ভাল লাগে চিবাতে রুটি, ক্ষুধার অন্ন গরীবের অস্ত্র ও হৃদয় আমাদের, ভাল লাগে ঐ নকল দাঁতের কামড়ে ধরা মাংস মদির প্রাণ --- আমাদের দুঃখ অস্পষ্ট পৃথিবীতে ক্রমশঃ অর্থহীন, আমাদের আনন্দ বেশ্যার শরীরের মত ব্যবসা ও বধিরতা মাত্র শরীরের মত ব্যবসা বধিরতা মাত্র পার্কে বসে আমার বন্ধু বলেছিল তার ভয়ের কথা, হজমের গোলমাল, পাশে শবযাত্রীদের চিত্কার--- জীবনের উচ্ছাস দেখে আমরা ছিলাম নীরব নীরবতা বড় হয়ে মাথা তুলেছে আমাদের শরীরে, রেণু তার ছেলেকে ছেড়ে চলে এল গণিকালয়ে রেণু তার ছেলেকে ছেড়ে চলে গেল ধর্মকবরে, আগুন ছাড়া এবারের শীত তবে আমরা কাটাব কেমন করে ? ওরে চিটচিটে গরীবের মেয়ে তোর খাপছাড়া মুখে হাসি ফোটাতে এরাতে কেউ আসবে না আর--- তোরও রুটি বুঝি ঠাণ্ডা হয়েছে ঠিক আমারই মত--- ক্ষুধা তো দরিদ্রকে পায় না তাই আছে শুধু চটকানো রাত্রির বিছানা, সুষম খাদ্য, পালকের ঝাড়ু, অন্ত্রময় ইঁদুরের আনাগোনা, লাফায় ভাঙে কাঁচের বাসন, জীবনে মরণে নিস খাবলে ছিড়ে হৃদয় তোর, উগরে খাস নিজের বিষ, ভাল লাগবে চিবাতে রুটি, গরীবের অন্ত্র, ক্ষুধার অন্ন এক ডিস্ |
আমরা এই কবিকে আমাদের ওয়েব সাইটের "কবিদের সভা"-র অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই কবির ১। জন্ম-তারিখ, ২। সংক্ষিপ্ত পরিচয়, ৩। একটি ছবি এবং ৪। তাঁর যোগাযোগের ঠিকানা জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ, প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |