কবি বিপ্রতীপ গুহ - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা শচীন্দ্রনাথ গুহ ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং
মাতা আলোরাণী দেবী। পেশায় দুজনেই ছিলেন শিক্ষক।

কবির পিতা শচীন্দ্রনাথ গুহ,
মাস্টারদা সূর্য সেনের সহযোগী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সময় তিনি
বার্মায় ছিলেন। পিতার মুখে কবি শুনেছিলেন যে তিনি তখন সেখান থেকে জাহাজের খালাসী সারেং-এর
সাহায্যে কিছু অস্ত্র পাঠিয়েছিলেন। শচীন্দ্রনাথ গুহ প্রায় ন'বছর কারারুদ্ধ ছিলেন। হিজলী ক্যাম্পেও ছিলেন
বেশ কিছু সময়। তাঁর লেখা "মাধ্যমিক বাংলা ব্যাকরণ" (প্রকাশক- গ্রন্থমেলা) নামের একটি বাংলা ব্যাকরণ
বই অনেককাল অনেক স্কুলের পাঠ্যতালিকায় ছিলো। শচীন্দ্রনাথ “চট্টগ্রাম-বিপ্লবের বহ্নিশিখা” (প্রকাশক-
চট্টগ্রাম পরিষদ, ১৯৭৪) নামে চট্রগ্রামের বিপ্লবীদের কর্মকান্ড সংক্রান্ত মূলত, স্মৃতিচারণমূলক একটি বই
সম্পাদনা করেছিলেন। বইটির ভূমিকা লিখেছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। শচীন্দ্রনাথ গুহ  
"গ্রন্থমেলা" প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

কবি বিবাহিত এবং তাঁদের একটি কন্যাসন্তান।

কবি নাকতলা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ব্যাংকের
দীর্ঘ কর্মজীবন কাটিয়ে এখন অবসর গ্রহণ করেছেন।  

শিক্ষক ও স্বাধীনতাসংগ্রামী পিতার নিরন্তর উৎসাহদানে কবিতা লেখা শুরু করেন শৈশবেই।  স্কুলে  
পড়াকালীন
কবি কেদার ভাদুড়ির সঙ্গলাভ হয়। ক্রমশ তা ব্যাক্তিগত স্তরে বন্ধুত্বে পরিণত হয়েছিলো এবং  
কবি মনে করেন যে কবি শুভানন রায়ের বন্ধুত্ব বোধহয় তাঁকে কবি হিসেবে এখনও বাঁচিয়ে রেখেছে।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “চার পুরুষ এক নারী”,
কেদার ভাদুড়ি, জয়ৎ সেন, শুভানন রায় ও
সুমিত্রা দত্তচৌধুরীর সাথে। তাঁর একক কাব্যগ্রন্থ “সমুদ্রের ডানা”।

“বিপ্রতীপ” কবির ছদ্মনাম, তাঁর কৈশোরের খেয়ালে। তাঁর আসল নাম অভিজিৎ গুহ।

আমরা  
মিলনসাগরে  কবি বিপ্রতীপ গুহর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • মেলে যোগাযোগ ও আদান-প্রদান


কবি বিপ্রতীপ গুহর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৩১.৫.২০২২      
৩২টি নতুন কবিতার সংযোজন - ৪.৬.২০২২
.                                                                                                           
         ^^ উপরে ফেরত   





...