কবি কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
*
সভে মেলি চললহি কালিন্দী তীর
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৮৪-পৃষ্ঠা।

॥ রাগ তালো যথা॥ (॥ রাগিণী কামোদ। গোড়তাল অন্তে ছুট॥ )

সভে মেলি চললহি কালিন্দী তীর।
রভসে গমন করূ গোকুল বীর॥
কুলেতে রাখিয়া সভে নিরমিল চীর।
লাগি অবগাহন পৈঠল নীর॥
বিমল সুশীতল যমুনাক পানি।
করে কর মণ্ডলী করিএ রচনি॥
মাঝে বিহরহি দোহ রাধা কান।
করে জল উছলল বহি উজান॥
ফাগু রঙ্গে বারি রঙ্গিম কেল।
জলচরগণ সব অরুণিম ভেল॥
ফেন লাল লালহিন নাহি যব কেউ।
রঙ্গিম স্রোতে বহে রঙ্গিম ঢেউ॥
যমুনা আনন্দ মনে উথলে তরঙ্গে।
ভসল রাধাশ্যাম মনমথ রঙ্গে॥
কত পরবন্ধ করূ মনসিজ কেলি।
জল সঞে উঠল সখীগণ মেলি॥
পহিরল বাস সভে কুঞ্জে পয়ান।
কৃষ্ণদাস তহি ইহ গুণ গান॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
হোরিক রঙ্গে ছরমে ঘুমাওল রসময় রসময়ী গোরি
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৮৪-পৃষ্ঠা।

.        ॥ রাহিণী গোড় তালো॥

হোরিক রঙ্গে ছরমে ঘুমাওল রসময় রসময়ী গোরি।
যামিনীক শেষে কোকিলা সব কুহরহি ঘন ফুকরই শুকসারি॥
দ্বিজকুল নাদ শুনিয়া ধনি রাই।
চমকিএ শশিমুখী বিঘটন মানিএ তুরিতহি বন্ধুরে জাগাই॥
উঠ উঠ নাগর যামিনী শেষ ভেল অলস কর পরিহার।
কি জানিয়া পাপ লোকে তোমা সনে জদি দেখে তবে ঘরে রহই না পার॥
তখন উঠল বিনোদ রায় ধনি মুখ পানে চায় দুটি আঁখি করেতে কচালি।
তহি কৃষ্ণদাসে কয় থাকা সমুচিত নয় পাছে নঠ হইবে সকলি॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রমজলে বিথারল দোহ বয়ান
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৮৭-পৃষ্ঠা।

॥ রাগ তাল যথা॥ (॥ রাগিণী আশাবরী তাল পরিমিত॥ )

শ্রমজলে বিথারল দোহ বয়ান।
দোলাপরি মুঞ্চহি রাধাকান॥
কুসুম সেজ পরে বৈঠল জাই।
সখীগণে তৈখন বিজন বিজাই॥
শরম দূর করি সব জন মেলি।
কালিন্দী জলে গিয়া করল জলকেলি॥
সরঙ্গ যমুনার জল রঙ্গে বহি যায়।
রসময়ী সঞে বিলসই রসময়॥
করি অবগাহন উঠল তীর।
মুছিএ অঙ্গ সভে পহিরল চীর॥
নিরজনে মধুবনে করল পয়ান।
ভোজন দোহ কত রস পান॥
সখীগণ সেবন করল সমুচিত।
কৃষ্ণদাস অব হৃদয় বেদিত॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বেগে ঝুলা আনি রতন হিন্দোলা
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৯৩-পৃষ্ঠা।

॥ রাগিণী বেহাগড়া॥ একতালি॥

বেগে ঝুলা আনি রতন হিন্দোলা।
পবন সম গতি করহু চালনা॥
তাহে রজনী কর ঘন সঞে ঝাপি।
মৃদু বরিখত সবদিগে বেআপি॥
শ্যাম সঙ্গে ঝুলে বৃষভানিবালা।
তরল জলধরে অথির চপলা॥
বিগলিত কুন্তল গলিত নিচোল।
কুন্তল গিরতহি অঙ্গহি দোল॥
নিসধএ রাধা বিনোদিনী কান।
ততহি ঝুলায়ত বচন না মান॥
ঝুকি ঝুলাওত কতহুঁ তরঙ্গে।
নাগর পিঞ্চ মুকুট পরে ভঙ্গে॥
বিপরীত ঝুলন নহে অনিবার।
দোহরূপ নিরখিতে দোহ না পার॥
আকুল বিধুমূখী না ধরএ দেহ।
নিবার নিবার বলি ফুকারই নাহ॥
ললিতা চতুরিণী তুরিতহি যাই।
অলখে উতারিএ লেওল রাই॥
নিভৃতে নিকুঞ্জে ধনি করল গোপন।
কোই হেরল জোই প্রিয় সখীগণ॥
না জানল মাধব এ সব রঙ্গ।
কৃষ্ণদাস কবে হবে সঙ্গ॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বেশ বনাই নাগরী নাগর সহগণ কুঞ্জেহি জাই
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ৩১১-পৃষ্ঠা।

.        ॥ সুহই দশকোষি॥

বেশ বনাই নাগরী নাগর সহগণ কুঞ্জেহি জাই।
কত উপহার লেই থারি পুরি সহচরী দেই জোগাই॥
কত সুখে ভুঞ্জই কান।
বিবিধা মিঠাই গোরস সতকর পিআস ভরি সমপান॥
ভোজন সারি তাম্বুল লেওল তবে ধনি শেষ ভুঞ্জাই।
সমমাহ বুঝিই রহই না পারই চতুরি হেরি দায় মাগি রাই॥
আপনহি মন্দিরে চলল বিধুমুখী শ্যাম করূ বিপিন পয়ান।
সখীগণ মেলি আয়ল ধনি নিজবাস কৃষ্ণদাস গুণগান॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
হিমঋতু হিমাচলে হিম বহে বাত
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ৩৭৬-পৃষ্ঠা।

.        ॥ রাগিণী তালোচিত॥

হিমঋতু হিমাচলে হিম বহে বাত।
হিমাংসে হিময় তনু হিমে কাঁপে গাত॥
কান্ত দূরান্ত শান্ত কে করে আমায়।
শীতল গরল স্থল সহনে না জায়॥
তাহে বিরল দহে প্রিয়ার বিচ্ছেদ। . . . .
জরজর পাঁজোর বজর জনু ভেল কায় ইন্দ্রিয়চয় দিনে দিনে গেলো।
হেমন্তে নিতান্ত প্রাণ অন্ত হৈইল॥
জীবন জীবইতে জদি করহ জতন।
সো প্রিয়া আনিআ দিয়া রাখহ জীবন॥
তৈখনে বচনে সগণে দেই আস।
চলু আনি মাথুর কহে কৃষ্ণদাস॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজি কালি করি কত কাল বহি গেল
কবি কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৩-পৃষ্ঠা।

.        ॥ রাগিণী তালো সমুচিত॥

আজি কালি করি কত কাল বহি গেল।
কৈছে মিলব প্রিয়া বুঝই না ভেল॥
দিবস গণিতে মোর নাহিক সকতি।
দিনে দিনে খোয়াঅনু দেহ আদি পতি॥
একতিল জাঁহা বিনে যুগ শত মানি।
তাহে কি এত দিন সহয়ে পরানি॥
মরিব মরিব সখি নিচ্ছয়ে মরিব।
বিরহবেদনা আর সহিতে নারিব॥
একবার কর জদি মাথুর গমন।
নিকটে জানহ প্রিয়ার আছে কি না মন॥
সে আশা আশায়ে প্রাণ রহিলাম ধরিয়া।
কৃষ্ণদাস বলে ধনির না ধরয়ে হিয়া॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ঝুলত নাগর নাগরী সঙ্গে
কবি কৃষ্ণদাস
১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন
পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৪৮৮-পৃষ্ঠা।

.        ঝুলন লীলা।

॥ কল্যাণী - জপতাল॥

.        ঝুলত নাগর নাগরী সঙ্গে।
রসের পাথরে মজিল চিত,
গায়ত কত পঞ্চম গীত
সহচরীগণ ধরই তান
.        নয়ানে নয়ান ভঙ্গে॥
রঙ্গের বসন উড়িছে বায়
হিলন নাহরী নাহর গায়
হেরি কুলবতী যুবতী হাস,
.        উথলে প্রেম তরঙ্গে।
অঙ্গে করিল তিমির নাশ,
বিপিনে কুসুমে বহত বাস
সমীরণ অতি সুধীর উড়িয়া,
.        বসন লাগিছে অঙ্গে॥
ময়ূরা ময়ূরী করত গান
কোকিল পঞ্চম ধরই তান
ভ্রমরা ভ্রমরী গুণ গুণ করি
.        কমল মধু পিবই।
প্রিয় সহচরী ধরত ডোরি
অলস আবেশে হইলা গোরি
অনঙ্গ-অম্বুজ-চরণ আশ
.        কৃষ্ণদাস দূরে হেরই॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর