তুমি যে আমার ওগো তুমি যে আমার কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী- গীতা দত্ত ছবি - হারানো সুর
তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বল তুমি যে আমার, আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশী সেই তো আমার সাধনা চাইনা তো কিছু আর । । তুমি যে আমার দিশা অকূল অন্ধকারে, দাও গো আমারে ভরে নীরব অহংকারে । জীবন মরণ মাঝে এস গো বঁধূর সাজে ( মোর ) সেই তো আমারই জীবনে তোমারই অভিসার ॥
দেখনি কি পাথরেও ফোটে ফুল কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - গোপেন মল্লিক শিল্পী- মান্না দে ছবি - সাবরমতী
দেখনি কি পাথরেও ফোটে ফুল, . ভুল করেও মধুর হয় সে ভুল । দেখেছ কি বরষার ফাঁকে, জ্যোছনায়, চোখ জলে ভরে থাকে, . সেই দুটি চোখ জানাতে ব্যাকুল ॥ লোকে যারে মরীচিকা বলে, ভেবেছ কি তারও বুকটা জ্বলে । জানো না কি ফল্গুর রেখা, কখনো তো চেখে যায় নাকো দেখা ঝড়ে ভাঙা তরী শুধু পেতে চায় যে কূল ॥ দেখনি কি পাথরেও ফোটে ফুল, ভুল করেও--
যদি প্রশ্ন করি সবচেয়ে মিষ্টি কি কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - সুপর্ণকান্তি ঘোষ শিল্পী- মান্না দে
যদি প্রশ্ন করি সবচেয়ে মিষ্টি কি ? হয়তো বলবে--- ‘মধু’ না গো না আমি বলবো, তুমি আমার বাসর ঘরের ‘বধূ’ যদি প্রশ্ন করি, সবচেয়ে গভীর বল কী ? বলবে, --- ‘ভালোবাসা’ না গো না, আমি বলবো, তুমি, তোমার চোখের নীরব ভাষা । যদি প্রশ্ন করি, সবচেয়ে আনন্দ দেয় কি ? হয়তো বলবে,---- ‘গান’ না গো না, আমি বলবো তুমি, তোমার অবুঝ ‘অভিমান’।
অনেক কথা বলেও তবু সব কথা কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - সুপর্ণকান্তি ঘোষ শিল্পী- মান্না দে
অনেক কথা বলেও তবু সব কথা কি শেষ করা যায় কিছু সময় কাছে থেকে কতটুকু মন ভরা যায় কিছুটা তো বুঝে নিতে হয় কতটুকু মন ভরা যায় । কাঁচ দিয়ে বল কি গো সুখের স্বর্গ গড়া যায় । তবে তাই হোক, হাসি ভুলে জলে ভরে থাক দুটো চোখ । যে সেতারের ছিঁড়ে গেছে তার বাজিয়ে কি হবে বল আর সূর্যের ঐ এত আলো শিশিরের কি ধরা যায় ।
এই সেই ঘর - সেই দরজা - সেই পর্দা কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - সুপর্ণকান্তি ঘোষ শিল্পী- মান্না দে
এই সেই ঘর - সেই দরজা - সেই পর্দা যাতে ছুঁচে ফুল তোলা বাতাস আসবে বলে ----- জানালাটা খোলা । সেই দুটো চেয়ার ---- পাশাপাশি জয়পুরী ফুলদানি---- তাতে কিছু শুকনো ফুলের হাসি সেই বিষ্ণুপুরী ঘোড়া শান্তিনিকেতনী মোড়া এ ঘরের যেখানে যা যেমনটি ছিল---- সব আছে সেই---- ঠিক আছে শুধু তুমি নেই ॥ জানালার ওধারে ক্যামেলিয়া গাছটা কখন যে গেছে ফুলে ফুলে ভরে সেটা দেখে ভাবি কি হবে আর ওর এ বাসর গড়ে । যেখানে নেই তোমার হাসি---- শুধু ঝরা ফুল আর ভাঙা বাঁশী কি হবে গেয়ে আর গান --- সেখানে সবই হল ম্লান । আমার প্রশ্ন শুধু এই সবই যদি থাকে । সবই যদি আছে ---- তবে তুমি কেন নেই ? দক্ষিণের দেওয়ালে পিকাসোর ছবিটা তেমনই আছে ডানদিকে বেঁকে সেটা দেখে ভাবি কি হবে আর ওটাকে সোজা করে রেখে যেখানে নেই তোমার ফেরা---- সবই একই এক শূন্যতায় ঘেরা, কি হবে সাজিয়ে এ ঘর সেখানে বুক ভরা ঝড় । আমার প্রশ্ন শুধু এই সবই যদি থাকে সেই যদি আছে, তবে তুমি কেন নেই ?
আমি যে জলসাঘরে বেলোয়াড়ী ঝাড় কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - অনিল বাগচী শিল্পী- মান্না দে ছবি - এ্যান্টনী ফিরিঙ্গী
আমি যে জলসাঘরে বেলোয়াড়ী ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর ॥ আমি যে আতর ওগো আতরদানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশী করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার । হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার ॥
লাল নীল সবুজের মেলা বসেছে কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- মান্না দে ছবি - চিরদিনের
লাল নীল সবুজের মেলা বসেছে---- . লাল নীল সবুজের মেলা রে । আয় আয় আয় রে ছুটে খেলবি যদি আয় . নতুন সে এক খেলা রে ॥ বেলুন চড়ে চলো চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে আজ যে । হাঁইয়ো হাঁই আয়রে ভাই ভাসাই মেঘের ভেলা রে ॥ যদি মানুষগুলো ফুল হত রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুঁড়ি আর কিছু তো চাই না । তোদের নিয়েই কাটুক না হয় আমার গানের বেলা রে ॥