| কবি দ্বিজ হরিদাসের বৈষ্ণব পদাবলী |
| ঋতু-পতি রাধামাধব সঙ্গ কবি দ্বিজ হরিদাস আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, পুনশ্চ হোরি-লীলা, পদসংখ্যা ১৪৬৮। পুনশ্চ দিনান্তরে। ॥ তথারাগ॥ ( বসন্ত ) ঋতু-পতি রাধামাধব সঙ্গ। বিবিধ বিলাস হোরি-রস-রঙ্গিত আবিরে অরুণ দুহুঁ অঙ্গ॥ ধ্রু॥ অরুনিভ শ্যাম- কলেবর-দরপণে রাইক প্রতিবিম্ব লাগি। ভরমহি আন রমণি মনে মানিয়া মানিনি ভেলি বিরাগী॥ রসিক সুনাগর রাইক মান হেরি মিনতি করত কর জোরি। পীত বসন গলে সাধই পদতলে রাই রহল মুখ মোড়ি॥ প্রিয়-সহচরি যত কতয়ে বুঝায়ত সুখ সঞে কাহে বিপরীত। দ্বিজ হরিদাস কহত কাহে রোখলি প্রেমক ঐছে চরীত॥ এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, ৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ঝিজিট॥ ঋতু-পতি রাধামাধব সঙ্গে। বিবিধ বিলাস হেরি রস রঙ্গিত আবিরে অরুণ শ্যাম অঙ্গে॥ ধ্রু॥ অরুনিত শ্যাম কলেবর দরপণ রাইক প্রতিবিম্ব লাগি। ভরমহি আন রমণি মনে জানিয়ে মানিনী ভেল বিরাগী॥ রসিক সুনাগর রাইক মান হেরি মিনতি করত কর যোড়ি। পীত বসন গলে সাধই পদতলে রাই রহল মুখ মোড়ি॥ প্রিয় সহচরি যত কত বুঝায়ত সুখ সঞে কাহে বিপরীত। দ্বিজ হরিদাস কহত কাহে রোখলি প্রেমক ঐছন রীত॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বসন্ত রাগ - তাল পরিমিত॥ ঋতুপতি রাধামাধব সঙ্গ। বিবিধ বিলাস হোরি রসরঙ্গিত আবীরে অরুণ দোহু অঙ্গ॥ অরুণিত শ্যাম কোলে বড় দরপণ রাইক প্রতিবিম্ব লাগি। ভরমহি আন রমণী মনে মানিয়ে মানিনী ভেল বিরাগী॥ রসিক সুনাগর রাই বিমুখ হেরি মিনতি করত কর জোড়ি। পীত বসন গলে সাধই পদতলে রাই রহল মুখ মোড়ি॥ প্রিয় সহচরী জত কতএ বুঝাঅত সুখ সঞে কাহে বিপরীত। দ্বিজ হরিদাস কহত কাহে রোখলি প্রেমক ঐছে চরিত॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| এ ধনি মানিনি মান নিবারো কবি দ্বিজ হরিদাস আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, পুনশ্চ হোরি-লীলা, পদসংখ্যা ১৪৬৯। ॥ তথারাগ॥ ( বসন্ত ) এ ধনি মানিনি মান নিবারো। আবিরে অরুণ শ্যাম- অঙ্গ-মুকুর পর নিজ প্রতিবিম্ব নিহারো॥ তুহুঁ এক রমণি- শিরোমণি রসবতি কৌন ঐছে জগ মাহ। তোহারি সমুখে শ্যাম সঞে বিলসব কৈছন রস-নিরবাহ॥ ঐছন সহচরি- বচন শ্রবণে ধরি সরমে ভরমে মুখ ফেরি। ইষত হাসি মনে মান তেয়াগল উলসিত দোঁহে দোঁহা হেরি॥ পুন সব জন মেলি করয়ে বিনোদ কেলি পিচকারি করি নিজ হাতে। দ্বিজ হরিদাস আবির যোগায়ত সকল সখাগণ সাথে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |