| কবি সুরমাসুন্দরী দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
| শতাব্দীর আগমনী কবি সুরমাসুন্দরী ঘোষ ১৩০৯ বঙ্গাব্দে (১৯০২ খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “রঞ্জিনী” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৯.৭.২০২০। বিশ্বমন্দিরের দ্বারে, শুন, শঙ্খ বাজে ; অবসাদ অক্ষমতা মরিতেছে লাডে ! প্রভাতের পাখী সব তুলেছে আনন্দ রব, শতাব্দীর দীপ্ত সূর্য্য উঠেছে গগনে ; ডাকিতেছে নবোৎসাহে সুষুপ্তি-মগনে ! গাছে গাছে আজ যেন রাশি রাশি ফুল, আজ যেন সমীরণো হরষে আকুল ! সাগর ভূধর যত তারাও উত্সবে রত, হে মানব, জেনো তুমি সবার উপরে ; তুমি আজ সেনাপতি বিশ্বের সমরে ! আলোকি অন্বরতল বৈজয়ন্তী রথে কে যেন আসিছে নামি মরতের পথে ! দেখি না চিনি না তারে, ঢাকা সবি অন্ধাকারে, মাণিক মুকুট শুধু জ্বলে তার মাথে ; নাবোত্সাহ গড়াইছে কিরণসম্পাতে ! ভয়ে ভয়ে করিতেছি তোমারে আহ্বান ; হে অজ্ঞাত, ক্ষণতরে কর চক্ষুষ্মাণ ! দেখি, কি এনেছ সাথে ; কি আশীষ লব মাখে ; কি অসাধ্য তব বরে হইবে সাধন ; কোন্ দুঃখ, কোন্ দৈন্য হইবে মোচন? পুরাতন রেখে গেল আনেক জঞ্জাল, তুমি কি করিবে বল, হে নব ভূপাল ! তোমার রাজত্ব সাথে হবে না কি তব হাতে বিশাল বিশ্বের এক অভাব খণ্ডন,--- ভারতের ভাগাচক্রে শুভ আবর্ত্তন। . *************** . সূচীতে . . . মিলনসাগর |