| কবি মনোমোহন বসুর কবিতা |
| কালী করালবদনা কবি মনোমোহন বসু ১৯০৫ সালে প্রথম প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান”-এর, ২০০১ সালে প্রকাশিত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সংস্করণ থেকে নেওয়া। মিলনসাগরে প্রকাশ ১৮.৭.২০১৯। ॥ কেদার - রূপক॥ কালী করালবদনা, রবিশশী-বিভূষণা, করে নর শির অসি, ষোড়শী লোল-রসনা। সুধাপানে ঢলঢল, অট্ট হাসি খলখল, বিনাশিতে দৈত্যদল, ভৈরবী দিগ্বসনা॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |