পাত তুলতে যে যাবি টুসু দেশে কি আর বন আছে কথা - ভবতোষ সত্পথী সুর ও কণ্ঠ - কবি গণসঙ্গীতকার বিজয় মাহাতো বিদ্রোহী ঝুমুর : বিজয় মাহাতো, স্বপন দাসাধিকারী সম্পাদিত, এবং জলার্ক প্রকাশিত, “যুদ্ধ জয়ের গান” গ্রন্থ থেকে নেওয়া।
পাত তুলতে যে যাবি টুসু দেশে কি আর বন আছে, শালমহুল গাছ কাটি নিয়ে পরদেশী পালাই গেছে | দেখনু মুড়াতাড়া কাঠ জুটে না পোড়াতে বাসি মড়া ভাঙ্গা ইট বনাবি কিসে, টুটা বটা আধভাঙ্গা হাল ভরাই চাষ করতে দিল খাল ধারের শুকনা ডাঙা | থোত্ না লাড়িস্ না আর কামারশালে কাম পাতে নাই জাত কামার থোত্ না লাড়িস্ না আর | হামার টুসুর একটা বেটা গো গরু চরায় ইঁদৃ কাড়ে ভখে শকে কাঁদে বাছার, পেট ভরে নাই জল মারে | মায়ের মনটা কাঁদে | হায় গো মায়ের মনটা কাঁদে হড়কা বহি ঠেকাই কী বালির বাঁধে | উপরের পাড়ে ওদের কুড়ায় সাফা সুত্ রা লক গিলা যে ডাকে ভাই সইতে লারে রাইতে মাথায় পায় দিলা , ছি ছি লাজের কথা মানুষ ভুলায় ভোট নিতে ভাঁড়ুক নেতা ছি ছি লাজের কথা |