কবি ভবতোষ শতপথীর কবিতা
*
মকর হাঠে কিন্ তে হবেক
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।

মকর হাঠে কিন্ তে হবেক
রাঁগা ডুব়্যা লাল শাঢ়ি।
আর ক’টা বছর গেলে ত
হামিঅ হ’ব বুঢ়ি।
যৈবন যাছে চল্যেঞ
পছিম পানে বেলাটাঅ
যাছে ঢল্যেঞ।
গতর খাঠাঞ জমাঞ্ ছি ভায়
বার কুড়ি দশ টাকা
লক্ কে কেনে উধার দিব
হামি কি এতই বকা,
দিলে যাকে-তাকে—
লিবেক-লিবেক, দিবেক নাঞ ই মুলুকে।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
কাওয়ার বাসায় কুইলি ছানা
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


কাওয়ার বাসায় কুইলি ছানা
গগাছে কুহু কুহু
মুঁহ্যের কথা মুহ্যেঁই রহিইল
কলসীটা ভাঁইগল বহু,
দেখ্ ন নিশা রাইতে
দিশা হারাঞ মাতাল যাছে মদ খাতে।
.        বহু-ছানা কাঁদে—
চাল কিনার পইসা উড়াঁই দিছে মদে।
.        পরের ঘরে পর খাঠালি
.        মুলিয়্যা পাইয়ের ভাথালি
.        ভাথুয়া খাঠ্যেঞ জনম গেল
.        অকুলে নাঞ কুল পালি
.        দেখ হে পাঁদড়ু কাকা---
.        একদিনের ভাথালি পায় কুড়ি টাকা॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
হামি নাঞ মানি হে
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


হামি নাঞ মানি হে
.        মন্ গড়া জ্যাত্ প্যাত।
ধনী-গরীব মরদ্-মাঁয়্যা
.        গটা দুন্যায় দু’টা জ্যাত্॥
উঁচা জ্যাতের ভখ্ হা বাম্ হন
.        আঁইঠা জুঁঠা নাঞ মানে
পেটের জ্বালায় মাঁড়্ হাঁসথায়
.        চঁচাছে কপাট কুনে,
দরসিঝা ভাথ্ গিলছি দেখ্ ন
.        তর্ কারিটা দর্ কাঁচা
ভখের জ্বালা বড়জ্বালা
.        বুঝ্ লি হে রহিম চাচা॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
লকের ভাষা মুখের ভাষা
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


লকের ভাষা মুখের ভাষা
বুকের ভাষা একা কার
মুনিষ ভাতুয়া চাষা ভুষা
ভারত বাসী ভায় হামার
হামি একলা লহি
মনের টানে টাট্ কা টুসু গীত গাহি ॥

শাল পিয়ালের ফুলে ফলে
একেই দেশে জনম থান
জীবন জীবন যুগল মিলন
যেমন মায়সর মাসে পাকা ধান
হাথে মিলাছি হাত
গটা দুন্যায় একেইটা গরীবের জ্যাত॥
একেই ভাষা একেই আশা
বাঁচার রসদ ভাত রুটি
শক্ তাঁয় ধরছি হাতড়ি শাবল
চটাছি শুখনা মাটি
নাহ্ লে পুচক্যেঁ যাবেক
রকত চুষা শয়তান দহরা সাঁতাবেক।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
মকর পরব আইস্ ছে মকমকাঞ---
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


তাল—দ্রুত দাদরা

.        রং॥ মকর পরব আইস্ ছে মকমকাঞ—
.        হাম্ কে, সেইটা কিন্যেঁঞ দিলিস্ নাঁঞ ॥

মাস পিঠার বাস্ পাঞেঁ হামার মনটা যে কেমন করে—
গুঁড়ি কুটা পিঠালাঠা হবেক রে ঘরে ঘরে,
গেজি পাড়ায় ধুল্যাট্ হবেক-পাহুড় নিঞেঁ আয়রে ভায়॥ রং॥

ডুলুং লদীর সিনান-ঘাটে --- অর্ সঁঘে ভেঁট্ হয় যদি ---
দরপড়া-পিরীতের কথা শুইন্ তে পাবেক এই লদী।
টুসু ভাসাঁঞ্ ঘুরবিস্ ঘরে—
.                লইতন শাঢ়ী জল-ভিজাঁঞ্ ॥ রং॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
ফুল ফুটেছে আধ্ ভাঙা ডালে
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


ফুল ফুটেছে আধ্ ভাঙা ডালে
আয় সজনি আল্ গা খঁপা
সাজাব চাঁপা ফুলে॥
পরব দিনে বলিস কেনে
সাঁঝ বেলা বাপ্ ঘর যাব

বছর দিনের পরবে কি
একলা ঘরে সুখ পাব
হাত বাঢ়ায়েঁ ফুল তুইলছে
পায়্যেঁছি ডাল লাগ্যালে

করিস না মান আধপাকা ধান
কাটাবেক পরব বাদে
হাঁসলি বাজু কিন্যেঁ দিব
আর বছর আইস্ ছে ইঁদে
খেপির পারা মাথার কিরা
দিস্ না গো বুঢ়া কালে॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভটের ভূতে কি খেল্ দেখা’ল্য্ অ ---
কবি ভবতোষ শতপথী
টুসু গান।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


তাল—একতালা

.        ভটের ভূতে কি খেল্ দেখা’ল্যঅ---
.        হামার আঁগ্যাসটা শুখাঁঞ গেলঅ॥        
বেলট্ নিঞেঁ আন্ খা-লকে আন্ ঠিনে হায় ছাপ দিলঅ॥
বিস্ আগুঁলে কালির ফঁটা-কট্ কটাছে বাঁ হাঁথে---
ভট্ পড়্যেঁছে গটা গটা--- হাঁস্ থাঁঞ বুলে শেষ রাইতে
গুড়দা গোলে হরি বলে---- মরা লকেরঅ টিপ লিলঅ—
ইদেশে আর রইভঅ নাঁঞ ভায়---
.                                বিদেশে পালাঁ ঞ চলঅ॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর