| কবি ভবতোষ শতপথীর কবিতা |
| আড়ে-উল্টে কবি ভবতোষ শতপথী আঞ্চলিক উপভাষায় কবিতা। সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া। ( ১ ) ফুইচ্ কা ফাগ্যুন ফুল ফুটাছে মচ্ কা ডালে খঢ়ায় বলে গঁঢ়্ রায়ঁ দিব ম্যাঝ্ কাঁকাল্যে। দু’চইখ্ কানায় খরিস থানায় চক্ ক্যর দেখে মাগ-মরা আর গরুহারা চ্যার্ ধার ঢন্ কে। ডাহিন্যা পইসায় বহুয় কিনছে ফুলাম শাঢ়ি পাতড়ি ধারে গবর কুঢ়ায় শাহড়ি বুঢ়ি। লৈতন চালের তাত্যল্ ভাতের মহ্যক্ আসে ভাগচাষীর মাঁয় খামার লরায় কাত্তিক মাসে। ( ২ ) দুখু দাদার দিন নায়ঁ চলে ধার- উধ্যারে বিল-জাগা লক, কাঁপে ঠক্ঠক্, শীতে-জাড়ে। বালি-হাঁসায় সাঁঘাত পাতায় কাল্ টুর সঁঘে হাতের-পাতের সউব্ সিব়্যাল রিঝে-রঙে। ছাগ্যল্ পঠে হুঁড়্যার সামায় বন-বাদ্যাড়ে চামটু লধায় মুঢ়া তাড়ে বুঢ়া হাড়ে। লম্বা ভাষ্যণ তাঁতির ঠাস্যন্ মাঁকু ছল্ কে পেঁদুয়া কথায় ভিজা চুল্ হায় ভাত বল্ কে॥ . ******************** . সূচীতে . . . মিলনসাগর |