কবি ভবতোষ শতপথীর কবিতা
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
হামার দুখেই থাকা ভাল
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
হামার দুখেই থাকা ভাল।
দু’দিনের সুখ মরা ঝিন্যুক
খর্ হায় শুকায়ঁ গেল।
মনের আশা রহিইল্ মনে
ব়্যাত কাটালি তারা গুণ্যে
মনের মানুষ বড়ই দাগা দিল
হামার দুখেই থাকা ভাল।
কুঁড়্যা ঘরে হুল্ কে চাঁদ
হব্ কা বহি ফাটাঁয় বাঁধ
হাতের পাতের যা ছিল সিব়্যাল
হামার দুখেই থাকা ভাল।
লকে বলে ফাগুন মাস
হামি ছাড়ি হায়-নিকাশ
সুখের লাগর হামকে জ্বাল্যাল
হামার দুখেই থাঁকা ভাঁল॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
এখন হামার ভাদ্যর্-আশিন্যা টান
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
এখন হামার ভাদ্যর্-আশিন্যা টান।
মনে থাইক্ লে, ধান পাইকলে, গাহিইব ঝুম্যু’র গান
ছিঁঢ়া চেঁথরার ডেঁগা পর্ হি
ড্যাহি-ডুংগরি ডঁগ্ রে মরিঁ !
আগ্ ড়া পাছড়ায় বহূয় দিন মান।
বুচা ঘঠি, থেভ্ ঢ়া থালা
দিন দু’বেলা পেটের জ্বালা
পাঅনাদরে করে অপমান।
ভখের জ্বালায় উঠি-বসি
বাস্যাম নাঁয় একদুটি বাসি
অখ্যাঢ়ে কি যাবেক ই জাহ্যান
ক’দিন চইল্ বেক ধার উধ্যারে
পাড়া পড়শি খেঁচায় মারেঁ
ঘরে ভাত নাঁয় কইর্ ব নাঁয় সিনান॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
মেঘ ডাকে গুরু গুরু!
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
মেঘ ডাকে গুরু গুরু !
হিয়া কাঁপে দুরু দুরু
. কিয়া ফুল কবে ফুইটবেক কে জানে ?
. বঁধু দাগা দিলেক শরাবনে।
কুল্ হি ধারে জল কাদা,
গহ্যালে গায় গরু বাঁধা,
. হিড় ফাঁটায়ে বাহির জল যায় জমিনে
. বধুঁ দাগা ---
মেঘ দেইখ্ লে মেজ্যুর লাচে!
জলের ফঁটায় চাতক বাঁচে !
. একলা ঘরে হামি রহিইব কেমনে ?
. বঁধু দাগা -----
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
লাজের কথা বল্ ন কাকে বলি
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
লাজের কথা বল্ ন কাকে বলি
ফুল বাগানে জল দিল নায়ঁ মালি।
. রউদে শুকায় গেল কঁঢ়ি
. জয়্যান বইসেই হলি বুঢ়ি
লাঠুয়া লাগর কূলে দিল কালি।
ফুল বাগানে—
ভুল্ কায়ঁ লিল বিলের জল
ধান লাগাব কিসে বল্ ?
বহি ঢুক্যেঁ ক্ষেতে পইড়্ ল বালি।
ফুল বাগানে –-
কাঁড় কাঁড়বাঁশে চঢ়াগতায়ঁ
ফুলা ফাঁক্যা আছে ডাঁঢ়ায়ঁ
মাইর্ ছে ঠুঁঠি উপর টুলটুলি
ফুল বাগানে –
এ
ই গানটিই আরেকটি রূপে, সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ
“লোককবি ভবতোষ”-এ রয়েছে।
তাল- রসরসিআ
রং॥ লাজের কথা বল ন’ কাকে বলি----
. হামার, বড় সাধের ফুল বাগানে—
. জল দিলঅ নাঁঞ মালি॥
. রউদে শুখাঁঞ্ গেল কঁঢ়ি ---
. যৈবুনে হায় হলি’ বুঢ়ি।
. লাঠুআ-লাগর লহর্ চহর---
. কুলে দিলঅ কালি॥ রং||
. ভুল্ কাঁঞ লিলঅ বিলের জল—
. ধান লাগাব কিসে বল ?
. বনে-ঝাইড়ের বহি সাঁধাঞ—
. খেতে পইড়্ লঅ বালি॥ রং॥
. কাঁড় বাঁশটায় চঢ়া গতাঁঞ—
. ফু ফাঁক্যা আছে ডাঁঢ়াঞ।
. বেদম রাগে মাইর্ ছে ঠুঁটি—
. উপইরা টুলটুলি॥ রং॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
ঝাঁড়গা গড়ের ইঁদ্ টাঁইড়ে
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
ঝাঁড়গা গড়ের ইঁদ্ টাঁইড়ে
রং- মুঁ বাঁকাছে পড়ামঁহা বাঁদরে
. মুখপড়ার সং ডালভাঙা,
. শাল মহুল বন মারাং ডাঙা
. ঘর জামায়্যা পালায় পচা ভাদরে
রং- মুঁ বাঁকাছে পড়ামঁহা বাঁদরে
. গরীব গাঁয়ের খালে বিলে
. মটর বাইক রগদাঁয় বুলে
. দু-কান কাটা পালায়ঁ আসে শহরে,
রং- মুঁ বাঁকাছে পড়ামঁহা বাঁদরে
. দেশের ভাষা গেছে ভুঁল্যে
. ইংরাজিয়ে কথা বলে,
. হাঢ় পাঁজরা ঢাকায়ঁ রাখে চাদরে
রং- মুঁ বাঁকাছে পড়ামঁহা বাঁদরে॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
কুল্ হি মুড়ায় করম নাচ্
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
তাল – আধা গাঢ়োয়া
কুল্ হি মুড়ায় করম নাচ্
উড়াঁঞ দিব হাতের পাঁচ।
জড়া মাদইল্, ধমসা বাজাব---
॥ রং|| আইজ্ পাছে কাজেই নাঁঞ যাব॥
ঝুম্যর গীতের রঁগে রিঝে—
ভাঁইগ্ বঅ হাঁড়ি হাটের মাঝে।
হামি মাইত্ বঅ তখেও ত’ মাতাব ॥ রং||
মাটির মানু’ষ মাটি মাখে---
ধূলা উড়াঁঞ্ তা’ল ঠুঁকে।
ধারে নাঁঞ হে লগদ পইসা দিব---
ঝুম্যর গীতের কেসেট্ তভু লিব॥ রং||
গাঁউলি ঝুম্যর হাঁকাই জউরে---
টি, ভি,’র বিবি ছট্ কে ঘরে।
ট্যাঁড়্ টিকরের মাটি দলকাঁঞ দিব ॥ রং॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
ফুল ফুইট্ লেই মহক্ আসে—
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
তাল – ডহরিয়া
ফুল ফুইট্ লেই মহক্ আসে---
ভাত ফুইট্ লে বাস্ না।
রং|| মন-মহ্ নি ‘দিল্-কি-রাণী’ গুরু বারে যাইস্ না॥
দহরা কি আর জড়া লাগে একবার মন ভাঁইগ্ লে---
পরান পাইরা উড়্যঁঞ গেলে, আসে কি আর কাঁইদ্ লে।
গটা দিন ত’ কাদেঁঞ গেলঅ ---
ব়্যাইতে টুকুন্ হাঁস্ না॥ রং||
সাগরে মিল্যেঁছে লদী, নাঁঞ কূলের ভাব্ না ----
যার সঁঘে যার ভালঅবাসা, আঁধ্যার ঘরে জুস্ না।
পিরীতের পাইখ্ পোষ্ মান্যেঁছে ---
খুলুক্ পায়ের শিক্ লি---
ঠা’রে ঠু’রে কথা বলা----- ক’নঠিনে বল শিখ্ লি।
পাড়া-পড়শির মিছা কথায়---
মাথার কিরা খাস্ না॥ রং॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
লঘনা ধানের লৈতন চাল
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
লঘনা ধানের লৈতন চাল
তরকারী নাঁয় নুন ঝাল
দুধের সুয়াদ পাছি মাঁড় ভাথে
ভখের কথা ভাভ্ ছি খাতে খাতে।
পাকা “ফুটার” দিন আল্যঅ
ভখা ভাদর আশ্বিন গেল
কাত্তিক মাসে আগ্ ঝলকা দেয় শীষে
লঘনা বঢ়না দুরকম ধান চাষে।
ঝুলি মাল্ ত ডাঙার ধান
শল্ জমিনে অভিমান
জাগা বিলে যাতে হবেক রাইতে
পহিল দা নামহালি খেতে
অপসার নাঁয় পায় খাতে শুতে
খাটঅ বেলা উঠ্যেঁ, ডুব্যেঁ যায়
ঘরে বাহিব়্যে কি করি উপায়॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
আয়ন আয়নরে ভাই লেখ্ হা পড়হা শিখি
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
আয়ন আয়নরে ভাই লেখ্ হা পড়হা শিখি
বাঁকা টেড়্হা যেমন তেমন একটা চিঠি লেখ্ হি।
জমা খরচ হিসাব করি
বিজ্ঞানের বই বুঝ্যেঁ পড়ি
দেশের সুখে সুখী হামরা দেশের দুখে দুখী
ডাহ্যিন ভূথের ডরে মরি
জানঘর যায়েঁ মুদা ধরি
তেল দেখাতে ধখ্ ড়ার অঝা ডাকি।
ছুট্ হ ছুট্ হ পরিবার
দুজন তিনজনের সংসার
ভখ্ হে মরা দিনের কথা রাইতে মনে রাখি।
এত দুখেঅ নাঁয় হল্য হুঁশ
হুঁশ নাঁয় থাইক্ লে কিসের মানুষ
ফাঁক পালে ত সউব লক দিবেক ফাঁকি
দিন ব়্যাত খাঠ্যেঁ জয়্যান গতর
হল্যঅ যেমন মাকড়া পাথর
সগ্ গে গেলে অ ধান কুটেরে ঢেঁকি॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ভ
বতোষ শতপথীর
পরিচিতির পাতায় . . .
*
দেখ্ ন আগুন লাগে বনে
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।
দেখ্ ন আগুন লাগে বনে
আগুন লাগে হামার মনে,
হামকে একটা গাঁউলি ঝ্যুমর
. শিখাঁয় দে এক দিনে॥
রউদে জল শুখাছে বাঁধে
কাঁখে জড়া কলসী কাঁদে
পিরীতের পূন্নিমা রাইতে
গরহন লাগে চাঁদে॥
বল্ না এখন কুথায় যাব
কুথায় মনের মানুষ পাব
যৈবন জ্বালা ঝালাপালা
জানাব কার ঠিনে॥
. ********************
.
সূচীতে . . .
মিলনসাগর