কবি সুবীর হাজরা - সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানা নেই। তাঁর লেখা একাধিক আধুনিক বাংলা
গান জনপ্রিয়তা আর্জন করেছিল।

৩১ অগস্ট ২০১৮ তারিখের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৫ তারিখে নেওয়া, স্রবন্তী
বন্দ্যোপাধ্যায় কর্তৃক শিল্পী আরতি মুখোপাধ্যায়ের একটি সাক্ষাত্কারে জানা যায় যে কবি সূবীর হাজরা
আরতী দেবীর স্বামী ছিলেন এবং তাঁর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।

সাক্ষাত্কারে আরও জানা যায় যে সুবীর হাজরা খুব গুণী মানুষ ছিলেন।
 শুধু গান লেখা নয়, সত্যজিৎ
রায়ের
 সহকারী হিসেবে কাজ করেছেন। "ছদ্মবেশী" ছায়াছবির চিত্রনাট্যও তাঁর লেখা।

এর বেশী আমাদের কাছে আর কোনো তথ্য নেই।

বিজয়া রায়ের লেখা
“Manik and I: My Life with Satyajit Ray” গ্রন্থে প্রকাশিত একটি ছবিতে সত্যজিৎ রায়ের
সঙ্গে কবি সুবীর হাজরার একটি ছবি পাওয়া গিয়েছে। কিন্তু কোন জন সুবীর হাজরা তা আমরা
চিনে উঠতে পারি নি। সেই কারণে আমরা পুরো ছবিটাই তুলে দিলাম।

কেউ যদি তাঁকে ছবিতে সনাক্ত করতে পারেন বা কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি
কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

মিলনসাগর কবি ও গীতিকারের মধ্যে কোনো পার্থক্য বা বিভেদ বা বৈষম্য মানে না। তাই  মিলনসাগরে
যিনি গীতিকার তিনিই কবি।

আমরা
মিলনসাগরে  কবি সুবীর হাজরার গান তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে  এই  
প্রচেষ্টার সার্থকতা।



উত্স -
  • আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাত্কার, স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের নেওয়া ১৮ এপ্রিল ২০১৫ তারিখে,  
    আনন্দবাজার পত্রিকা, কলকাতা, ৩১ অগস্ট ২০১৮।  
  • শিশির চক্রবর্তী, “এ শুধু গানের দিন”, ২০১৫  
  • উজ্জ্বল বিশ্বাস ও সজলকুমার নাথ সংকলিত “জীবন স্মৃতি, হেমন্ত মুখোপাধ্যায়ের”


কবি সুবীর হাজরার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ৩১.৮.২০১৮


...