কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শ্রীকৃষ্ণের সহচরগণ --- দ্বাদশ গোপালের রূপবর্ণনা
এ সম্বন্ধে বিমানবিহারী মজুমদার ভাগবতরত্নর লেখা পড়ুন এখানে ক্লিক করে...। জ্ঞানদাসের পদে শ্রীকৃষ্ণের সহচরগণ, দ্বাদশ গোপালরা হলেন --- ১। শ্রীদাম গোপাল, ২। সুদাম গোপাল, ৩। স্তোক কৃষ্ণ গোপাল, ৪। সুবল গোপাল, ৫। অংশুমান গোপাল, ৬। বসুদাম গোপাল, ৭। কিঙ্কিণী গোপাল, ৮। অর্জুন গোপাল, ৯। দেবদত্ত গোপাল, ১০। সুনন্দ গোপাল, ১১। বরুপথ গোপাল, ১২। নন্দক গোপাল। ... যে কোনো গোপালের উপর জ্ঞানদাসের পদাবলী পড়তে ক্লিক করুন।
৭। কিঙ্কিণী গোপাল
নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিনী গোপাল
নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিণী গোপাল

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের এবং ষোড়শ গোপালের রূপ
॥ ধানশী॥

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিনী গোপাল।
পরিধান পিঙল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতী জাথি যুথি থরে থর॥
গোরোচনা তিলক অলকা পাঁতি কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপালে॥
সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা আভরণ অঙ্গে করে টলমল।
উরু পরে দোলে মাল নব গুঞ্জা ফল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৮৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোপালের রূপ।
॥ ধানশী॥

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিণী গোপাল।
পরিধান পিঙল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতী জাথি যুথি থরে থর॥
গোরোচনা তিলক অলকা পাঁতি কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপালে॥
সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা আভরণ অঙ্গে করে টলমল।
উরু পরে দোলে মাল নব গুঞ্জা ফল॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোপালের রূপ
॥ ধানশী॥

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিণী গোপাল।
পরিধান পিঙল বসন দেখি ভাল॥ ডাহিনে
টালনী ভালে কুটিল কুন্তল। বেড়িয়া
মালতী জাথি যূথি থরে থর॥ গোরোচনা
তিলক অলকা পাঁতি কোলে। রতন কুণ্ডল
ছবি ঝলকে কপালে॥ সপত্র কদম্ব ফুল
দোলে বাম অংশে। পক্ক বিম্ব অধরে
গাইছে মৃদু বংশে॥ নানা আভরণ অঙ্গ
করে টলমল। ঊরু পরে দোলে মাল নব
গুঞ্জা ফল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ষোড়শ-গোপাল-রূপ
॥ ধানশী॥

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিনী গোপাল।
পরিধান পিঙল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতী জাথি যুথি থরে থর॥
গোরোচনা তিলক অলকা পাঁতি কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপালে॥
সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা আভরণ অঙ্গে করে টলমল।
ঊরু পরে দোলে মাল নব গুঞ্জা ফল॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গোষ্ঠলীলা, সখ্য ও বাত্সল্য রসের পদ।

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিনী গোপাল।
পরিধান পিঙল বসন দেখি ভাল॥
ডাহিনী টালনি ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতী যাথি যুথি থরে থরে॥
গোরোচনা তিলক অলকা পাঁতি কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপালে॥
সপত্র কদম ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা আভরণ অঙ্গে করে টলমল।
ঊরু পরে দোলে মাল নব গুঞ্জা ফল॥

টীকা--
শুদ্ধ সুবর্ণের বিচিত্র অলঙ্কার।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৫৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

ভাব-সম্মিলন।
॥ ধানশী॥

নীল পদ্ম কান্তি জিনি কিঙ্কিনী গোপাল।
পরিধান পিঙ্গল বসন দেখি ভাল॥
ডাহিনী টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতি জাথি যুথি থরে থর॥
গোরচনা তিলক অলকা পাঁতি-কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপালে॥
সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা আভরণ অঙ্গে করে টলমল।
ঊরুপরে দোলে মাল নব গুঞ্জাফল॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের বাল্যলীলা
কিঙ্কিণী গোপাল
॥ ধানশী॥

নীলপদ্ম-কান্তি জিনি কিঙ্কিণী গোপাল।  পরিধান পিঙ্গল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।  বেড়িয়া মালতি যুথি যাথি থরে থর॥
গোরচনা তিলক অলকা-পাঁতি-কোলে।  রতন কুণ্ডল ছবি ঝলকে কপোলে॥
স-পত্র কদম্ব ফুল দোলে বাম অংসে।  পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা অভরণ অঙ্গে করে টলমল।  উরপরে দোলে মালা নব গুঞ্জা ফল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

নীলপদ্ম-কান্তি জিনি কিঙ্কিণী গোপাল।
পরিধান পিঙ্গল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতি যুথি যাথি থরে থর॥
গোরচনা তিলক অলকা-পাঁতি-কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপোলে॥
স-পত্র কদম্ব ফুল দোলে বাম অংসে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা অভরণ অঙ্গে করে টলমল।
উরপরে দোলে মালা নব গুঞ্জা ফল॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নীলপদ্মকান্তি জিনি কিঙ্কিণী গোপাল।
পরিধান পিঙ্গল বসন দেখি ভাল॥
ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল।
বেড়িয়া মালতি যুথি যাথি থরে থর॥
গোরচনা তিলক অলকাপাঁতি কোলে।
রতন কুণ্ডল ছবি ঝলকে কপোলে॥
সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে।
পক্ক বিম্ব অধরে গাইছে মৃদু বংশে॥
নানা অভরণ অঙ্গে করে ঝলমল।
উরপরে দোলে মালা নব গুঞ্জা ফল॥

*********************