কবি মোহিনী চৌধুরীর কবিতা ও গান
*
কবি
মোহিনী চৌধুরীর
পরিচিতির পাতায় . . .
জেগে আছি একা, জেগে আছি কারাগারে
কথা - মোহিনী চৌধুরী,
সুর - সত্য চৌধুরী,
জেগে আছি একা, জেগে আছি কারাগারে---
কুয়াশায় ঘেরা নবমীর চাঁদ জাগিছে আকাশ পারে ||
বাতাসে জাগিছে বাতাবি ফুলের গন্ধ
বনে বনে জাগে ঝিল্লি নূপুর ছন্দ------
জোনাকিরা গাঁথে আলোকের মালা বাহিরে অন্ধকারে ||
তুমিও কী প্রিয়া রয়েছ জাগিয়া শূন্য শয়নতলে ?
সারা পৃথিবীর বেদনা ঝরিছে তোমার নয়নজলে ?
পরাধীন দেশে প্রেম চির অভিশপ্ত
মুক্তির পথে কত বাধা, কত রক্ত !
মহামিলনের স্বপ্ন আমার ভেঙে যায় বারে বারে ||
. ******************
.
সূ
চী
তে . . .
মিলনসাগর