কবি গীতিকার গিরীন চক্রবর্তীর শ্যামা সঙ্গীত
*
তোর হাতের ওই খড়গ এবার
কথা ও সুর ও কণ্ঠ - কবি গিরীন চক্রবর্তী
প্রকাশকাল - ১৯৪৯
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন। আমরা শুধরে দেবো।
গানটি শুনতে গানা.কম এর এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://gaana.com/song/tor-hather-oi-kharga-kripan   

মা মা মাগো মা মা . . .
তোর হাতের ওই খড়গ এবার
দে দেখি কি মা আমার হাতে
তোর হাতের ওই খড়গ এবার
দে দেখি কি মা আমার হাতে
দস্যু-দানার উৎপীড়ন আর
সইতে নারি দিনে রাতে
দস্যু-দানার উৎপীড়ন আর
সইতে নারি দিনে রাতে
তোর হাতের ওই খড়গ এবার
দে দেখি কি মা আমার হাতে
তোর হাতের ওই খড়গ এবার

মাগো যা কিছু ভালো এ সংসারে
কেন যে এদের অত্যাচারে
যা কিছু ভালো এ সংসারে
কেন যে এদের অত্যাচারে
মানুষ হয়ে সয় প্রাণের কাছে
মানুষ হয়ে সয় প্রাণের কাছে
পারিনে তো মা মান হারাতে
তোর হাতের ওই খড়গ এবার
দে দেখি কি মা আমার হাতে
তোর হাতের ওই খড়গ এবার

শান্তিপূর্ণ পূণ্য গৃহে
অশান্তি পাপ আনলো যারা
সুবিচার যে হয় না মাগো
শাস্তি যদি না পায় গো তারা
অধর্মের জয় যথা তথা
হচ্ছে যে তাই বড়ই ব্যথা
অধর্মের জয় যথা তথা
হচ্ছে যে তাই বড়ই ব্যথা
ধরায় এবার আনবো ধ্বংস
ধরায় এবার আনবো ধ্বংস
দনুজদলনী আয় মা ডাকে
তোর হাতের ওই খড়গ এবার
দে দেখি কি মা আমার হাতে
তোর হাতের ওই খড়গ এবার

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কালীতারা ষোড়শী... কি নাম ধরে ডাকলে তোরে
কথা ও সুর - কবি গিরীন চক্রবর্তী
কণ্ঠ - বাঁশরী লাহিড়ী
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন। আমরা শুধরে দেবো।
গানটি শুনতে ইউটিউবের
pujan kumar daripa Channel এর এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.youtube.com/watch?v=kPe5Shp6PAQ       

কালীতারা ষোড়শী ভূবনেশ্বরী ভৈরবী
ছিন্নমস্তা উমাবতী বগলা মাতঙ্গী কমলা মা

কি নাম ধরে ডাকলে তোরে
এক ডাকে তে দিবি সাড়া
মা গো . . .
কি নাম ধরে ডাকলে তোরে
এক ডাকে তে দিবি সাড়া

সে নামখানি শিখিয়ে দে মা
শিখিয়ে দে মা ভবতারা
সে নামখানি শিখিয়ে দে মা
শিখিয়ে দে মা ভবতারা
কি নাম ধরে ডাকলে তোরে
এক ডাকে তে দিবি সাড়া

বল মা কালী কার প্রসাদে
নাম পেল মা রামপ্রসাদে
বল মা কালী কার প্রসাদে
নাম পেল মা রামপ্রসাদে
বামা ক্ষ্যাপায় কে বিলায় মা
তারা নামের সুধা ধারা
বামা ক্ষ্যাপায় কে বিলায় মা
তারা নামের সুধা ধারা
কি নাম ধরে ডাকলে তোরে

মহা শক্তি মহা লক্ষ্মী
মহা শান্তি কে চণ্ডীকা
অন্ধকারে দীপ্ত তারই
জ্বাল মা তোর প্রদীপ শিখা
মন্ত্রগুরু রূপের বেশে
উদয় হ মা হৃদয় দেশে
মন্ত্রগুরু রূপের বেশে
উদয় হ মা হৃদয় দেশে
ডাকাডাকির ঘুচুক ফাঁকি
জ্বালায় ধর মা আঁখিতারা
ডাকাডাকির ঘুচুক ফাঁকি
জ্বালায় ধর মা আঁখিতারা
কি নাম ধরে ডাকলে তোরে
এক ডাকে তে দিবি সাড়া

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হিসাব যদি চাইবি মাগো
কথা ও সুর - কবি গিরীন চক্রবর্তী
কণ্ঠ - বাঁশরী লাহিড়ী
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন। আমরা শুধরে দেবো।
গানটি শুনতে ইউটিউবের
pujan kumar daripa Channel এর এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.youtube.com/watch?v=rVH3708iJi0   

হিসাব যদি চাইবি মাগো করলি কেন বেহিসাবী
করলি দাবি আমার কাছে আমায় ছাড়া আর কি পাবি
হিসাব যদি চাইবি মাগো করলি কেন বেহিসাবী
করলি দাবি আমার কাছে আমায় ছাড়া আর কি পাবি
হিসাব যদি চাইবি মাগো

জমা-খাতার খাতার পাতা ময়লা ছেঁড়ায় ভরাট যা তা
বেচা কেনার চোখ দিও যে
বেচা কেনার চোখ দিও যে কতই ভুল তাই যে ভাবি
করলি দাবি আমার কাছে আমায় ছাড়া আর কি পাবি
হিসাব যদি চাইবি মাগো

দোকানদারী না শিখিয়ে দোকান দিয়ে বসালি যে
কার্যকারণ কি হয় এখন তুই বুঝে দেখ মা নিজে
দোকানদারী না শিখিয়ে দোকান দিয়ে বসালি যে
কার্যকারণ কি হয় এখন তুই বুঝে দেখ মা নিজে
ফেলা ছড়ার বাজার মাঝে বাঁধল যেদিন হাজার খানে @
ফেলা ছড়ার বাজার মাঝে বাঁধল যেদিন হাজার খানে @
মাল গুদামের সদর খোলা
মাল গুদামের সদর খোলা কোথায় তালা কোথায় চাবি
করলি দাবি আমার কাছে আমায় ছাড়া আর কি পাবি
হিসাব যদি চাইবি মাগো

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
== একটি বিনীত আবেদন ==
কবির ছাত্রছাত্রী, বন্ধু-স্বজন, তাঁদের উত্তরসূরী, গবেষক ও পুরোনো রেকর্ড
সংগ্রাহকদের কাছে কবির রচিত আরো গান ছড়িয়ে থাকতে পারে।  
সকলকে একান্ত অনুরোধ একত্রে তা সংকলন করুন। আমাদের
অনুমান কবির শতাধিক গান পাওয়া যাবে। আমাদেরও পাঠাতে পারেন।