প্রেম করেছি আমি, প্রেম করেছি কত প্রেম করেছি আমি এন্তার, ঠিক ঠিকানা নেই তার | দুই পাশে দুই ছেলে আমার সদা ঘোরে ফেরে ছেলের দল বদলি করি প্রতি শনিবারে | তবু তবু তবু আমার আশা মেটে না | বাপি ঢালে কালো টাকা, কোশ্চেন আসে ঘরে, ফার্স্ট, সেকেন্ড হই আমি সেই টাকার জোরে | তবু তবু তবু আমার শরম হয় না | মা আমার পার্টি করে, বয়ফ্রেন্ড আসে ঘরে, লজ্জা শরম নেইকো কারো---- সমাজটি এই বুঝতে পারো ! তবু তবু তবু আমার মরণ হয়না |
আজব গাঁয়ের আজব কথা শুনবে কি তার বুকের ব্যথা ? ব্যথা ঝরে আনন্দেরই জলে সেই জল ছিটিয়ে যাব চলে আজব গাঁয়ের আজব কথা | আজব গাঁয়ে বুঝত না কেউ শুনত না কেউ কারো কথা---- ব্যথার কথা, দুখের কথা, মনের কথা, প্রেমের কথা, শুনত না কেউ কারো কথা, সবাই থাকে নিজের তালে, সবাই বলে নিজের কথা আজব গাঁয়ের আজব কথা | আজব গাঁয়ের মরণ-বাঁচন ভুলে করে নাচন-কোঁদন তাতে যদি গাঁ থাকে তো ভালো, নইলে সবাই কলকাতা চলো | শহরের কথা বলতে লাগে ভয় সেথা বাতাসা খাবে, বাতাস নাহি বয়, পেটের ব্যারাম, পেটের ব্যারাম, সারা শহরময়---- শহরের কথা তাই বলতে লাগে ভয় | আজব গাঁয়ে আসতে যদি চাও
সবার দুখে দাঁড়াতে হবে সবার কথা ভাবতে হবে আরে, গতর খাটিয়ে বাঁচতে হবে শক্তপোক্ত হতে হবে তোমরা আজব গাঁয়ে আসতে যদি চাও | কোন অন্ধকার হতে কোন বন্ধ দ্বার থেকে কোন দৃষ্টিহারা রাতে কোন বৃষ্টি ঝরা প্রাতে বলো শুধু, আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে----- ---- আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে আছি আছি ভয় কী তোমার ? কোন সূর্যি ওঠা ভোরে কোন সন্ধ্যাতারার পারে কোন সিন্ধু-পাড়া থেকে কোন অচিন তারা থেকে কোন সূর্যি ওঠা ভোরে কোন সন্ধ্যাতারার পারে কোন সিন্ধু-পাড়া থেকে কোন অচিন তারা থেকে কোন সূর্যি ওঠা ভোরে বলো শুধু, আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে----- ------ আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে আছি আছি ভয় কী তোমার ? কোন ঝর্ণাধারার তলে কোন শিপ্রা নদীর কূলে কোন জ্যোত্স্নাধারার স্নানে কোন আঁধার-বীণার তানে কোন ঝর্ণাধারার তলে বলো শুধু, আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে----- ----- আছি আছি আমি আছি তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে আছি আছি ভয় কি তোমার ?
আকাশে বাতাসে কত সুর ভেসে যায় কোন উদাসী কথা বুনে গানে ভাসায় গো | এ জগতে বাঁচতে যদি চাও---- চুরি করো, পকেট মারো ঘুষ খাও, মিথ্যা বলো ভাল জালিয়াত করে সব ভাগ করে দাও গো | এ জগতে বাঁচতে যদি চাও---- এ পথে কি হয়রে সমাধান ? অনাচারে অনাচার বাড়ে হিংসাতে হিংসা বাড়ে কোন উদাসী লিখে যায়রে পাপের কথার হোক অবসান | এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি আহা মন্ত্রির হস্ত করে সমস্ত প্রজাদের ধন চুরি দাদা প্রজাদের ধন চুরি | হেথা পেটে ভাত নাই হায় কপালে সিঁদুর গো ! হেথা কোটালমশাই বস্তা ধরে মন্ত্রিমশাই চুরি করে মানুষে মানুষে লড়াই করে ছেলে মেয়ে ধুলোয় পড়ে মন্ত্রিমশাই লাঠি ধরে রাজত্ব চালায় গো | এ পথে কি হয় রে সমাধান ? এমনতর জগৎ রে ভাই তুলনা কোথায় ? এখন সকাল-সাঁঝে আকাশমাঝে তারার উদয়, তারার উদয় | হেথা ঢেউয়ের সাথে বাতাস করে কত কানাকানিরে, কত কানাকানি ! আর বকুলের মুকুলের কথা কেউ কখনও জানিরে, কেউ কখনও জানি ? এ ভুবনের কত কথা আজ অজানা থেকে যায়রে, অজানা থেকে যায় |
এই রং-বেরং-এর খেলার মাঝে . দেখতে পাই যে তারে | তার রিনি ঝিনি নূপুর শুনে . দেখতে পাই যে তারে | আমার চোখের দেখা নাইবা হল . মন যে তারই দেওয়া সেই মনের মাঝে সুরে সুরে . তারই গান যে গাওয়া | তাই নয়ন আমার নেইতো তবু . এলেম যে তার দ্বারে যেখানে আলোর কমল উঠল ফুটে . আঁধার পারাবারে | পথের ধারে ফুলের হাসি নদীর তীরে ঢেউ-এর হাসি আকাশ ভরা তারার হাসি বাতাস ভরা মধুর হাসি এই জীবনের কান্না রাশি . নাইবা জানি নাইবা শুনি দুঃখের কথা হোকনা সারা . কান্না হাসি তারই জানি | আমি হাসি তুমি হাস . হাসি নিয়ে দেখব তারে |
আমারে চোখ ইশারায় ডাক দিলে কেন ও দরদী | তোমার ঐ চোখের কোণে হাসির টানে এলেম মরমী | যে গান আমার পড়ল ঝরে, পথের দু-ধারে--- সে যে তারে কুড়িয়ে নিল মনের মাঝারে | আমি শাড়ি নেব, গয়না নেব, দুলবে কানে দুল আর নাকে তোমার গড়িয়ে দেব লাল পাথরের ফুল | পায়ে চলা পথের কথা কে জানেরে, কে জানে ? কোথায় যে তার জনম্ হল কোথায় হল শেষ--- কে জানেরে, কে জানে ? মাটির গড়া এ ধরণী যেথায় হবে শেষ, সেথায় বুঝি আছে---- আমার স্বপ্নে পাওয়া দেশ | ঐ পায়ে চলা পথে আমি হব তোমার সাথি গো হব তোমার সাথি, দুজনেতে চলব মোরা হব ব্যথার ব্যথী গো হব ব্যথার ব্যথী |
আসমানের যত তারা আজ কেন নিদ্রাহারা | কে জ্বালালে পিদিম ওরে . কোন সে আন্ জান জন ? দেখি নাই তার বসনভূষণ . জানিনা যে তার মন---- ওসে কখন জ্বালায়, কখন নেভায় . হয়ে পথহারা ||
আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায় | সে আছে দাঁড়িয়ে পথে বাঁশিখানি নিয়ে হাতে শেকল বেঁধে রাখে ঘরে আমি শেকল ভেঙ্গে যাই | ছল চাতুরী করব যত মিছের বোঝা বাড়ে তত মনে ভাবি যাব না আর বাঁশি টেনে নিয়ে যায় |