যদি কাঁদতে পারতাম কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
যদি কাঁদতে পারতাম . তবে একটা বর্ষা হয়ে যেতো । যদি কাঁদতে পারতাম . তবে একটা নদী বয়ে যেতো । যদি হাসতে শিখতাম . তবে তো কোন বসন্তকে দেখতে যদি চলতে পারতাম . তবে কি আর অন্য পথে বেঁকতে যদি বলতে পারতাম . এই মন কি মনেই রয়ে যেতো ॥ যদি জানতে চাইতে তবে আমার স্বপ্নটাকে বুঝতে যদি জ্বলতে পারতাম তবে কি আর অন্য--- দীপ খুজতে যদি ভুলতে পারতাম এই মনটায় আঘাত সয়ে যেতো ॥
কখনো মন প্রজাপতি দোলায় শুধু পাখা কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায় ছবি - সূর্য্যতপা
কখনো মন প্রজাপতি দোলায় শুধু পাখা, কখনো মন রামধনুতে সাতটি রঙে আঁকা সেই কথাটি জানো কিগো বলনা ? আমি যে এক মায়ামৃগ এইতো আমার ছলনা ধরা ছোয়ার বাইরে আমার পালিয়ে শুধু থাকা একটু শুধু খুশী আর একটু শুধু নেশা হারিয়ে যাওয়ার সুরে শুধু এখন আমার মেশা পলাশের স্বপ্ন সুরে জাগে মরমে---- কত রঙের ছোয়া লাগে তাইতো মরি শরমে আমিই জানি আপনারে লুকিয়ে কেন রাখা
ঠুন ঠুন ঠুন কাঁকনে যে কি সুর বাজেরে কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - সুধীন দাশগুপ্ত শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায় ছবি- অন্তরাল
ঠুন ঠুন ঠুন কাঁকনে যে কি সুর বাজেরে মনের ময়ূরী মেলে দিল পাখা লাজেরে ফুলে ফুলে জাগে রঙের হাসি ভ্রমর কি সুরে বাজালো বাঁশী---- একি সাজে আজ ফাগুন সাজেরে । প্রাণে মোর বাজে কি গানের সুর বারে বারে শুনি আড়াল থেকে পাখির গান হয়ে কে গেল ডেকে একি খুশী জাগে মনের মাঝারে ডেকোনা বাঁশীতে শ্যাম ধরি দুটি পায় জল নিতে যাবো আর নেই যে উপায় ও বাঁশী এ নাম ধরে এত রাতে ডাকে মোরে যাবো কি যাবো না ভেবে ---- কি করি যে উপায়
কথা না বলে যেওনা, যেওনা যেওনা চলে, কথা না বলে এ মধুরাতে থেকো বধূ সাথে তনুমন যেন অনুক্ষণ দোলে ।
এ আড়াল আর সহিতে পারি না ওগো অকরুণ কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায় ছবি- সূর্যতোরণ
এ আড়াল আর সহিতে পারি না ওগো অকরুণ তবু সেই তো আমার সঞ্চয়, তুমি বেদনার মাঝে যা দিলে আমারে কাঁদাতে জানি গো নিজেও যে শেষে কাঁদিলে এ আঁধার আর সহিতে পারিনা ওগো অকরুণ তোমার মতই একাকী আমি প্রতিটি নিমেষে কাঁদিব তোমার আমার মাঝে গো, কেমনে বা সেতু বাঁধিব হায় ব্যথায় রাখাল নিশিদিন পরাণে যে বাঁশী বাজাবে শ্রাবণ বেলায় কালো মেঘ মোর ফাগুন আকাশ সাজাবে নিজেরে যে আর বহিতে পারিনা, ওগো অকরুণ ॥
ফুলের কানে ভ্রমর আনে স্বপ্ন ভরা সম্ভাষণ এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ দখিন হাওয়া এলো ঐ বন্ধু হয়ে তাই কি আজ কন্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন ঐ যে বনফুলের বন দোলে, তাই কি আমারই এ মন দোলে পথিক পাখি যায় উড়ে যায়, কোন সে দূরে যায় গো যায় মুগ্ধ প্রাণে যায় সে একে পাখার ছায়ার আলিঙ্গন আজ আমার কন্ঠ ভরে সুর এলো আরো কাছে আরো আপন নতুন করে যেন গো আজ তাই নিজেরে পাই যে পাই প্রাণে আমার পরশ ছোঁয়ায় কিছু পাওয়ার শুভক্ষণ ।
মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে কথা--গৌরীপ্রসন্ন মজুমদার সুর- রবীন চট্টোপাধ্যায় শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায় ছবি - মায়ার সংসার
মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে যদি যাই হারিয়ে, বলো কিসের মানা আমরা সেথায় ফাগুন দিনের পথিক পাখী হয়ে মেলব ডানা নয়কো সে দেশ রূপকাহিনীর সোনার মহল নেই চম্পাবতীর তবে লগ্ন এলে সেথা রাখাল ছেলের রাজার মেয়ের সাথে হয়গো জানা সাগর পাখীর মত হাওয়ায় ভেসে না হয় মোরা পথ ভুলে বাধবো বাসা সেই অচিন দেশে যেথা উজ্জ্বল রাত উজ্জ্বল দিনে মনে হয় আবেশ রঙিন হেথা একটু চাওয়া আর অনেক পাওয়া বলবো চুপি চুপি সেই ঠিকানা যদি যাই হারিয়ে, বলো কিসের মানা ।