| কবি সুরমাসুন্দরী দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
| কবিকাহিনী কবি সুরমাসুন্দরী ঘোষ ১৩০৯ বঙ্গাব্দে (১৯০২ খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “রঞ্জিনী” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৯.৭.২০২০। চোষে আছে মুগ্ধ কবি নিস্তব্ধ আকাশে ; হইয়াছে চন্দ্রোদয়, সারা বিশ্ব হাস্যময়, কলধ্বনি বাজিছে বাতাসে ; নীল গাহাড়ের গায় তারাগুলি হেসে চায়, অতি দূর আশার মতন ! ফুলগন্ধে কুহুস্বরে পুলকিত স্বপ্নভরে মুদে আসে কবির নয়ন ! আকুল হৃদয় খোঁজে মানস প্রতিমা ; কোথা শূন্যে জলে স্থলে বসি ফুল্ল শতদলে বিরাজিছে সে মূর্ত্ত মহিমা। অপরূপ রূপবতী হোক না প্রকৃতি সতী, সে সৌন্দর্য্যে নাই মাদকতা, ও যে শুধু ছায়া-মায়া, নাই স্পর্শ, নাই কায়া, @@@@@@@@@@ হেনকালে খুলি কক্ষ-বাতায়নখানি নীরব গবাক্ষতলে কে দাঁড়াল কুতূহলে, উন বুঝি লাবণ্যের রাণী? ঊর্দ্ধ হতে ছুটি ছুটি জ্যোত্স্না পড়িতেছে লুটি আলু-থালু হয়ে এলোকেশে ; ভাবে ঢুলু ঢুলু আঁখি, যেন দু'টি নৈশ পাখী নীলাম্বরে নিমগ্ন আবেশে। কৰি ধীরে শূন্য হাতে ফিরায়ে নয়ন হেরিল প্রিয়ার মাঝে সব তৃপ্তি শান্তি রাজে, ফলে সেথা রূপের স্বপন ; ছিঁড়ি কল্পনার মালা হৃদয়ের অর্ঘ্যডালা রাখি দিল প্রত্যক্ষের পায় ! খুলিয়া কবির প্রাণ নারীর বন্দনা-গান ব্যাপ্ত হয়ে পড়িল ধরায়। @@@@@@@@@@@ - কবিতার রূপ ও ছন্দের কথা ভাবলে মনে হয় যে, এখানে একটি কলি থাকার কথা, যা সম্ভবত ছাপা হয়নি। . *************** . সূচীতে . . . মিলনসাগর |