কবি ভবতোষ শতপথীর কবিতা
*
ধনী রা কাঢ়ে নাই কেনে লাজে
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


রং        ধনী রা কাঢ়ে নাই কেনে লাজে
.        ডাহিনা হাথে ঘড়ি
.        পর হাই ফুলাম শঢ়ি
.        জুড়ায় গুল্যাব ফুল গুজেঁ॥
.        গটা ব়্যাতটা গেল,
.                একলা জাগা বিলে
.        রাইতে আশার কথা
.        আল্যত ভোর সকালে
.        রাঁগা রেশমী চুড়ি
.        ভাঁইগ্ ল কন্ আনাড়ি
.        নিজের দষে মইর্ ল নিজে॥
.        জলের মাছ ডাঁগায় বাঁচে কতক্ষণ
.        বে রসিকের হাথে পিরীতি রতন
.        ভাল বাসা পুঁজি মনের মানুষ খুঁজি
.        রউদে পুঁড়ে জলে ভিজ্যেঁ॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
বন জঙ্গল জামবনি
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


বন জঙ্গল জামবনি
হামার জনম থান জানি,
শাল মহুলের মহ্যক গটা গায়ে
গরীব কবি থাকি গরীব গাঁয়ে।
মাথা শিথ্যান ডোলং লদী
কাতা ধারে হাসি কাঁদি
বাব্ লা কাঁটা সাঁধ্যায় গটা গায়ে
মনের মানুষ আছে মলভুঁয়ে।
সল্লুকে মুল্লুক মারি
ধমকালে হাল হাথ্যার ধরি,
পড়্যেঁ আছি আঁত্যড় মাটি ছুঁয়্যেঁ
জব্ রা ফেলা ভাঙা কুলা হয়্যেঁ।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
হায়রে মন কাঁইদলে মানুষ কাঁদে
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


রং     হায়রে মন কাঁইদলে মানুষ কাঁদে
.        হুবকা বহির জল ধুয়াল্য কাজল
.        কে টেকাবেক বালির বাঁধে।

.        দেইখতে লারি যাকে তারই যাওয়া আশা
.        নিশা রাইতে দিশা হারাঁয় উঠা বস্যা
.        মাথায় নাইখ চ্যুল খোঁপায় নাই ফুল
.        গর্ হন লাগে পুন্না চাঁদে।

.        ঘুব়্যেঁ আলি গটা গয়া গঙ্গা কাশী
.        দেখ্ লি কত লক্ দেশী আর বিদেশী
.        উপরে ঝল্ মল্ ভিত্ রে গেঁঢ়া কল
.        মানুষ ঠক্ হায় কথার ফাঁদে হে॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
অমুক দাদা, তমুক দাদা
কবি ভবতোষ শতপথী
ঝুমুর গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।

তাল—ঝিঙাফুলিআ

অমুক দাদা, তমুক দাদা
ডাব্ লা লাড়্যেঁঞ্ উঠায় চাঁদা।
কুচ্ লা গাছে কুইলি বাঁধে বাসা হে—
.                ||রং|| যেমন পইসার তেমন ভালঅবাসা।

উপ্ রা-উপ্ রি হচ্ছে ভোট---
যেমন পাঁজরা গড়ায় কুঢ়ার চট্।
দিনে মাছি রাইতে সাঁতায় মশা হে॥ রং||

বিকতে গেলে কুলা ঠেকা—
পরের বেগার খাটে বকা।
হাঁড়্যা-মদ খাঁঞে হারায় দিশা হে॥ রং||

ঢপর্-ঢপর্ ফাটা ঢোলে—
তালকানা বাজায় বে-তা’লে।
কাইলা কাঁইদ্ ছে হাঁইস্ ছে বালি হাঁসা হে॥ রং॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
তার তরেই ত বাট ভাল্যেঁ আছি
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


তার তরেই ত বাট ভাল্যেঁ আছি।
কবে আইস্ বেক, পাশে বইস্ বেক,
খেদাবেক --- মশা-মাছি।

ঘর ভিত্ রে ঘুর্ ঘুব়্যা পকা
পিঁদ্যাড়ে গাঢ়া তাড়ে,
এক্ লা হাসি পাত তুইল্ তে
নাঁয় যাব পাতরি ধারে
মনের মানুষ বিদেশ গেছে
ঢ্যের্ দূরে কাঁকুরগাছি।

দেঅর কালা সিনান বেলা
হামকে দেখ্যেঁ শিস্ মারে
দেখায় মিঠা পানের খিলি
পাশকে গেলে হাত ধরে
বুইঝ্ তে লারি কি-যে করি
.        বিষ খাছি না পান খাছি॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
কাল্যা চুল্যের ঢাল্যাজুড়া
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


কাল্যা চুল্যের ঢাল্যাজুড়া
সাজাব পলাশ ফুলে
আঁচ্যল খাঢ়ি বাঁধ্যেঞ দিব
লাল শাড়িটার আঁচ্যলে।
টুসুর রূপে গুণে—
পাড়া-পরশির মন টানে, মকর দিনে।
.        দুয়্যার গড়ায় ডোলং লদী
.        লিরণ দিনে কাদা জল
.        একবার হাঁসি, একবার কাঁদি
.        লকে বলে করম ফল,
.        ভাভি মনে--- মনে---
অনেক মানুষ জহড়াঞছি একেই ঠিনে।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
সণার হরিণ দিলনাঁয় ধরা
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


সণার হরিণ দিলনাঁয় ধরা।
আমি তার তরেই ত মন-মরা।
আগ্যম বনে ফুলের বাণে
মনের পাখি আধ্ মরা॥

ফাগুন মাসে ভম্যর্ বসে
লতার কোলে লাল ফুলে
লদীর কূলে জল্ কে গেলে
কল্ সি ভাস্যেঁ যায় জলে
কালোঁ শশী বাজায় বাঁশি
তার প্রেমে পাগাল পারা॥

ভাইস্ ছে ভালবাসার ভেলা
নীল যমূনার নীল জলে
শ্যামের পীরিত কুথায় রাখি
আকাশে না পাতালে
প্রেমের পাখি দিল ফাঁকি
আমাতে আমি হারা॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
পাত্ তুইল্ তে যে যাবিস্ টুসু
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


১|       পাত্ তুইল্ তে যে যাবিস্ টুসু দেশে কি আর বন আছে ?
.        শাল মহুল্ গাছ কাট্যেঁও নিঞেঁ পরদেশী পালাঁঞ গেছে ---        
.                        রং||  দেখ্ ন’ মুঢ়া তাড়া----
.                        কাঠ জুটে নাঁঞ পড়াতে বাসি মড়া॥


২|        ভাঁগা ইস্ বনাবিস্ কিসে, ঠুঁটা বঁটা আদ্ ভাঁগা—
.        খালভরায় চাস্ কইর্ তে দিলঅ, খালধারের থুত্ মা ডাঁগা।
.                        রং||  থোত্ না লড়িস্ নাঁঞ আর—
.                        কাম্ হার শালে কাম পাছে নাঁঞ বাই জাইত কাম্ হার॥

৩|        হামার টুসুর একটা বেটা গো,  গরু চরায় ইঁদ্ ট্যাঁড়ে---
.        ভখে শসে কাঁদে,----  বাছার পেট ভরে নাঁঞ জল মাঁড়ে।
.                        রং||  মাঁঞের মন্ টা কাঁদে---
.                        হুব্ কা বহি টেকায় কি বালির বাঁধে॥

৪|        উপ্ রের পাড়ে তলের কুঢ়ায়, সাফা-সুত্ রা লক্ গিলা।
.         যে যাকে ভায় সইতে লারে,  রাইতে মাথায় পায় টিলা ---
       রং॥  ছি ;  ছি ; লাজের কথা ---
.                         মনের ভুলাঁঞ ভোট্ লিছে ভাঁড়ুক্ নেতা॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
বনে কেনে কাঁদিস্ বাছা
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।

তাল- একতালা

বনে কেনে কাঁদিস্ বাছা
.        কে উটাবেক কাঠ বঝা ?
গরীবের দুখ-দশা দেখেঞ্ –
.        বড়অ লক্ রা পায় মজা।
রং॥            হায়রে ভখা-দুখা—
.        অচল-পইসা নিঞেঁ বাজার যায় বকা॥

বাঁট্ না-তেলের এক লে আর দর----
.        চালের কিলঅ আট টাকা।
ডিবার তেলের টান্-পইড়্যান্ ভায়
.         এক লিটারে সাত টাকা –--
রং॥   মানুষ পেড়ান-কলে
.        দেশটা খাল্যঅ ই-দলে আর উ-দলে॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
টুসু গীতের সুরে
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


টুসু গীতের সুরে
মকর দিনে মন হামার কেমন করে।
খাস্ হি মাঁসের মহক্ আসে
বাস্ হি পিঠা এক থালা
সিনাই লিলে লৈতন্ কাপড়
লদীর জলে একগলা,
ছি- ছি সিনান্ বেলা—
ঘাঠে আলে আড়ে ভালে চিকন্ কালা।
মকর দিনে যাবই যাব
ভউ রে মকর ডুব দিতে
বাসহি পিঠা দমে মিঠা
আস্ বিস্ ন-কি ভাগ লিতে।
হামার ভাঁগা ঘরে—
রাঁগা চাঁদটা হুল্ কিছে ছ্যানের ধারে॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর