কবি ডাঃ কৌশিক ঘোষ - জন্মগ্রহণ করেন বর্ধমান জেসার আদাকুরুমবা গ্রামে। পিতা বৈদ্যনাথ ঘোষ
ও মাতা হাসিরানী দেবী। কবিপত্নী শ্রীমতী মানসী ঘোষ। তাঁদের দুই কন্যা। কবিদের আদি নিবাস বোলপুর,
শান্তিনিকেন।
কবি ছোটবেলায় নিজের গ্রাম আদাকুরুমবা-তেই বড় হয়েছেন, এবং ওখানকার পি.পি.ডি. হাইস্কুল এ
মাধ্যমিক অবধি, এবং বেলুড় বিদ্যমন্দির এ উচ্চমাধ্যমিক এর পড়াশুনো করেছেন। বরাবর মেধাবী ছাত্র
ছিলেন বলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতকার্য হয়ে ডাক্তারি পড়েছেন কলকাতার আর.জি. কর. মেডিকেল
কলেজ হাসপাতালে। কর্মজীবনে তিনি প্রায় ৩০ বছর ডাক্তারি করেছেন, যার মধ্যে ২৭ বছর সরকারি
হাসপাতালে। মেডিসিনের ডাক্তার ডঃ কৌশিক ঘোষ, শেষ দিকে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল এ কর্মরত
ছিলেন।
করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে তিনি নিজে কোভিডে আক্রান্ত হয়ে ৮ই নভেম্বর ২০২১ রাতে, কোভিড-
যুদ্ধের প্রথম সারির যোদ্ধা ডঃ কৌশিক ঘোষ কোভিড-যুদ্ধে শহীদ হন।
পেশায় চিকিৎসক হলেও তাঁর সাহিত্যের প্রতি প্রবল নেশা থেকে কখনও দূরে সরে থাকতে পারেননি।
বরাবর নিজের চিকিৎসক ও কবি, উভয় পরিচয়ই একসাথে দিয়ে এসেছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “হয়ত বা কেউ এসেছিল”, “পায়রা কবি”, ও “আর্সেনিক প্রকল্প”।
কবিকন্যারা আমাদের জানিয়েছেন যে আমাদের ওয়েবসাইট মিলনসাগরের খোঁজ তাঁরা তাঁদের পিতার
ফোনেই পান। কবি, মিলনসাগরের লিংকটি নিজের ফোনে এ save করে রেখেছিলেন কবিতা পাঠাবেন বলে,
কিন্তু তাঁর আর হয়ে ওঠেনি। তাই কবিকন্যাদের মনে হয়েছে যে তাঁদের পিতার রচিত কবিতা সেরকম
ভাবেই প্রকাশিত হোক যেমনটা তাঁদের পিতা চেয়েছিলেন, মিলনসাগর ওয়েবসাইটে। কবিকন্যাদের এই কথা
জানার পরে আমরা যেমনভাবে আপ্লুত বোধ করছি যে কবি আমাদের ওয়েবসাইটে তাঁর কবিতা প্রকাশিত
করতে চেয়েছিলেন, ঠিক তেমনভাবেই মর্মাহত হয়েছি যে কবির জীবদ্দশায় আমাদের সঙ্গে তাঁর পরিচয় ও
আদান-প্রদান একটুর জন্য হয়ে উঠলো না।
আমরা দেরীতে হলেও তাঁর কোভিড-করোনা নিয়ে লেখা কবিতাগুলি মিলনসাগরের "করোনা ভাইরাস ও
পরিযায়ী শ্রমিকের দেয়ালিকায়" তুলে দিয়েছি। সেই পাতায় তাঁর কবিতায় যেতে এখানে ক্লিক করুন . . .
আমরা মিলনসাগরে কোভিড যুদ্ধে শহীদ কবি ডঃ কৌশিক ঘোষের কবিতা তুলে গর্বিত।
কবির পরিবারের সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ইমেলে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি ডঃ কৌশিক ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৪.৪.২০২২ ^^ উপরে ফেরত
...