| কবি ভবতোষ শতপথীর কবিতা |
| কাঁদনা কবি ভবতোষ শতপথী অরুণকুমার দে প্রকাশিত ১৯৮৮, কাব্যগ্রন্থ “অরণ্যের কাব্য” থেকে নেওয়া। দ্যেশ কাঁদে দ্যেশবাসী কাঁদে পরব-ভাঙা হাট মড়ার উপ্ রে খাঁড়ার ঘায়ে কাঁইদ্ ছে শ্মশান ঘাট হাঁসা লকের হিঁসার হাঁসি চাষাভুষার ঘাম ঠক্ বাইছ্ তে গাঁ উজ্যেড়্ হল্যঅ ছাপু রহিইল্ নাম। সউব হারায়েঁ কাইদ্ ছে মানুষ পাহাড়-ডুংরী-বন শুখ্ না ঠুঁঠে বস্যেঁ কাঁইদ্ ছে বিহালী যৈবন ! কাঁদ্ না শুন্যেঁ শুন্যেঁ রাগে গর্ গরাছে গা, হাড়ে হাড়ে বজ্ ড়াবজ্ ড়ি দুখাছে হাত-পা॥ . ***************** . সূচীতে . . . মিলনসাগর |