| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি সকল ভকত মেলি আনন্দে আইলা চলি ভণিতা বাসু ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য়খণ্ড,৪র্থ শাখা, ১৬শপল্লব, সমৃদ্ধিমান্ সম্ভোগের রসোদগার, ২০৪১-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহিড়া॥ সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ-দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহু ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌর হরি ভূমিতে বসিলা ফেরি না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সভে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে॥ কেহু লহু লহু করে মুখানি পাখালে নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসুঘোষ মলিন-বদন॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ২০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহির্শা॥ সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহু ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌর হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সভে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে॥ কেহু লহু লহু করে মুখানি পাখালে নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসু ঘোষ মলিন বদন॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ২৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহিড়া॥ সকল ভকত মেলি আনন্দে আইলা চলি শ্রীগৌরাঙ্গ-দরশনে। গৌরাঙ্গ শুউয়া আছে কেহত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌর হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে॥ কেহু লহু লহু করে মুখানি পাখালি নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসু ঘোষ মলিন বদন॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অভিসারানুরাগ ॥ পাহির্শা॥ সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহ ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌর হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সভে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে॥ কেহু লহু লহু করে মুখানি পাখালে নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসু ঘোষ মলিন বদন॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৪৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পুনশ্চ মান শ্রীগৌরচন্দ্র। ॥ বিভাস - মধ্যম দশকুশী॥ সকল ভকত মেলি, আনন্দে হুলাহুলি, আইলা শ্রীগৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে, কেহত নাহিক কাছে, নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌরাঙ্গ হরি, ভূমেতে বসিয়া ফেরি, না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ, চমকিত হৈল মন, বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায়, কিছুই না বুঝা যায়, কি ভাব উঠিল আজি মনে॥ কেহ লহু লহু করে, মুখানি পাখালে নীরে, কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা, ভাবের মূরতি গোরা, বাসু ঘোষ মলিন বদন॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৫১৪-পৃষ্ঠায় এইরূপে ২য় বার দেওয়া রয়েছে। পুনশ্চ শ্রীগৌরচন্দ্র। ॥ ললিত বিভাস - মধ্যম দশকুশী॥ সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহত নাহিক কাছে, নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌরাঙ্গ হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজু মনে॥ কেহ লহু লহু করে মুখানি পাখালে নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসু ঘোষ মলিন বদন॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহিড়া॥ সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহু ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে॥ ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌর হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক সঙ্গ॥ ধ্রু॥ দেখিয়া ভকতগণ চমকিত হৈল মন বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে॥ কেহু লহু লহু করে মুখানি পাখালে নীরে কেহ করে কেশ সম্বরণ। কিছু না জানিয়ে মোরা ভাবের মূরতি গোরা বাসু ঘোষ মলিন বদন॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| রস-পরিপাটী নট কীর্ত্তন-লম্পট শুনি বৃন্দাবন-গুণ রসে উনমত-মন শ্রীবৃন্দাবন গুণ রসে উনমত মন রস-পরিপাটি নট কীর্ত্তন লম্পট ভণিতা বাসু / বাসু ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭০০ সালে, বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) দ্বারা সংকলিত ও বিরোচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”, একবিংশ ক্ষণদা - শুক্লা ষষ্ঠী, ১৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরচন্দ্রস্য। ॥ পাহিড়া॥ রস-পরিপাটী নট কীর্ত্তন-লম্পট কত কত রঙ্গী সঙ্গী সব সঙ্গে। যাহার কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল-অপাঙ্গে॥ শুনি বৃন্দাবন-গুণ রসে উনমত মন দু বাহু তুলিয়া বলে হরি। ফিরে নাচে নটরায় কত ধারা বসুধায় দু নয়নে প্রেমের গাগরী॥ পুরুষ প্রকৃতি পর মদন-মনোহর কেবল লাবণ্য-রস-সীমা। রসের সাগর গৌর বড়ই গভীর ধীর না রাখিল নাগরী-গরিমা॥ ত্রিভুবন-সুন্দর উন্নত-কন্ধর সুবলিত বাহু বিশালে। কুঙ্কুম চন্দন মৃগমদ লেপন কহে বাসু তছু পদ-তলে॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য়খণ্ড,৪র্থ শাখা, ১৭শপল্লব, শ্রীগৌরাঙ্গের নৃত্যাদি লীলা, ২০৭৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ শুনি বৃন্দাবন-গুণ রসে উনমত-মন দু বাহু তুলিয়া বলে হরি। ফিরি নাচে গোরা রায় কত ধারা বহি যায় আঁখিযুগ প্রেমের গাগরি॥ রসে পরিপাটী নট কীর্ত্তন-সুলম্পট কত রঙ্গী সঙ্গিগণ সঙ্গে। নয়নের কটাক্ষে লখিমিনি লাখে লাখে বিলসই বিলোল অনঙ্গে। পুরুষ-প্রকৃতি-পর মনমথ-মনোহর কেবল লাবণ্য-সুখ-সীমা। রসের সায়র গৌর বড়ই গভীর চৌর না রাখিল নাগরী-গরিমা॥ উন্নত কন্ধর মনমথ-সুন্দর পুলকিত অঙ্গ-বিলাসে। চুবক চন্দন অঙ্গে বিলেপন বাসুঘোষে ঐ প্রেম ভাসে॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ১৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ শুনি বৃন্দাবন গুণ রসে উনমত মন দু বাহু তুলিয়া বোলে হরি। ফিরি নাচে গোরা রায় কত ধারা বহি যায় আঁখিযুগ প্রেমের গাগরি॥ রসে পরিপাটী নট কীর্ত্তন সুলম্পট কত রঙ্গী সঙ্গিগণ সঙ্গে। নয়নের কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল অনঙ্গে। পুরুষ প্রকৃতি পর মনমথ মনোহর কেবল লাবণ্যসুখ সীমা। রসের সায়রে গৌর বড়ই গভীর ধীর না রাখিলা নাগরীগরিমা॥ উন্নত কন্ধর মনমথ সুন্দর পুলকিত অঙ্গ বিলাসে। চুবক চন্দন অঙ্গে বিলেপন বাসু ঘোষ ঐছে প্রেম ভাসে॥ এই পদটি ১৯৫৪ সালে প্রকাশিত, সতী ঘোষ সম্পাদিত “প্রত্যদর্শীর কাব্যে মহাপ্রভু শ্রীচৈতন্য”, ১০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীবৃন্দাবন গুণ রসে উনমত মন দুই বাহু তুলিয়া বলে হরি। ফিরি নাচে গোরা রায় কত ধারা বয়্যা যায় নয়ানে বহে প্রেমের গাগরি॥ রস পরিপাটী নট কীর্ত্তন লম্পট কত রঙ্গী রঙ্গি সব সঙ্গে। যাহার কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল অপাঙ্গে। পুরুষ প্রকৃতি পর মদন মনোহর কেবল লাবণ্য সুখসীনা। রসের সায়র গৌর বড় গভীর ধীর মাজা খীন নাগরী গরিমা॥ উন্নত কন্দর মনমথ সুন্দর পুলকি বাহু বিশালে। চুয়া চন্দন পরিলেপন কহে বাসু তছু পদতলে॥ এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০”, ৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার রূপ রস-পরিপাটী নট কীর্ত্তন-লম্পট কত কত সঙ্গী সঙ্গী সব সঙ্গে। যাহার কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল-অপাঙ্গে॥ শুনি বৃন্দাবন-গুণ রসে উনমত মন দু বাহু তুলিয়া বলে হরি। ফিরে নাচে নটরায় কত ধারা বসুধায় দু নয়নে প্রেমের গাগরী॥ পুরুষ প্রকৃতিপর মদন-মনোহর কেবল লাবণ্য-রসসীমা। রসের সাগর গৌর বড়ই গভীর ধীর না রাখিল নাগরী-গরিমা॥ ত্রিভূবন-সুন্দর উন্নত-কন্ধর সুবলিত বাহু বিশালে। কুঙ্কুম চন্দন মৃগমদ লেপন কহে বাসু তছু পদ-তলে॥ এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য”, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার রূপ রস-পরিপাটী নট কীর্ত্তন-লম্পট কত কত রঙ্গী সঙ্গী সব সঙ্গে। যাহার কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল-অপাঙ্গে॥ শুনি বৃন্দাবন-গুণ রসে উনমত মন দু বাহু তুলিয়া বলে হরি। ফিরে নাচে নটরায় কত ধারা বসুধায় দু নয়নে প্রেমের গাগরী॥ পুরুষ প্রকৃতিপর মদন-মনোহর কেবল লাবণ্য-রসসীমা। রসের সাগর গৌর বড়ই গভীর ধীর না রাখিল নাগরী-গরিমা॥ ত্রিভূবন-সুন্দর উন্নত-কন্ধর সুবলিত বাহু বিশালে। কুঙ্কুম চন্দন মৃগমদ লেপন কহে বাসু তছু পদ-তলে॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৫২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহিড়া॥ রস-পরিপাটি নট কীর্ত্তন লম্পট কত কত রঙ্গী সঙ্গী সব সঙ্গে। যাহার কটাক্ষে লখিমী লাখে লাখে বিলসই বিলোল অপাঙ্গে॥ শুনি বৃন্দাবন গুণ রসে উনমত মন দুবাহু তুলিয়া বলে হরি। ফিরে নাচে নটরায় কত ধারা বসুধায় দু’নয়নে প্রেমের গাগরী॥ পুরুষ প্রকৃতি পর মদন মনোহর কেবল লাবণ্য রস সীমা। রসের সাগর গৌর বড়ই গভীর ধীর না রাখিল নাগরী গরিমা॥ ত্রিভুবন সুন্দর উন্নত কন্ধর সুবলিত বাহু বিশালে। কুঙ্কুম চন্দন মৃগমদ লেপন কহে বাসু তছু পদতলে॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| জাম্বুনদচয় রুচির গঞ্জয় ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য়খণ্ড,৪র্থ শাখা, ১৭শপল্লব ,শ্রীগৌরাঙ্গের নৃত্যাদি লীলা, ২০৮৭-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ জাম্বুনদচয় রুচির গঞ্জয় ঝলমল কলেবর-কাঁতি। চন্দনে চর্চ্চিত বাহু মণ্ডিত গজেন্দ্র-শুণ্ডক ভাতি॥ পেখলু গৌর কিশোর নট নায়র হেরইতে আনন্দ-ওর। ভাবে ভোর তনু অন্তর গর গর কন্ঠে গদগদ বোল॥ নদীয়াপুর ভরি অশেষ কৌতুক করি নাচত রসিক সুজান। বিবিধ বৈদগধি বিনোদ পরিপাটী দিন রজনী নাহি জান॥ সুরধুনী-পুলিনে তরুণ তরুমূলে বৈঠে নিজ পরকাশে। বাসুদেব ঘোষের গানে, পাওল প্রেম-দানে সিঞ্চিল সব নিজ দাসে॥ এই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ২১৯৬-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে এখানে উপস্থাপন করা হলো। ॥ ধানশী॥ জাম্বুনদচয় রুচির গঞ্জয় ঝলমল কলেবর-কাঁতি। চন্দনে চর্চ্চিত বাহু মণ্ডিত গজেন্দ্র-শুণ্ডক ভাতি॥ পেখলু গৌর কিশোর নব নায়র হেরইতে আনন্দ-ওর। ভাবে ভোর তনু অন্তর গর গর কন্ঠে গদগদ বোল॥ নদীয়াপুর ভরি অশেষ কৌতুক করি নাচত রসিক সুজান। বিবিধ বৈদগধি বিনোদ পরিপাটী দিন রজনী নাহি জান॥ সুরধুনী-পুলিনে তরুণ তরুমূলে বৈঠে নিজ পরকাশে। ঐছন ভাব বুঝই না পারিয়ে কহতহি বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী॥ জাম্বুনদচয় রুচির গঞ্জয় ঝলমল কলেবর-কাঁতি। চন্দনে চর্চ্চিত, বাহু মণ্ডিত, গজেন্দ্র-শুণ্ডক ভাতি॥ পেখলু গৌর কিশোর নট নায়র হেরইতে আনন্দ ওর। ভাবে ভোর তনু, অন্তর গর গর, কন্ঠে গদ গদ বোল॥ নদীয়াপুর ভরি, অশেষ কৌতুক করি, নাচত রসিক সুজান। বিবিধ বৈদগধি, বিনোদ পরিপাটী, দিন রজনী নাহি আন॥ সুরধুনী-পুলিনে তরুণ তরুমূলে, বৈঠে নিজ পরকাশে। বাসুদেব ঘোষের গায়, পাওল প্রেমদানে, সিঞ্চিল সব নিজ দাসে॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ জাম্বুনদচয় রুচির গঞ্জয় ঝলমল কলেবর কাঁতি। চন্দনে চর্চ্চিত বাহু মণ্ডিত গজেন্দ্র শুণ্ডক ভাতি॥ পেখলুঁ গৌর কিশোর নটনায়র হেরইতে আনন্দ ওর। ভাবে ভোর তনু অন্তর গরগর কন্ঠে গদ গদ বোল॥ নদীয়াপুর ভরি অশেষ কৌতুক করি নাচত রসিক সুজান। বিবিধ বৈদগধি বিনোদ পরিপাটি দিন রজনী নাহি জান॥ সুরধুনী-পুলিনে তরুণ তরুমূলে বৈঠে নিজ পরকাশে। বাসুদেব ঘোষের গানে পাওল প্রেমদানে সিঞ্চিল সব নিজ দাসে॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| দেখ দেখ গোরা নটরায় ভণিতা বাসুঘোষে কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য়খণ্ড,৪র্থ শাখা, ১৮শপল্লব ,শ্রীগৌরাঙ্গের রূপ প্রভৃতি, ২১৪৩-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ গান্ধার॥ দেখ দেখ গোরা নট-রায়। বদন শরদ-শশী তাহে মন্দ মন্দ হাসি কুলবতী হেরি মূরছায়॥ চাঁচর চিকুর মাথে চম্পক-কলিকা তাথে যুবতীর মন মধুকর। শ্রুতি-পদ্মযুগ-মূলে কনক-কুণ্ডল দোলে পাকা বিম্বু জিনিয়া অধর॥ কম্বু কন্ঠে মৃদু বাণী সুধার তরঙ্গ খানি হরি-রসে জগত ডুবায়। করিবর-কর জিনি বাহু-যুগ সুবলনি অঙ্গদ বলয়া শোভে তায়॥ বক্ষ হেম-ধরাধর নাভি-পদ্ম সরোবর মধ্য হেরি কেশরী পলায়। অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে বাসুঘোষে গোরা-গুণ গায়॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ গান্ধার॥ দেখ দেখ গোরা নট-রায়। বদন শরদ-শশী তাহে মন্দ মন্দ হাসি কুলবতী হেরি মূরছায়॥ চাঁচর চিকুর মাথে চম্পক-কলিকা তাথে যুবতীর মন মধুকর। শ্রুতি-পদ্মযুগ-মূলে কনক-কুণ্ডল দোলে পাকা বিম্বু জিনিয়া অধর॥ কম্বু কন্ঠে মৃদু বাণী সুধার তরঙ্গ খানি হরি-রসে জগত ডুবায়। করিবর-কর জিনি বাহু-যুগ সুবলনি অঙ্গদ বলয়া শোভে তায়॥ বক্ষ হেম-ধরাধর নাভি-পদ্ম সরোবর মধ্য হেরি কেশরী পলায়। অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে বাসুঘোষে গোরা-গুণ গায়॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরাঙ্গ অনুরাগে ॥ গান্ধার॥ দেখ দেখ গোরা নটরায়। বদন শারদ শশী তাহে মন্দ মন্দ হাসি কুলবতী হেরি মূরছায়॥ ধ্রু॥ চাঁচর চিকুর মাথে চম্পককলিকা তাতে যুবতীর মন মধুকর। শ্রুতিপদ্মযুগমূলে কনককুণ্ডল দুলে পাকা বিম্বু জিনিয়া অধর॥ কম্বুকন্ঠে মৃদু বাণী সুধার তরঙ্গ খানি হরিরসে জগত ডুবায়। করিবরকর জিনি বাহুযুগ সুবলনি অঙ্গদ বলয়া শোভে তায়॥ বক্ষ হেম-ধরাধর নাভিপদ্ম সরোবর মধ্য হেরি কেশরী পলায়। অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে বাসু ঘোষ গোরাগুণ গায়॥ এই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরচন্দ্র ॥ গান্ধার - দশকুশী॥ দেখ দেখ গোরা নট-রায়। বদন-শরদ-শশী তাহে মৃদু মন্দ হাসি কুলবতী হেরি মুরছায়॥ চাঁচর চিকুর মাথে চম্পক-কলিকা তাথে যুবতীর মন মধুকর। শ্রুতি-পদ্মযুগ-মূলে কনক-কুণ্ডল দোলে পাকা বিম্বু জিনিয়া অধর॥ কম্বু কন্ঠে মৃদুবাণী সুধার তরঙ্গখানি হরি-রসে জগত ডুবায়। করিবর-কর জিনি বাহু-যুগ সুবলনি অঙ্গদ বলয়া শোভে তায়॥ বক্ষ হেম-ধরাধর নাভিপদ্ম-সরোবর মধ্য হেরি কেশরী পলায়। অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে বাসুঘোষে গোরা-গুণ গায়॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ গান্ধার॥ দেখ দেখ গোরা নটরায়। বদন শারদ-শশী তাহে মন্দ মন্দ হাসি কুলবতী হেরি মুরছায়॥ চাঁচর চিকুর মাথে চম্পক-কলিকা তাথে যুবতীর মন-মধুকর। শ্রুতি-পদ্মযুগ-মূলে কনক কুণ্ডল দোলে পাকা বিম্বু-জিনিয়া অধর॥ কম্বু-কন্ঠে মৃদু বাণী সুধার তরঙ্গ খানি হরিরসে জগত ডুবায়। করিবর-কর জিনি বাহুযুগ-সুবলনি অঙ্গদ-বলয়া শোভে তায়॥ বক্ষ-হেম-ধরাধর নাভিপদ্ম সরোবর মধ্য হেরি কেশরী পলায়। অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে বাসু ঘোষে গোরা-গুণ গায়॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
| গৌরাঙ্গ বিহরই পরম আনন্দে কাঁচা কাঞ্চন মণি গোরা-রূপ তাহে জিনি ভণিতা বাসুদেব ঘোষ কবি বাসুদেব ঘোষ এই পদটি আনুমানিক ১৭০০ সালে, বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) দ্বারা সংকলিত ও বিরোচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”, অষ্টাবিংশ ক্ষণদা - শুক্লা ত্রয়োদশী, ২২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরচন্দ্রস্য। ॥ কামোদ॥ গৌরাঙ্গ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গা-পুলিনে রঙ্গে হরি হরি বলে নিজ-বৃন্দে॥ ধ্রু॥ কাঁচা কাঞ্চন মণি গোরা-রূপ তাহা জিনি ডগমগি প্রেম-তরঙ্গে। ও নব কুসুম-দাম গলে দোলে অনুপাম হেলন নরহরি-অঙ্গে॥ প্রিয়তম গদাধর ধরিয়া সে বাম কর নিজ গুণ গাওয়ে গোবিন্দে॥ ভাবে ভরল তনু পুলক কদম্ব জনু গরজন যৈছন সিংহে। ঈষৎ হাসিয়া ক্ষণে অরুণ-নয়ন-কোণে রোয়ত কিবা অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন-রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, ৯২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদঃ॥ কাঁচা কাঞ্চন মণি, গোরারূপ তাহে জিনি, ডগ মগি প্রেম- তরঙ্গ। ও নব কুসুম দাম, গলে দোলে অনুপাম, হেলন নর- হরি অঙ্গ॥ গোরা, বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে, গঙ্গা পুলিন রঙ্গে, হরি হরি বোলে প্রিয়বৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু, পুলক কদম্ব জনু, গরজই যৈছন সিংহে। প্রিয় গদাধর,-ধরি বাম কর, নিজগুণ গায়ই গোবিন্দে॥ অরুণ নয়ান কোণে, খেনে খেনে হাসত, বোলত কিবা অভিলাষে। সঙরি সে সব খেলা, বৃন্দাবন-রসলীলা, কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য়খণ্ড,৪র্থ শাখা, ১৮শপল্লব, শ্রীগৌরাঙ্গের রূপ প্রভৃতি, ২১৪৪-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ কাঁচা কাঞ্চন মণি গোরা-রূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুম-দাম গলে দোলে অনুপাম হিলন নরহরি-অঙ্গ॥ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গার পুলিনে রঙ্গে হরি হরি বলে নিজ-বৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ-প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজ গুণ গাওই গোবিন্দে॥ ঈষৎ অধরে পহু লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রস-লীলা কি বলিবে বাসুদেব ঘোষে॥ এই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ২২৫১-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে এখানে উপস্থাপন করা হলো। ॥ কামোদ॥ কাঁচা কাঞ্চন মণি গোরা-রূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুম-দাম গলে দোলে অনুপাম হিলন নরহরি-অঙ্গ॥ বদন পূর্ণিমা শশী তাহে মৃদু মৃদু হাসি আঁখি বহে অমিয়ার ধারা। ভকত চাতক যত পিও পিও অবিরত নিশি দিশি প্রেমে মাতোয়ারা॥ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গার পুলিনে রঙ্গে হরি হরি বলে নিজ-বৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ-প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজ গুণ গাওই গোবিন্দে॥ ঈষৎ অধরে পহু লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রস-লীলা কি বলিবে বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” ২য় সংস্করণ, ১৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুমদাম গলে দোলে অনুপাম হিলন নরহরি অঙ্গ॥ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গার পুলিনে রঙ্গে হরি হরি বোলে নিজবৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজগুণ গাওই গোবিন্দে॥ ঈষৎ অধরে পহুঁ লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯১০ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ১ম খণ্ড, ৫২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রূপানুরাগ শ্রীগৌরচন্দ্র। ॥ কামোদ - বড় দশকুশী॥ কাঁচা কাঞ্চন মণি গোরা-রূপ তাঁহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুম দাম গলে দোলে অনুপাম, হিলন নরহরি অঙ্গ॥ গৌরাঙ্গ আমার বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গার পুলিনে রঙ্গে হরি হরি বলে নিজবৃন্দে॥ ধ্রু॥ প্রিয় গদাধর ধরিয়া সে বাম কর নিজ গুণ গাওয়ে গোবিন্দ॥ ভাবে ভরল তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহ। ঈষত অধরে পহু লহু লহু হাসত বোলত কিবা অভিলাষে। সোঙরি সো সব খেলা বৃন্দাবন রসলীলা কি কহব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত পদাবলী সংকলন “কীর্ত্তন পাদাবলী”. ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। তদুচিত গৌরচন্দ্রিকা ॥ কামোদ - বড় দশকুসী॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুমদাম গলে দোলে অনুপাম হিলন নরহরি অঙ্গ॥ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গার পুলিনে রঙ্গে হরি হরি বলে নিজ বৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজগুণ গাওই গোবিন্দে॥ ঈষৎ অধরে পহুঁ লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিবে বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুমদাম গলে দোলে অনুপাম হেলন নরহরি অঙ্গ॥ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে জাহ্নবী পুলিনে রঙ্গে হরি হরি বোলে নিজ বৃন্দে॥ ধ্রু॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজগুণ গাওই গোবিন্দে॥ ঈষত অধরে পহুঁ লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০”, ৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গৌরাঙ্গ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গা পুলিন রঙ্গে হরি হরি বলে নিজবৃন্দে॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহা জিনি ডগমগি প্রেম-তরঙ্গে। ও নব-কুসুম-দাম গলে দোলে অনুপাম হেলন নরহরি-অঙ্গে॥ প্রিয়তম গদাধর ধরিয়া সে বাম কর নিজগুণ গাওয়ে গোবিন্দে॥ ভাবে ভরল তনু পুলক কদম্ব জনু গরজন যৈছন সিংহে। ঈষৎ হাসিয়া ক্ষণে অরুণ-নয়ন-কোণে রোয়ত কিবা অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন-রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য”, ৩২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরাঙ্গের ভাবমাধুর্য্য গৌরাঙ্গ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গা পুলিন রঙ্গে হরি হরি বলে নিজবৃন্দে॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহা জিনি ডগমগি প্রেম-তরঙ্গে। ও নব-কুসুম-দাম গলে দোলে অনুপাম হেলন নরহরি-অঙ্গে॥ প্রিয়তম গদাধর ধরিয়া সে বাম কর নিজগুণ গাওয়ে গোবিন্দে॥ ভাবে ভরল তনু পুলক কদম্ব জনু গরজন যৈছন সিংহে। ঈষৎ হাসিয়া ক্ষণে অরুণ-নয়ন-কোণে রোয়ত কিবা অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন-রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৫৪ সালে প্রকাশিত, সতী ঘোষ সম্পাদিত “প্রত্যদর্শীর কাব্যে মহাপ্রভু শ্রীচৈতন্য”, ৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি ডগমগ প্রেমতরঙ্গ। ও নব কুসুমদাম গলে দোলে অনুপাম হেলন নরহরি অঙ্গ॥ গোরা নাচত পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গা পুলিনে রঙ্গে হরি হরি বোলে নিজ রঙ্গে॥ ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজন ঐছন সিংহে। প্রিয় গদাধর ধরিয়া বামকর নিজগুণ গাওই গোবিন্দে॥ ঈষত অধরে পহুঁ লহু লহু হাসত বোলত কত অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৬১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ রাগ॥ গৌরাঙ্গ বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে @@@@@@@ হরি হরি বলে নিজ বৃন্দে॥ কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহা জিনি ডগমগি প্রেম তরঙ্গে। ও নব কুসুম দাম গলে দোলে অনুপাম হেলন নরহরি অঙ্গে॥ প্রিয়তম গদাধর ধরিয়া সে বাম কর নিজগুণ গাওয়ে গোবিন্দে॥ ভাবে ভরল তনু পুলক কদম্ব জনু গরজন, জৈছন সিংহে। ঈষত হাসিয়া ক্ষণে অরুণ নয়ন কোনে রোয়ত কিবা অভিলাষে। সোঙরি সে সব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে॥ @@@@ - অপাঠ্য অক্ষর। . ************************ . সূচীতে . . . মিলনসাগর |