কবি কাঙাল হরিনাথএর আসল নাম হরিনাথ মজুমদার | তাঁর জন্ম অধুনা বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার কুমারখালিতে হয় | দারিদ্রের জন্য বিদ্যালয়ের পড়া সম্পূর্ণ করতে পারেন নি | পরবর্তী জীবনে গ্রামবাংলায় শিক্ষা বিস্তারেরর জন্য অগ্রণী হয়েছিলেন | নিজের গ্রামে বিদ্যালয় খুলে কিছুকাল নিজেই সেখানে পড়িয়েছিলেন |
এর পর তিনি সংবাদ "প্রভাকর পত্রিকা"য় লেখা শুরু করেন | পরে "গ্রামবার্তা প্রকাশিকা" নামে একটি পত্রিকা প্রকাশ করেন (১৮৬০ - ১৮৭৯) | এই পত্রিকার মাধ্যমে নীলকর ও জমিদারদের অত্যাচারের কথা প্রকাশ করেন এবং গ্রামবাংলার অত্যাচারিত কৃষক সমাজের দুঃখ দুর্দশার কথা বৃহত্তর জনসমাজে প্রচার করেন | প্রথম প্রথম পত্রিকাটি কলকাতা থেকে ছাপা হলেও পরে ১৮৬৪ সাল থেকে নিজের গ্রাম কুমারখালিতে, নিজের প্রেসে ছাপাতে থাকেন |
"কাঙাল" এবং "ফিকিরচাঁদ" নামে বা ভণিতায় অনেক তত্ত্ব বিষয়ক বাউল গান রচনা করেন যা খুব জনপ্রিয় হয় | "বিজয়বসন্ত" (১৮৫৯), ও "চিত্তচপলা" (১৮৭৬) নামে দুটি গল্পও তিনি রচনা করে গেছেন |