কবি স্বপ্ন মধুকর-এর কবিতা
*
আজ এরা ভিখারি
কবি স্বপ্ন মধুকর
রচনা ০১.০৭.২০২০। মিলনসাগরে প্রকাশ ।

শহরে এখন দেখা মেলা ভার-
.        যত্র তত্র ভিখখারির।
মধ্যবিত্তের বুক ফাটে তো,
.        মুখ নাহি ফোটে এ ভিখারির॥

লকডাউনের জেরে পড়েছে-
.        মধ্যবিত্তরাই  জাঁতাকলে।
তাই এঁরা আজ লিখিয়েছে-
.        নাম সর্বহারার দলে ॥

ঘরে ঘরে আজ অভাব অনটন-
.        মধ্যবিত্তের প্রাণ অষ্ঠাগত।
গরীবের ক্ষুদা,মিটায় ত্রাণদাতা,
.        শুধু বিত্তবানের কোষাগার ঠাসা যত॥

গরীবের পো দোকানে যায় ছুটে-
.        নুন আনতে পান্তা ফুরায় যে।
ছাদে দাঁড়ায় অভাগা মধ্যবিত্ত,
.        ভাগ্যকে কোষে যায় যে॥

ব্যাঙ্কের খাতা, তলানিতে ঠ্যাকা-
.        বলিতে না পারে কাউকে।
ধিক্ ধিক্ করে হার্ট বিট চলে,
.        শুধু বুঝাইতে পারে গিন্নিকে॥

দিন গত পাপক্ষয়,
.        সবার মনেই শংসয়।
এ ভীষণ সামাজিক  জ্বালা-
.        অনাহারে মরিবার ভয়॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
জেল খাটা শহর
কবি স্বপ্ন মধুকর
রচনা ২৩.০৪.২০২০। মিলনসাগরে প্রকাশ ।

কোন এক বিভীষিকাময় সন্ধ্যা বেলায়,
পুর্নিয়া লাইন বাজারের মোড়ে ;
এক আগন্তুক এসে জিজ্ঞেস করে,
শহর তুমি কেমন আছো?
লকডাউনের জেরে !
জেল খাটা ক্লান্ত শহর,
তাও থাকে চুপ করে ;
নির্বাক শহর -
আফিস ফেরত বাবুদেরকে,
ভিড় গাড়িতে এপার ওপার করে।
বহুদিন পর খুলল শহর,
মলিনতার হাঁপ ছেড়ে ;
লোকের জবাব দেয় না,
সে যে-
রাখে মাথাটি হেঁট করে॥
ঈশ্বর তুমি বলতে পারো !
আর কতো চাও বলিদান?
মানুষ ছিল তোমার শ্রেষ্ঠ জীব,
এই তো ছিল নিদান।
মর্ত্যে যদি মানুষ নাই বা রাখো,
দাও না কেন, অন্য গ্রহের সন্ধান?
তোমার শক্তি, মোদের ভক্তি,
দুই মিলে কাজ হউক আবার মহান॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ইচ্ছা আমার
কবি স্বপ্ন মধুকর
রচনা ০১.০৭.২০২০। মিলনসাগরে প্রকাশ ।

বিধাতা আমায় ফুল করেছে,
.                ফুল হতে চেয়েছি।
বিধাতাই জানে আমার ভাগ্য,
.                কোথায় যেতে চেয়েছি।

জানিনা আমি কোথায় যাবো-
.                দেবালয়ে না শ্মশানে।
আমার ইচ্ছা, ফেলে দিও মালি,
.                যুদ্ধে বীর যায় যেখানে।

তাঁদের ঘামের 'গন্ধ' আমি,
.                সুবাসিত করে দিতে চাই।
আমি ও তাঁদের সাথে একজন,
.                বন্দে মাতরম্ বলতে চাই।

বিধির বিধানে যা আছে-
.                আমার ভাগ্যে লেখা?
তবু চাই আমি,মহাবীর পদতলে,
.                পিষে যাওয়া মোর ইতিহাস গাঁথা।

তাই তো ফুল হয়ে আমি,
.                যেতে চাই গো সেথা।
যেখানে হয় নিত্যনতুন,
.                বীরদের বীরঙ্গনা গান লেখা॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর