কবি বুদ্ধদেব বসু - একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, গল্পকার, নাট্যকার, শিশু সাহিত্যিক,
প্রাবন্ধিক ও সমালোচক ছিলেন |
১৯৩০ এর আগেই তিনি কবি অজিত দত্তের সঙ্গে একত্রে ঢাকা থেকে 'প্রগতি' পত্রিকা সম্পাদনা করতেন |
তাঁর প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী(১৯২৫)| কিন্তু বন্দির বন্দনা (১৯৩০) গ্রন্থেই তাঁর স্বকীয়তা ফুটে ওঠে | যৌবনের
উল্লাস ও নারীর প্রতি তীব্র আকর্ষণ, তাঁর এই কাব্যে প্রচণ্ড শক্তি রূপে কাজ করেছে | আধুনিক কবিদের
মধ্যে রবীন্দ্র কাব্যের ছায়া তাঁর কবিতায় সব চেযে বেশী | কঙ্কাবতী(১৯৩৪), দ্রৌপদীর শাড়ী(১৯৪৮), শীতের
প্রার্থনা, বসন্তের উত্তর(১৯৫৫), যে আঁধার আলোর অধিক(১৯৫৮), মরচে পড়া পেরেকের গান(১৯৬৬) প্রভৃতি
কাব্যগ্রন্থ তাঁর প্রতিভার অসামান্য প্রকাশ | এ ছাড়া তিনি অনেক অনুবাদ কবিতাও লিখেছেন |
আমরা মিলনসাগরে কবি বুদ্ধদেব বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের
এই প্রচেষ্টাকে সফল মনে করবো।
কবি বুদ্ধদেব বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - সুদক্ষিণা ঘোষ, "বুদ্ধদেব বসু", পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমী ১৯৯৭
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০০৫
পরিবর্ধিত সংস্করণ - ২০১৩ এবং ২৫.০৫.২০১৪
আরও ৫৯টি কবিতা নিয়ে পরিবর্ধিত পাতা - ১.৪.২০১৬
...