রজত পুরকায়স্থ - জন্মগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুর গ্রামে। পিতা নাট্যকার বিশ্বজিৎ পুরকায়স্থ, মাতা মহাশ্বেতা দেবী।

কবি দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরের কাশীনগর হাই স্কুল থেকে ১৯৮১ সালে মাধ্যমিক ও ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে, ১৯৮৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তর ২৪ পরগণার, বারাসাতের ধ্রুবচাঁদ হালদার কলেজ থেকে বাংলায় স্নাতক হন।

কবি ছোটবেলা থেকে সাহিত্যচর্চার আবহে বেড়ে ওঠেন। স্কুল জীবনে দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে শুরু হয় তাঁর সাহিত্য জীবন। পরে মাধ্যমিক পরীক্ষার আগেই "কলম্ব" নামে লিটিল ম্যাগাজিন সম্পাদনা করেন ১৯৮১ সালে। সেই সময় কলেজ স্ট্রিটে সাহিত্যিক ঋষিণ মিত্রের আহ্বানে কবি সম্মেলনে যোগদান করেন। সেই কবি সম্মেলনে উপস্থিত থাকতেন বনফুল, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, অরুণ কুমার চক্রবর্তী প্রমুখ প্রথিতযশা কবিরা।

১৯৮৬ সালে পশ্চিমবঙ্গ সরকার কবিকে সেরা গল্পকারের সম্মানে ভূষিত করেন। কবির "রাজার কলম হোক ক্রীতদাস" কাব্যগ্রন্থের "বিপন্ন ভারত" কবিতাটি ভারত এবং বাংলাদেশের বহু আবৃত্তিকার বিভিন্ন সভা সমিতি এবং আবৃত্তির অনুষ্ঠানে আবৃত্তি করেছেন।

কবি বর্তমানে "চোখ" নামক একটি লিটিল ম্যাগাজিন সম্পাদনা করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি গল্প এবং নাটকও লেখেন।

কবি রজত পুরকায়স্থের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "আগুন দিদি" (২০২০), "তিন চোখ" (২০২১) ও "রাজার কলম হোক ক্রীতদাস" (২০২২)।

মিলনসাগরে কবি রজত পুরকায়স্থের কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি রজত পুরকায়স্থের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ ও হোয়াটসঅ্যাপ : +৯১ ৭০০৩০৩৬৪৮৮
ইমেল
: rajatpurakayastha@gmail.com
ঠিকানা : গড়িয়া, সাহাপাড়া, ফরতাবাদ, কোলকাতা - ৭০০০৮৪ ।


উৎস :
  • কবি রজত পুরকায়স্থের সঙ্গে ইমেল ও চলভাষে যোগাযোগ।"


         





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১৫.৮.২০২৩
^^ উপরে ফেরত