অলকরঞ্জন বসুচৌধুরী - জন্মগ্রহণ করেন তখনকার বিহার (বর্তমানে ঝাড়খণ্ড) প্রদেশের জামশেদপুরে। পিতা নিরঞ্জন বসুচৌধুরী, মাতা কৃষ্ণা দেবী।
কবির ছাত্রজীবন কাটে প্রথমে জামশেদপুরে। সেখান থেকেই তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। এর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর কলেজ থেকে পদার্থবিদ্যায় সম্মান-সহ বিএসসি পাশ করেন ১৯৭১ সালে। তাঁর কর্মজীবন শুরু হয় দেশের একটি অগ্রগণ্য ইস্পাতশিল্প প্রতিষ্ঠানে গুণমান নিয়ন্ত্রণের কাজে। সেই কাজ থেকে অবসর নেবার পরে বর্তমানে তিনি নিজের জন্ম-শহরেই বসবাস করছেন।
পাঁচ দশকের অধিককাল ধরে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও বিজ্ঞানের নানা শাখায় অনুসন্ধিৎসু মননে নিযুক্ত থেকে তিনি নিরন্তর লেখনীচালনা করেছেন নানা পত্রপত্রিকায়। আঠারো-উনিশ শতকের ভারতের, বিশেষভাবে বাংলার রেনেসাঁর চরিত্রগুলি তাঁর অনুসন্ধান ও বিশেষ আগ্রহের বিষয়।
তাঁর প্রথম গ্রন্থ ‘পলিটিক্সের ধূলিচক্রে রবীন্দ্রনাথ’ (১৯৯৮)। এই গ্রন্থটির জন্য ২০০৩ সালে তিনি কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিট্যুটের গবেষণাসম্মান ‘দেবজ্যোতি দত্ত মজুমদার স্মৃতি পুরস্কার’-এ ভূষিত হন।
এ ছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “অগ্রন্থিত রবীন্দ্রনাথ”, “ধূলায় ছড়ানো ফুল”, “রবীন্দ্রমুক্তির একক যুদ্ধ”, “আঠারো আসুক নেমে”, “স্বদেশী আন্দোলন প্রেক্ষাপট ও ঘটনাপঞ্জী”, “রবীন্দ্রবীক্ষণে তিন স্বদেশী নায়ক বিবেকানন্দ ব্রহ্মবান্ধব অরবিন্দ”, “তোমার এমন শাণিত বচন” (যন্ত্রস্থ)।
তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে “সেকালিনীর আত্মকথা”।
এছাড়া অসম সাহিত্যসভা প্রকাশিত বিশ্বকোষের তিনি অন্যতম আমন্ত্রিত নিবন্ধকার। প্রাবন্ধিক ও সমালোচক অলকরঞ্জনের কবিতা আর ছোট গল্পও নানা পত্রিকায় বিভিন্নসময়ে প্রকাশিত ও আকাশবাণীর জামশেদপুর কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়েছে।
লেখালেখির বাইরে কবি অলকরঞ্জনের অন্যতম শখ ছবি আঁকা। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের খেয়ালে তিনি কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত এঁকে চলেছেন নানারকম ছবি। কর্মজীবনে তাঁর আঁকা শিল্প- নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার একাধিকবার সর্বভারতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
কবি তাঁর কবিতাগুলিকে রচনার কালানুক্রম অনুসারে চারটি পর্বে ভাগ করেছেন - প্রত্যূষপর্ব, প্রভাতপর্ব, নিদাঘপর্ব ও গোধূলিপর্ব। এবং কবিতার শ্রেণী অনুসারে আরো দু'টি বিভাগ সংযোজন করেছেন 'অচেনা কুসুম' (অনুবাদ কবিতা) ও 'চটজলদি' (ছড়া)। আমরা তাঁর এই ভাগ বা শ্রেণী, কবিতার সঙ্গে উল্লেখ করে দিয়েছি, পাঠকের সুবিধের জন্য।
মিলনসাগরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেয়ালিকায় অলকরঞ্জন বসুচৌধুরী কবিতা ও আঁকা ছবি দেখতে এখানে ক্লিক করুন . . .।
মিলনসাগরে কবি অলকরঞ্জন বসুচৌধুরীর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি অলকরঞ্জন বসুচৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
cbra1951@gmail.com
ফেসবুক -
https://www.facebook.com/alak.basuchoudhury
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেয়ালিকায় কবির আঁকা ছবি ও ৮টি কবিতা -৭ মার্চ ২০২২।
এই পাতার প্রথম প্রকাশ - মহালয়া, ১৪.১০.২০২৩।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
cbra1951@gmail.com
ফেসবুক -
https://www.facebook.com/alak.basuchoudhury
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেয়ালিকায় কবির আঁকা ছবি ও ৮টি কবিতা -৭ মার্চ ২০২২।
এই পাতার প্রথম প্রকাশ - মহালয়া, ১৪.১০.২০২৩।