কবি গীতিকার গিরীন চক্রবর্তীর গান
*
প্রাণ সখি রে তার সাথে মোর ভাব রাখা দায়
কথা: কবি গিরীন চক্রবর্তী
সুর: শৈলেশ দত্তগুপ্ত
শিল্পী - নিলীমা বন্দ্যোপাধ্যায় (রাণী)
প্রকাশকাল - ১৯৪৫
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন। আমরা শুধরে দেবো। শিল্পী নিলীমা
বন্দ্যোপাধ্যায় (রাণী) ছিলেন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
গানটি শুনতে ইউটিউবের
SRIKanailal Channel এর এই লিঙ্কে ক্লিক করুন . . .      

প্রাণ সখী রে
তার সাথে মোর ভাব রাখা দায়
প্রাণ সখী রে
তার সাথে মোর ভাব রাখা দায়

তার সাথে মোর ভাব রাখা দায়
সখী রে
তার সাথে মোর প্রেম রাখা দায়
তার সাথে মোর ভাব রাখা দায়
সখী রে
তার সাথে মোর প্রেম রাখা দায়
প্রাণ সখী রে

কয় না কভু প্রাণের কথা
দেয় যে শুধুই প্রাণে ব্যথা
কয় না কভু প্রাণের কথা
দেয় যে শুধুই প্রাণে ব্যথা
আমারে লুকাইয়া বন্ধু পরের বাড়ী যায়
তার সাথে মোর ভাব রাখা দায়
প্রাণ সখী রে

আমার বাড়ী বন্ধুর বাড়ী মধ্যে কলার বাগ
অবুঝ পাইয়া দাগ দিল সে
নিদাগেতে দাগ গো
নিদাগেতে দাগ
আমার বাড়ী বন্ধুর বাড়ী মধ্যে কলার বাগ
অবুঝ পাইয়া দাগ দিল সে
নিদাগেতে দাগ গো
নিদাগেতে দাগ

দিলাম দিলাম সকলই দিলাম
তবুও না তার মন পাইলাম গো
পরেরে পরান দিয়া পাই না রে উপায়
তার সাথে মোর ভাব রাখা দায়
প্রাণ সখী রে

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
== একটি বিনীত আবেদন ==
কবির ছাত্রছাত্রী, বন্ধু-স্বজন, তাঁদের উত্তরসূরী, গবেষক ও পুরোনো রেকর্ড
সংগ্রাহকদের কাছে কবির রচিত আরো গান ছড়িয়ে থাকতে পারে।  
সকলকে একান্ত অনুরোধ একত্রে তা সংকলন করুন। আমাদের
অনুমান কবির শতাধিক গান পাওয়া যাবে। আমাদেরও পাঠাতে পারেন।
*
ধিক ধিক আমার এ জীবনে
কথা ও সুর - কবি গিরীন চক্রবর্তী
কণ্ঠ - শচীন দেববর্মন
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন। আমরা শুধরে দেবো। গানটি শুনতে
ইউটিউবের
mh music archive Indian Legend চ্যানেলের এই লিঙ্কে ক্লিক করুন . . .  
https://youtu.be/b1Rkk3s5xLc    

ধিক ধিক আমার এ জীবনে
প্রাণনাথ বিহনে
প্রাণনাথ বিহনে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

ধিক ধিক আমার এ জীবনে
প্রাণনাথ বিহনে
প্রাণনাথ বিহনে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

ও বন্ধু আসিল না কেনে
ও বন্ধু আসিল না কেনে
কী দুঃখ তার মনে
কী দুঃখ তার মনে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

কোনও দুঃখ দেই না আমি
বন্ধুর সরল প্রাণে
কোনও দুঃখ দেই না আমি
বন্ধুর সরল প্রাণে
তবু কেন রইল ভুলে
চন্দ্রার ভবনে
হায় গো, চন্দ্রার ভবনে
চন্দ্রার ভবনে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

আমা হতে চন্দ্রাবলী
কী বা রূপে-গুণে
আমা হতে চন্দ্রাবলী
কী বা রূপে-গুণে
সোনা থুইয়া তামায় মজে
সোনা থুইয়া তামায় মজে
রইল কী কারণে
হায় গো, রইল কী কারণে
রইল কী কারণে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

বাসি হল শয্যার ফুল
আমার কপাল-গুণে
তার লাগি কাঁদি না সই গো
তার লাগি কাঁদি না সই গো
কাঁদি তার গুণে
হায় গো, কাঁদি তার গুণে
কাঁদি তার গুণে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

ধিক ধিক আমার এ জীবনে
প্রাণনাথ বিহনে
প্রাণনাথ বিহনে গো প্রাণ-সজনী
বন্ধু আসিল না কেনে

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো
কথা ও সুর - কবি গিরীন চক্রবর্তী
কণ্ঠশিল্পী - গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
এই গানটি ১৯৪৫ সালের অগাস্ট মাসে মাত্র চোদ্দো বছর বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়ের
জীবনের প্রথম রেকর্ডের গান।

ওই রেকর্ডের উল্টো পিঠে ছিল গিরীন চক্রবর্তীর কথায় ও সুরে আরেকটি গান -- "তুমি
ফিরায়ে দিয়েছ যারে", যে গানটি আমরা পাইনি। এই গানটি পুরোনো রেকর্ড শুনে লেখা।
তাই ভুলত্রুটি দেখলে আমাদের জানাবেন। আমরা শুধরে দেবো। গানটি শুনতে ইউটিউবে
Pujan Kumar Daripa-র চ্যানেলের এই লিঙ্কে ক্লিক করুন…
https://youtu.be/VxXNho5U61E          

তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো
আমার আকাশে ঝিমঝিম করে আঁধার কালো
তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো

তোমার ভবনে মধু উৎসব
আমার ভুবনে ক্রন্দন রব
তোমার ভবনে মধু উৎসব
আমার ভুবনে ক্রন্দন রব
কাঁদি আর ভাবি কার কাছে কে বা হাত বাড়ালো
আমার আকাশে ঝিমঝিম করে আঁধার কালো

ফাগুনের বাঁশী কাননের হাসি ছিল গো যবে
এলে যদি হায়, দিলে না কেন গো সেদিন তবে
ফাগুনের বাঁশী কাননের হাসি ছিল গো যবে
এলে যদি হায়, দিলে না কেন গো সেদিন তবে

চাহিয়া লাজ আর দিও না আমারে
কী আছে আমার কী দিব তোমারে
মোর তুলনায় ভিখারীও তবু অনেক ভালো
আমার আকাশে ঝিমঝিম করে চাঁদের আলো
####  ####৷ ####  #### #### ####

.              ****************               

#### - এই কথাগুলি শুনে বোঝা যায়নি। কেউ সঠিক জানালে এখানে প্রেরকের প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে প্রকাশিত করা হবে।
         
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর