নখ কাটতে গিয়ে আমার আঙুলে ব্লেড গেঁথে যায় অনেক দূর ডিপ হয়ে আমি অপেক্ষা করি --- রক্তের দেখা নেই দারুন ভয় আমাকে চিৎ করে ফ্যালে, আমি ঢোঁক গিলি এই ভয় --- বিষম অন্তরঙ্গ কোনো মৃত্যুরই সমান অবিশ্বাস্য বাস ট্রাম আমার বহু সময় গিলে নেয় কোনো কোনো বন্ধুর ফ্ল্যাটে যেতে এক পায়ে খাড়া হয়ে কড়া নাড়ি দরজায় বহুক্ষণ এক নাগাড়ে হাত ভেরে যায় "বাড়ি নেই" অপিরিচিত --- বিদেশী স্বরে বলে ওঠে কেউ কেউ অথবা সরব হুক খোলার শব্দে দাড়ি কামানোর পর প্রথম আয়নায় নিজের মুখ দেখার সমানই আমি হুড খোলা-কার--- ছুটি, রেড রোড ধরে ফাঁকা রাস্তায় বন্ধু স্ত্রী বাঁ ঠেসে পরিচিত হতে চায় ফ্যাপাসে হেসে দারুণ ক্ষিদেয় আমি অস্থির হয়ে উঠি --- দারুণ ক্ষিদেয় আমি এখন বাস ট্রাম অব্দি খেয়ে ফেলতে পারি --- বেথানিয়া থেকে --- আসার সময় যীশু অব্দি এম্নি ক্ষুধার্ত্ত হয়ে পড়েছিলো আমি চুপ করে থাকলে রাস্তার পাথর অব্দি চিত্কার করে ওঠে মানুষের মুখের দিকে চেয়ে আমি বুঝি নপুংসক হয়ে জন্মায় কেউ --- মানুষের হাতে --- রাজনৈতিক নপুংসক হয়েছে --- কেউ কবিতাকে ধর্মের সমান দেখতে চেয়ে নিজেকে নপুংসক করেছে
আমরা এই কবিকে আমাদের ওয়েব সাইটের "কবিদের সভা"-র অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই কবির ১। জন্ম-তারিখ, ২। সংক্ষিপ্ত পরিচয়, ৩। একটি ছবি এবং ৪। তাঁর যোগাযোগের ঠিকানা জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ, প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |