কবি কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
*
সুন্দরী তোহে লাগি আকুল কানাই
কবি কৃষ্ণদাস
১৮৮৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, ৪৩পৃষ্ঠা।

॥ ভাটিয়ারী॥

সুন্দরী তোহে লাগি আকুল কানাই।
মাধবি কুসুম কুঞ্জে ঘন আন্ধিয়ার পুঞ্জে বৈঠল বেশ বনাই॥ ধ্রু॥
কুসুম শয়ন করি আবেশে অবশ হরি তুয়া রূপ সৌঙরে।
তুয়া রূপ হেরি হেরি চৌদিগে ফিরি ফিরি নাম ধরি মুরলী পুরে॥
দেখনা মধুর নিশি উজর পূর্ণিমা শশী চৌদিগে পিক কুল নাদ।
মলয় পবন বায় সেহেন নাগর তায় যৌবন করল পরমাদ॥
বেশ বনাহ কত নাকর বিলম্ব এত মুরলী না শুনে ঐ কানে।
তরুলতা আদি যত অনুরাগে পুলকিত কৃষ্ণদাস রস গানে॥

ই পদটি এইভাবেও সাজানো যায় . . .

সুন্দরী তোহে লাগি আকুল কানাই।
মাধবি কুসুম কুঞ্জে                                  ঘন আন্ধিয়ার পুঞ্জে
বৈঠল বেশ বনাই॥ ধ্রু॥
কুসুম শয়ন করি                                    আবেশে অবশ হরি
তুয়া রূপ সৌঙরে।
তুয়া রূপ হেরি হেরি                                চৌদিগে ফিরি ফিরি
নাম ধরি মুরলী পুরে॥
দেখনা মধুর নিশি                                     উজর পূর্ণিমা শশী
চৌদিগে পিক কুল নাদ।
মলয় পবন বায়                                       সেহেন নাগর তায়
যৌবন করল পরমাদ॥
বেশ বনাহ কত                                        নাকর বিলম্ব এত
মুরলী না শুনে ঐ কানে।
তরুলতা আদি যত                                   অনুরাগে পুলকিত
কৃষ্ণদাস রস গানে॥

ই পদটি, ১৮৭০ সাল নাগাদ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংগৃহীত এবং রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা
১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু” সংকলনের ১৮৪-পৃষ্ঠায় এভাবে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারী॥

সুন্দরী, তোহে লাগি আকুল কানাই।
মাধবি কুসুমকুঞ্জে, ঘন আঁধিয়ার পুঞ্জে, বৈঠল বেশ বনাই॥ ধ্রু॥
কুসুম শয়ন করি, আবেশে অবশ হরি, তুয়া রূপ সঙরে।
তুয়া রূপ হেরি হেরি, চৌদিকে ফিরি ফিরি, নাম ধরি মুরলীপুরে॥
দেখনা মধুর নিশি, উজর পূর্ণিমা শশী, চৌদিগে পিককুলনাদ।
মলয় পবন বায়, সে হেন নাগর তায়, যৌবন করল পরমাদ॥
বেশ বনাহ কত, না কর বিলম্ব এত, মুরলী না শুন ঐ কানে।
তরুলতা আদি মত, অনুরাগে পুলকিত, কৃষ্ণদাস রস গানে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রাণ নাথ দূরে গয়ো বেশ ভূষণে
কবি কৃষ্ণদাস
১৮৮৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন  
“পদকল্পলতিকা”, ৬৭পৃষ্ঠা।

.        স্বাধীন ভর্ত্তৃকা॥

.        ॥ শ্রীরাগ॥

প্রাণ নাথ দূরে গয়ো বেশ ভূষণে।
কুচ যুগে লেপহ চন্দনে॥
গলিত কুসুম কেশ পাশ।
সম্বরি বাঁধ শ্রীনিবাস॥
শ্রম জলে শিথিল বসন।
কঙ্কিণী করহ বন্ধন॥
ঘামে তিলক গয়ো দূর।
মৃগমদে করহ উজোর॥
নূপুর করহ সুজোতি।
কহে কৃষ্ণদাস প্রিয় অনুগতি॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
লাল হিন্দোলমে সখী ঝুলত গোকুল চন্দ
কবি কৃষ্ণদাস
১৮৮৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন
“পদকল্পলতিকা”, ৬৭পৃষ্ঠা।

হিণ্ডোল অর্থাৎ ঝুলনা॥

.        ॥ ধনাশ্রী॥

লাল হিন্দোলমে সখী ঝুলত গোকুল চন্দ॥ ধ্রু॥
@@থম্ব কাঞ্চন কি মনোহর রতন জড়িত সুরঙ্গ।
তহিঁ দিড়ি শরল সুন্দর নিরমিল জীত অনঙ্গ॥
পাটলি পিরোজা লাল ঝটকত ঝুমিকা বহু রঙ্গ।
মরকত মাণিক চুণিয়ে লাগত বিচ বৈচ হীরা তরঙ্গ॥
তিহ কলপতরু ছাঁহা শীতল বিবিধ নন্দ শরীর।
তাঁহা লতা লটকত তারক কুসুমনী পরশই যমুনাকি নার॥
হংস মোর চকোর চাতক কোকিলা আর কীর।
লম্ব নহন নয়ন কিশোরী নবরঙ্গ গিরিধর বীর॥
তাহা ললিতা বিশাখা দেতরু কোবি রীয়ে অঙ্গ নোয়ায়।
তাহা লাভনি কনুময় ঢরকত শ্যামর উরল পটায়॥
গোরী শ্যাম নব নব রঙ্গ মেলিদৌভরে একু ভাতি।
নীলপীত দুকুল জীত দামিনী যামিনী দুর দুর জাতি॥
কুঞ্জে কুঞ্জে ঝুলত ঝুলায়ত সহচরী পহু মোর।
কৃষ্ণদাস কো ব্রজবাস দিজে নাগরী নয়ন কিশোর॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   

@@ - অপাঠ্য অক্ষর।


মিলনসাগর
*
গৌর প্রেয়সী একটা নারী
কবি কৃষ্ণদাস
১৯১৬ সালে প্রকাশিত হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৪৮-পৃষ্ঠা।

.        ॥ শ্রীরাগ॥

গৌর প্রেয়সী একটা নারী।
অন্য নায়িকারে কহিছে ঠারি॥
অদত্তা তনয়া রহিল ঘরে।
কেমনে অন্ন রোচয়ে তোরে॥
মতি গুণবতী তনয়া বড়।
গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর॥
গুণশীল গৌর অসীম রূপ।
বিদ্যা বিনোদিয়া রসিক ভূপ॥
চৌষট্টি মহান্ত গোপাল বার।
এসব কুটুম্ব হইবে তোর॥
নিতাই অদ্বৈত শ্রীমাধব সুত।
শ্রীবাসাদি মেলি এ পঞ্চতত্ত্ব॥
এসব কুটিম্ব হইলে পরে।
শ্রীগুরু বৈষ্ণব আসিবে ঘরে॥
অরুণ বসন পরায়ে দিলে।
মলিন হবে না কোনএ কালে॥
ভাব অলঙ্কার দিবেক গায়।
আদর চন্দন মাখিবে তায়॥
হরিনামামৃত খাইতে দিবে।
বিনয় বচনে সবে তুষিবে॥
কহে কৃষ্ণদাস শুন গো মাই।
ইহা ছাড়া আর সম্বন্ধ নাই॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
যারে না দেখিলে রহিতে নারি
কবি কৃষ্ণদাস
১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”,
পৃষ্ঠা-১৭১। এই পদটি তিনি সংগ্রহ করেছিলেন কৃষ্ণদাসকৃত শ্রীকৃষ্ণমঙ্গল-এর পদসংখ্যা-
২০৭, ১৯১-পৃষ্ঠা থেকে।

যারে না দেখিলে রহিতে নারি।
ছাড়্যা গেল বংশীধারী॥
.                শুন হে কদম্ব তরু।
.                দেখিলে মদন-গুরু॥
সারি সারি আছ পথে।
দেখিয়াছ গোবিন্দ যাইতে॥
মল্লিকা মালতী যুথী।
গোবিন্দ দেখ্যাছ কতি॥
শুন তরু দয়া কর কহি তুয়া ঠাঞি।
এ পথে দেখ্যাছ যাইতে হলধরের ভাই॥
পীতাম্বর মনোহর নারী-মনোচোরা।
এহি পথে তারে যাইতে দেখ্যাছ তোমরা॥
শঠ বড় কথা দড় কত ভঙ্গি জানে।
নারীগণে ঘোর বনে চুলে ধরি আনে॥
মুখে হাসি হাতে বাঁশী কঠিন অন্তরে।
নারী বধে কিছু তাথে ভয় নাহি করে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুরধুনীতীরে মন্দ সমীরণ কত ফুল তাহে বিকাশ
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২২২-পৃষ্ঠা।

॥ তত্র গৌরচন্দ্র সুহি রাগ॥ দশকোশি তালাভ্যাং॥

সুরধুনীতীরে মন্দ সমীরণ কত ফুল তাহে বিকাশ।
মধুকর মত্ত শিখিকুল নাচত পিকবর পঞ্চম ভাষ॥
বিরজপুর নদীয়া ফুলবন নিধুবন লুবধল গৌরকিশোর।
লুবধল সখাগণ উলসিত ভোল মন বিহরয়ে সঙ্গে গদাধর॥
নাচত সহচর গাো গোরা নটবর গায় ভক্ত নাচে গোরারায়।
দুর্লভ প্রেম বরিখত অবিরত বাদল অব নদীয়ায়॥
বেঢ়ি পারিষধগণ করে পহু কিরির্তন জেন বিধুমণ্ডল সাজ।
সঙ্গে তু সঙ্গ রঙ্গে কত বিলসই রাসরস মত্ত দ্বিজরাজ॥
হেরি তারাপতি তারা সঞে প্রকাশল উজর অধিক উল্লাসে।
ধনি নদীয়াপুর ধনি জাহ্নবীকুল ধনি আ জাচ এ কৃষ্ণদাসে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাজত মৃদঙ্গ করতাল এক মেলি
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২২৪-পৃষ্ঠা।

॥ রাগ সোহিনী একতালি গৌরচন্দ্র॥

বাজত মৃদঙ্গ করতাল এক মেলি।
নাচত সহচর পদগতি ভালি॥
করে কর ধরি নয়নতরঙ্গ।
নাচে বিশ্বম্ভর করি ভকতগণ সঙ্গ॥
জনু বিধু মণ্ডল নিজগণ সাঁথ।
ভক্তবৃদ সঙ্গে নাচে অখিলের নাথ॥
লোল বাস কুণ্ডল শ্রমজলে ভাসে।
সগণ পরশ রসে মগন লালসে॥
কহে কৃষ্ণদাস মূরতি মনোহর।
রাস রস ভাব অতি গোরা নটবর॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মধুর মৃদঙ্গ বাজে অমিয়া রসাল
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২২৩-পৃষ্ঠা।

॥ নর্তক রাসারম্ভ গৌচন্দ্র রাগ তালো যথা॥

মধুর মৃদঙ্গ বাজে অমিয়া রসাল।
তাহে বাজত ভাল মিলি করতাল॥
চরণে নূপুরমণি সুমধুর বোল।
গোরা সঙ্গে নাচে জত ভকতমণ্ডল॥
বাজএ মৃদঙ্গ ভাল সুতাল করিয়া।
তাথৈ তাথৈ বোল বলে তাত্তা থৈয়া॥
তাগরল ধোগগা তাগরল ধোগগা বাজে তিনি তিনি নাও।
তিনাঙ তিনাঙ নাঙ তিনাঙ তিনাঙ নাঙ তিনা তিনা কিটিতা।
ধোগ্ গাতি ধোগ্ গাতি ধোগ্গা তিনি তিনি তা॥
ভাবয়ে কৃষ্ণদাস হৃদয়মন্দিরে।
রাসরসে নাচে গোরা সুরধুনীতীরে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাজে ঝির্ন্নারে ঝির্ন্নারে ধির্ন্না মৃদঙ্গ সুন্দর
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২২৩-পৃষ্ঠা।

॥ বিকট তাল রাগিনী বেহাগ॥

বাজে ঝির্ন্নারে ঝির্ন্নারে ধির্ন্না মৃদঙ্গ সুন্দর।
পহুঁর আদেশে নাচে প্রিয় গদাধর॥
পূরূব আবেশে গোরা ধরূ তাল ছন্দ।
নর্তন পদ ইথে কর অনুবন্ধ॥
সহচরগণ সব হরিগুণ গায়।
সুকঠিন তাল ধরএ গোরারায়॥
সুচারু নর্তন হেরি সহচরগণ।
জয়কার করি সভে কহএ বচন॥
নিজ ফুলদাম দেই গদাধর গলে।
ভালি ভালি করে পহুঁ কৃষ্ণদাস বলে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
জত সহচরী লয়া পিচকারি বটুরে মঙ্গলে বেঢ়ি
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত,
১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৭১-পৃষ্ঠা।

॥ রাগ তালো যথা॥ (॥ বসন্ত রাগ পরিমিত তালো॥ )

জত সহচরী লয়া পিচকারি বটুরে মঙ্গলে বেঢ়ি।
উভারএ ধারা শ্রাবণের পারা জেনহি বাদর করি॥
বিনোদিনী শ্যাম খেলে অনুপাম চন্দন গোলাপ ভরি।
সুগন্ধি চুরণ দেই পুনপুন দোঁহে দোহা অঙ্গ ডারি॥
চতুরিম কান পুরিয়া সন্ধান মণি পিচকারি ধরি।
তাক করি মারে পীন পয়োধরে বেকত কাঁচলি কারি॥
অব দরসন বটুয়া মঙ্গল দিয়া নাচে কাঁকতালি।
হারি বলে বোল করে উচ্চরোল জিতল জিতল বলি॥
পুনহি বসনে করি আবরণে রাধিকা কমলমুখী।
যূথসহ করি অষ্ট সহচরী বলে সহ সহ দেখি॥
ডারে পিচকারি চৌদিগেতে বেঢ়ি নয়নে গতি না ভেল।
সহিতে নারিয়া সুলভ মিলিয়া বটুয়া পলাএ গেল॥
তবে কৃষ্ট পরে কত ধারা গেরে তাহার নাহিক ওর।
ঘন বলে ডাকি রাখ চন্দ্রামুখী শরণ লইনু তোর॥
সুনি ইহ প্যারি সভারে নিবারি বন্ধুর সমুখে জাই।
দেই অঞ্চল মুখখানি মোছল কৃষ্ণদাস গুণ গাই॥

ই পদটি এইভাবেও সাজানো যায় . . .

জত সহচরী                                    লয়া পিচকারি
বটুরে মঙ্গলে বেঢ়ি।
উভারএ ধারা                                   শ্রাবণের পারা
জেনহি বাদর করি॥
বিনোদিনী শ্যাম                                খেলে অনুপাম
চন্দন গোলাপ ভরি।
সুগন্ধি চুরণ                                       দেই পুনপুন
দোঁহে দোহা অঙ্গ ডারি॥
চতুরিম কান                                     পুরিয়া সন্ধান
মণি পিচকারি ধরি।
তাক করি মারে                                পীন পয়োধরে
বেকত কাঁচলি কারি॥
অব দরসন                                        বটুয়া মঙ্গল
দিয়া নাচে কাঁকতালি।
হারি বলে বোল                                করে উচ্চরোল
জিতল জিতল বলি॥
পুনহি বসনে                                     করি আবরণে
রাধিকা কমলমুখী।
যূথসহ করি                                        অষ্ট সহচরী
বলে সহ সহ দেখি॥
ডারে পিচকারি                               চৌদিগেতে বেঢ়ি
নয়নে গতি না ভেল।
সহিতে নারিয়া                                   সুলভ মিলিয়া
বটুয়া পলাএ গেল॥
তবে কৃষ্ট পরে                                 কত ধারা গেরে
তাহার নাহিক ওর।
ঘন বলে ডাকি                                  রাখ চন্দ্রামুখী
শরণ লইনু তোর॥
সুনি ইহ প্যারি                                সভারে নিবারি
বন্ধুর সমুখে জাই।
দেই অঞ্চল                                   মুখখানি মোছল
কৃষ্ণদাস গুণ গাই॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর