কবি মহুয়া ভট্টাচার্য - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা দ্বিজেন্দ্রলাল রায় রাজ্য সরকারের বিদ্যুৎ  
দপ্তরে কাজ করতেন। মাতা জোৎস্না দেবী স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন। স্বামী শিশির ভট্টাচার্য্য দূরদর্শনের  
সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা ছিলেন।

কবি কলকাতার বাণীপীঠ গার্লস হায়ার সেকেণ্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে, কলকাতার সিটি
কলেজ থেকে বি.এ. পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ. পাশ করেন।

কর্মজীবনে কবি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে ইয়ুথ করেসপন্ডেন্ট ছিলেন। পূর্বাঞ্চলীয়  শ্রোতাদের
জন্য রেডিও তে অনুষ্ঠিত “আজকের প্রসঙ্গ” নামক অনুষ্ঠানটি তিনি দীর্ঘদিন পরিবেশন করেছিলেন।  
দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে অ্যাংকর পারসন বা সঞ্চালক হিসাবে এবং সংবাদ পাঠিকা হিসেবেও তিনি
কাজ করেছেন। তাঁর কর্মজীবনে তিনি বহু বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।

কর্মসূত্রে কবির, আকাশবাণীর বহু বিখ্যাত মানুষকে কাছ থেকে দেখার ও তাঁদের সাথে কাজ  করার  
সৌভাগ্য হয়েছে যেমন
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, উপেন তরফদার, প্রণবেশ সেন, বরুণ
মজুমদার , বসন্ত চৌধুরী, কবিতা সিংহ প্রমুখ।

কবি, দূরদর্শনে অনুষ্ঠিত বিভিন্ন তথ্যচিত্রের স্ক্রীপ্ট বা চিত্রনাট্য লিখেছেন, কণ্ঠ দিয়েছেন, সাক্ষাৎকার গ্রহণ
করেছেন। বহুল প্রচারিত জনপ্রিয়  আকাশবাণীর পত্রিকা “বেতার জগৎ”, “বর্তমান”, “পরিবর্তন” প্রভৃতি পত্র-
পত্রিকায় কবির লেখা প্রতিবেদন  নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে।

আকাশবাণীর পত্রিকা “বেতার জগৎ” এর জন্য সঙ্গীত জগতের অনেক উল্লেখযোগ্য ব্যাক্তির সাক্ষাৎকার
নিয়েছেন। যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন, যূথিকা রায় প্রমুখ। চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু  
চক্রবর্তী, সন্দীপ রায় এবং আরো অনেকের সাক্ষাৎ কারও তিনি নিয়েছেন। প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক
মৃণাল সেন ও তাঁর স্ত্রী অভিনেত্রী গীতা সেন ছিলেন কবির পারিবারিক বন্ধু।

দিল্লী থেকে প্রকাশিত সিনেমা পত্রিকা টিভি ক্রনিকাল এ বিভিন্ন সিনেমা ব্যাক্তিত্বকে নিয়ে তাঁর লেখা  
প্রকাশিত হয়েছে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের পরিচালক শতরূপা স্যান্যালের পরিচালনায় কবির লেখা গল্প “ভালবাসার  
রং” জি বাংলা টিভি চ্যানেলে পরিবেশিত হয়েছে।

বর্তমানে তিনি একজন স্বনামধন্য চিত্রশিল্পী হিসেবে “দ্য গ্রুপ” নামক মহিলা শিল্পী সংগঠনের  সদস্যা। দিল্লি,
কলকাতা, মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গায় তাঁর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দলগতভাবেও প্রতি বছর
তিনি প্রদশর্নী করেন। তিনি চিত্র শিল্পী  হিসেবে কাজ করতে গিয়ে বহু বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য শিল্পীর
সংস্পর্শে এসেছেন। যেমন করুনা সাহা, পার্থপ্রতিম দেব, তারক গড়াই, শ্যামশ্রী বসু, অতীন বসাক প্রমুখ।

মিলনসাগরে কবির পেইনটিংস এর অন লাইন গ্যালারিতে যেতে এখানে ক্লিক করুন . . .

কবি তাঁর স্বরচিত এবং অন্যান্য কবিদের কবিতা পাঠ, নিয়মিতভাবে প্রচার করেন
YouTube এ। তাঁর
কবিতা পাঠ শুনতে ক্লিক করুন  
নান্দনিক YouTube Channel  এ  . . .।

আমরা  
মিলনসাগরে  কবি মহুয়া ভট্টাচার্যর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • বির সঙ্গে সোস্যালমিডিয়ায় যোগাযোগ ও হোয়াটসঅ্যাপের মাধ্যেম আদান-প্রদান


মিলনসাগরে কবি মহুয়া ভট্টাচার্যর কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .।     

মিলনসাগরে চিত্রশিল্পী মহুয়া ভট্টাচার্যর অন লাইন গ্যালারিতে যেতে এখানে ক্লিক করুন . . .



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৭.৩.২০২২     
৪টি নতুন কবিতার সংযোজন - ১.৬.২০২২
                                                      ^^ উপরে ফেরত   





...