকুল অনুক্ষণ, ধারা বহে অরুণ নয়ানে॥ আঁখিযুগ ঝর ঝর, যেন নব জলধর, দশন বিজুরী জিনি ছটা। বাসুদেব ঘোষ গীতে, কলি-জীব উদ্ধারিতে, বরিখল হরি-নাম ঘটা॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৬২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। বাসন্তী রাসলীলা। শ্রীগৌরচন্দ্র। ॥ মধ্যম দশকুশী॥ নবদ্বীপে উদয় করল দ্বিজরাজ। কলিতিমির ঘোর, গোরাচাঁদ উজোর, পারিষদ তারাগণ মাঝ॥ কীর্ত্তনে ঢর ঢর, অঙ্গ ধূলিধূসর, হালত ভাব তরঙ্গে। করে করতাল ধরি, বোলত হরি হরি, ক্ষণে ক্ষণে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর, কান্ধের উপরে তার, সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন, আকুল অনুখণ, ধারা বহে অরুণ নয়ানে॥ আঁখিযুগ ঝর ঝর, যেন নব জলধর, দশন বিজুরী জিনি ছটা। বাসুদেব ঘোষ গীতে, কলিজীবে উদ্ধারিতে, বরিখল হরিনাম-ঘটা॥ এই পদটি ১৯৫৪ সালে প্রকাশিত, সতী ঘোষ সম্পাদিত “প্রত্যদর্শীর কাব্যে মহাপ্রভু শ্রীচৈতন্য”, ১০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নবদ্বীপে উদয় গোলক রাজ। কলি তিমির ঘোর নাচয়ে গৌর মোর সঙ্গে সব গৈব সমাজ॥ কীর্ত্তনে চরাচর অঙ্গ ধূলি ধূসর হাসত ভাব তরঙ্গে। ক্ষেণে করতাল ধরি বোলত হরি হরি ক্ষেণে রহে ত্রিভঙ্গে॥ প্রিয় গদাধর কান্ধে হি উপর সুবলিত বহে ধারা অজান। সোঙরি বৃন্দাবন আন্ধল অনুক্ষণ রাধা রাধা বোলত বয়ান॥ নয়ন ধারা প্রেমে ভরে বাদর দশন বিজুরী যেন ছটা। কহে বাসুদেব ঘোষ জীবে উদ্ধারিতে বরিখত হরিনাম ঘটা॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী॥ নবদ্বীপে উদয় করিলা দ্বিজরাজ। কলি তিমির ঘোর গোরাচাঁদের উজোর পারিষদ তারাগণ মাঝ॥ ধ্রু॥ কীর্ত্তনে ঢর ঢর অঙ্গ ধূলিধূসর হানত ভাব তরঙ্গে। করে করতাল ধরি বোলত হরি হরি ক্ষণে ক্ষণে রহই ত্রিভঙ্গে॥ বামে প্রিয় গদাধর কাঁধের উপরে তার সুবলিত বাহু আজানে। সোঙরি বৃন্দাবন আকুল অনুক্ষণ ধারা বহে অরুণ নয়ানে॥ আঁখিযুগ ঝর ঝর যেন নব জলধর দশন বিজুরি জিনি ছটা। বাসুদেব ঘোষ গীতে কলি-জীব উদ্ধারিতে বরিখল হরিনাম ঘটা॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |