কবি ভবতোষ শতপথীর কবিতা
*
তিত্ কি
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


অ মনু ! অ মাঞ---
মার্ ন একটা তিত্ কি আন্যেঞ দে. . .
মাহাজনে চুঁটা-টা ধর্ হাবেক
ইটা কেমন চুঁটা হে ? শালপাতের লহে !
একটি  চাঁখ্যর্ লম্বা !
মনে হচ্ছে দমে দামী বিলাতি চুঁটা বঠে !
কি বইল্ ছ, কটা ছানাপনা হামার ?
মটে একেইটা,  হে মাহাজন।
ডেড়্ বছরের এয় বিটিছানাটাকে রাখ্যেঞ দিঞে
উয়ার মাঞ মব়্যেঞ গেল, অল্প বইসেই।

ডাক্তর কইব্ রাজ দেখাতে নাঞপারলিহি
রগাঁঞ রগাঁঞ গগাঁঞ গগাঁঞ
জ্যয়্যান বইসেই হাম্ কে ছাঢ়্যেঞ চল্যেঞ গেল
মাঞ-মরা ছানা পাইলতে
হাঢ়-মাঁস কালি হয়্যেঞ গেল মাহাজন !
সেই তরেইত তুমার ঠিন দু’কড়ি পঁদরঅ টাকা দেনা হয়্যেঞ গেল।
গরীবের ঘর্ হে ঘঢ়া-রগ।
দেইখ্ ছ ত ! কি বাজার পড়্যেঞছে !
ডাহিন্যে আইনলে বাঁয়্যে কুলায় নাঞ !
রকত-মাঁসের ঢঢ়া ভাথাতে হাথের-পাতের সউব্ সিব়্যাঞ যাছে।
মাহাজন, এতদিন যেখন গেল,
আর মাঁস-দুয়েক সব্ হুর্ কর !
দু-গুঢ়া ঝুল্ হি-মাল্ ত ধান চাষ কব়্যেঞছি।
পাকা ফুট্ হা হলে—
আঘুয়েই পুন্না দেনাটা শধ্ কইর্ ব।
মকর পরবে লৈতন কাপড়, হলে হবেক, নাঞ হলে নাঞ।
ভাল-ভাল লককে বইল্ তে শুন্যেঞছি
পিত্ থিম্- টা ন কি সারাখনেই ঘুইর্ ছে
হামি মুরুখ্ লক,
গিঁয়ান বিগ্ গানের কথা নাঞ বুইঝতে পারি ;
হামি জান্ হি, মান্যুষের মাথাটা ঘুইর্ লে ত
গটা পিত্ থিম্-টা ঘুইরছে মনে হবেক
বেশীর বেশী বাখ্ না-বাখ্ নি কইর্ বেনাঞ, হে মাহাজন।
খবদ্দার !
সউব্ হাব়্যাঞ সিব়্যাঞ গেলে অ
দেইখ ছ ত ! ঝ্যক্ ঝক্যা টাঁগিটা টাঁগা আছে
রাঁধাঘরের খিল্ হে
রাঁগা চইখে থান্ হালে
তিত্ কি-টা দিব তিত্ কাঞ মিঁজ্ কা চইখে।
শালা, গরু চোউর্ সুদখর মাহাজন---
গটা গায়ে চন্ দন্ লেপ্ ড়াঁঞ, গলায় তুল্ সি মালা গতাঁঞ
লিলেঅ কি লকে সাধ্-পুরুষ বইল্ বেক ?
ছুঁছ্ হার গায়ে দমে আতর ঢাল্ লেঅ
আস্ লি মঁহ্ কানি যাবেক নাঞহে, মাহাজন !!

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
আঁত্ রা
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


কাল্যাডমে, দমে জউরে ঢোল গুইড়্ ছে
কেমন শুনাছে--- ডিডিক্—টিস্যল্ তাক্-তাক্ !
বাঁধা হাল্যা পাঘা ছিঁড়ায়ঁ যেম্যন্ মল্ কে
তেম্ নেই মইল্ ক্যেঁ উইঠ্ ছে-মনটা।
বুঢ়া বইসে লড়্যেঁ যাব ন কি কাছড়া-মাড়া।
তার্-তার্ উপ্ রে লক গাদায়ঁ যাবেক দেইখ্ তে।

লদী তাপ্যলে কাড়া-গরু গঠায়ঁ
কেশ্ বায় আড়্ বাঁশি বাজাছে--- তুরু-রুরু- তুরু-রুরু
নামঅ পাড়ার রাধি, জল্ কে আস্যেঁ
চইখ্ মিল্ কায়ঁ ম্যুচ্ কব়্যেঁ হাস্যেঁ দিল
ঠারে–ঠুরে কি বইল্ ল, কে জানে ?
হত্তকি গাছের ডালে বস্যেঁ একটা হল্যদবরণ প্যাখ্
গগাছে ত গগাছেয়, “কিষ্ট গোকুলে, কিষ্ট গোকুলে”
দু’কূল্যে যার কেঅ কুথা অ নায়ঁ,
তার গোকুলেয় কি, আর বিন্দাবনেই কি ?
বুদাবনেয় কাটাছি জীবন-যৈবন॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
মুখ জবান
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


ভুখেল ভুখেল সোল,  বাল্যা মাছ
যেমন ছুটু ছুটু পুঁঠি ড্যাঁড়্ কা গিলাকে
গিল্যেঁ খায়,

বড় লকরা যেমন গরীব গিলাকে
জাঁক্যেঁ রাখে,  উইঠ্ তে নায়ঁ দেই,
একেই হাল্যত্ চইল্ ছে আজতড়িক।
চাষ, চাকরি, বেবসাপাতি
সউব্ ঠিনে একেই দশা।
বড়রা চিপ্যেঁ মাইরছে
ছটঅগিলাকে।

জ্বরে আর ডরে কুঁহরিলে কি যমে ছাইড়বেক
ই দু’নিয়্যাটায় কে অ, চুইষ্ ছে,
আর কেঅ বা চুষায়ঁ হছে।
লেখাপঢ়া জানা জ’য়্যান ছক্ রা গিলা
বেক্যার হয়েঁ ইটিন উটিন বজড়ায়ঁ হছে।
উপর বালারা উপরে উঠাবেক কি,
তলে ঠেল্যেঁ নামহায়ঁ দিছে।
চাষ চাক্ রি বেব্ সাপাতি সউব ঠিনে
গরীবের একেই হাল্যত্।

বড় লকরা বিটিশ পলসি চালায়ঁ
গরীব লক গিলাকে এখনঅ ভিনায়ঁ রাখ্যেঁছে।
এক ঠিনে হতে দিচ্ছে নায়।

যেদিন বড়লকদের চাল্লাকি ধরা পইড়্ বেক
সেদিন দেখ্ বিস্ বড়লকি “ইহায়” ঢুক্যেঁ
যাবেক॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
পলাশ ডাঁগা
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


ডাইকছে তকে পল্যাশডাঁগা
রকত-রাঁগা গাঁ
শাঁখ্ হা-ভাঁঘা হাথ লাইড়্ ছে
কঁকা ছাল্যার মা  !

ডাইক্ ছে তকে ড্যাহি ডুঁগ্ রি
ডুলুং লদীর জল
ডাইক্ ছে বুঢ়া বড়্ গাছটা
ডালপাত নাঞ ফল।

ডাইক্ ছেরে ল্যাড্ কাটা মাটি
আঁত্যড়্ জনম থান
ডাইকছে পাড়ার বহু-বিটি
শুইন্ তে ঝুম্যর গান

দুখ্ নি ভাল্ হে শুখ্ না খাল্ হে
শুশ্ নি শাগে ভর্ হা
হামল্যেঞ বুইল্ ছে শাম্ লিহি গায়টা
হাল্ হে বাছ্যুর মরহা !

দু-এক কাঠ্ হা বাপের ভিঠ্ হা
ডাইক্ ছে আয় না বেটা !
মক্ রপরব ডুমু পিঠ্ হা।
ডাইক্ ছে বাঁদ্ না খুঁঠ্ হা॥

কাজল-পর্ হা চইখে ডাইকছে
পহিল্ বিহার বহু
বনে ডাইকছে ন মনে ডাইক্ ছে
নিশা রাইতের কুহু॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
উদ্ মা
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


ঘর নাঞ তার দুয়্যার্ নাঞ
ঢঁইন্ ক্যেঁ বুইল্ ছে উদ্ মা
মাঞ নাঞ তার বাপঅ নাঞ
লক কে ডাকে দুদ্-মা !
আগা নাঞ তার পাঘা নাঞ
ব়্যাত্ কাটায় হাট্ চালায়
সুখ নাঞ তার দুখঅ নাঞ
ঘুম্ হাছে আড়্ বেলায় !

মাঁড়-চাটা ছা, খর্ খসহ্যা গা
রং-ঢং নাঞ জানে
রগ্ না গত্যর্ লটর-পট্যর্
ছিঁঢ়া চেথরা টানে।
পাহাড় কচায়.ছাগ্ হল চরায়
ঝাঁঠি কুঢ়ায় বনে
যায় জ্যাত্ ক্যুল্ উস্যুল-পস্যুল্
পড়া পেটের টানে।
মন নাঞ, মনের মান্যুষ নাঞ
জঁয়্যান্ বইসের পীরিত
গটা জীবন ভখ্ হে শষ্ হে
শুখাঞ গেছে রীশ্-পীত॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাঁদর লাচ
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


[ ধান কুইট্ তে বল্যেঞ ছিলহি খুঁঢ়া কুইটেঞেছে
আর সুয়াদে সুয়াদে খুঁঢ়া খাঞে লিঞেছে ( প্রচলিত ) ]
বাঁদর লাচান্ বুঢ়ায় বলে
কাঁদা লক্ কে হাঁসাব
একটা একটা কব়্যেঞ দেখ্ বিস্
সউব্ বাঁদরকেই লাচাব
চিকনঅ চামড়ায় ঢাকি বন্ হাঞ
তা-গ্যুড়্-গ্যুড়্- গ্যুড়্ বাজাব।

বেদম চাল্লাক বাঁদরগিলা
ই-ডাল্ উ-ডাল্ লাফ্ হাছে
দাঁত-মুঁ খিঁচ্ হাঞ মাঁচার উপ্ রে
লাফাঞ লাফাঞ ভেঁগাছে
লাচ্ দেখ্ হাঞে থকিথ্ হয়্যেঞ
লিকাশ লিতে হাফ্ হাছে।

বাঁদর-লাচান্ বুঢ়ায় বলে
লৈতন ঝুম্য’র শুন্ হাব
কার্ কপালে কি-যে আছে
জান্ ঘর যায়্যেঞ গুণ্ হাব
জানের ঠিন্ হের সক্যল্ কথ্ হা
গটা গাঁঞে জানাব॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
বেত্যাল্
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


তাল হারাঞে মাতাল কাঁদে
মাদ্যল্ কাঁদে ব়্যাতে
বিনাঞ কাঁদে বাঁশের বাঁশি
বাঁশরিয়ার  হাতে

খর্ হায়-মরা লদী কাঁদে
মাটি ভাথ্ হান্ খাল
চাষ নাঞ হল্ হে চাষী কাঁদে
বারঅ মাঁস নাক্যাল্।

বেলা উইঠ্ লে চাঁদ-টা কাঁদে
রাইতে কাঁদে বেলা
ভখ্ হের জ্বালায় ছ্যালা কাঁদে
জীবন ঝাল্ হা পাল্ হা।

পেট কাঁইদ্ ল্যে মান্যুষ কাঁদে
ভখহা-দুখ্ হার দেশে
দুখ্ দেইখ্ ল্যে সুখের লাগর
মুচ্যুক্ মুচ্যুক্ হাঁসে।

মাঞ কাঁইদ্ লে ছাল্যাঅ কাঁদে
আঁধ্যার্ ঘর্ হের কুণে
দুইখ্ ল্যা লককে দেখাঞ দেখাঞ
সুইখ্ ল্যায় টাকা গুণে।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
পন
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


বাপ  হে ! হামকে বিহা দিল্ হি
বড় লকের ঘরতে
তর্ জামায়ে রাগাঞ গেলে
গুষ্ঠি উদ্ ধ্যার করে।

দুব্ লা লকের বিটিবঠি
হামি চুপেয় থাক্ হি
ছাথির ভিথ্ রে পাহার পড়ে
উইঠ্ ছে পইড়্ ছে ঢেঁখি।

তুঁই পার্ লিস নাঞ পন দিতে
মটর সাইকেল, ঘঢ়ি
শ্বশুর বলে ঘরহ-ডুবানি
শাহঢ়ী, লক্ষ্মীছাঢ়ি।

সুখের কথ্ হায় কাঁদনা আসে
মুঁহের ভাথযে তিতা !
ভখ্ হা বাপের রুখ্ হা গত্যর্
কাঁখ্ বগ্যলে কাঁথা।

শ্বশুর ঘর্ হের সনার গহনা
লাইগ্ ছে দমে ভারহি
খঁঠায় খঁঠায় কাঁটা বিধঁছে
উইঠ্ তে বইস্ তে লারি।

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
তরং লদী
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


যেমন তেমন লকে ই’লদী পাহিব়্যাতে পাইরবেক নাঞ হেই !
দেখ্ ছিস ন ই কাতা, উ’কাতা, বইন্যায় কেমন তরং হয়্যেঞ আছহে !
মাঝ দরিহ্যায় গেলেই ডঁগা ডুবাঞ লিবেক।
তেখন দমে জউরে ডাঁঢ় বাহিলেঅ, নাঞ পার্ বিস্ টেকাতে।
হঢ়্ হঢ়াঞ টান্যে লিঞে যাবেক ঘুন্নি গাঢ়ায়।

পহলমান লাউড়িয়া নাঞ হলে
ই’লদীয়ে নাইমলেহই  ডুবেঞ মইর্ বিস্।
বছর বছর দুধার্ হের কাতা খাঅখি লদী়
জয়্যারের জলের কাজ্যল-পরহা
মাঝি মব়্যদ-ভুলান লদী,
যৈবনের গরবে হঁদির-চিদিঁর গিঁয়ান হার্ হালি !
ভাইভ্ ছিস্ জল বর্ষার দিনটা রহেঁয়্যেই যাবেক।
নাঞলো  নাঞ,
কল্ কলানি, ছ্যল্ কানি, মল্ কানি তুত্তেই বালি কুধায়
হারাঞ যাবের একেইটি খর্ হায় !!

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্যাট্ কার
কবি ভবতোষ শতপথী
আঞ্চলিক উপভাষায় কবিতা।
সোমনাথ নন্দী ও মুরারি সিংহ সম্পাদিত কাব্যগ্রন্থ “লোককবি ভবতোষ” থেকে নেওয়া।


ভাত বাঁইট্ ছি খালিপাতে
পাতের খালায় মাঁস
গ্যোড়্ কইর্ ছি জুঠা হাতে
দিবিস্  নাঁয় হে বাঁশ।

গড়াতে গড়াতে সিরায়
ফুচ্ লু ঠিলির জল
ছিঁঢ়া চাক্ ড়ায় লেউট্যেঁ আছি
ধরম করম ফল।

নিজের জমিন এক কাঠাত নায়ঁ
সাঁঝায়-ভাগে চাষ
মকর বাসি মুনিষ-ভাথুয়া
কব়্যেঁছে মাঘমাস।

লম্বা চুল্যা ঢাল্যা জুড়া
বাঁধে বাবুর বিটি
লাল গেঁদা ফ্যুল খঁপায় গুঁজ্যেঁ
কুল্ হি-বুইল্ ছে পুঁটি।

ইস্ কুটারে জাকায়ঁ মরে
জন্যম হেল্ কা বাঁকা
ভাদ্ রী বেটা পাদ্ রি সাজে
‘আংকেল’ মানে কাকা।

আঁড়্যা বাবু, বাঁড়্যা বাবু
ঢন্ কে এথা-অথা
বাস্তু-ভিটা হারায়ঁ শেষে
ক্যাঁখ্ –বগ্যলে কাঁথা॥

.             ********************              

.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর