পাচু রায়    একটি অতি পরিচিত নাম কলকাতা থেকে প্রচারিত বাংলা পত্র-পত্রিকার গল্প,
প্রবন্ধ এবং চিঠিপত্রের জগতে |  তাঁর নামের আগে ডক্টরেট উপাধিটি তিনি কখনও ব্যবহার
করেন না | তাঁর জন্ম কলকাতায় | পিতা সনামধন্য চিকিত্সক ডঃ সত্যেন্দ্রনাথ রায় এবং মাতা
রেণুকণা রায় | উত্তর কলকাতায় ঠনঠনিয়া কালীবাড়ীর কাছে "মেট্রোপলিটান ইন্স্টিটিউট, মেইন"
থেকে স্কুল জীবন শেষ করে, বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক হন ১৯৬১ সালে | ১৯৬৩
সালে এম এস সি করেন বাইও-কেমিস্ট্রি নিয়ে "রাজাবাজার সায়েন্স কলেজ থেকে" | ১৯৭৮ সালে
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "এন্টিফাঙ্গাল প্রপার্টিস অফ ইণ্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস" বিষয়
গবেষণার জন্য ডক্টরেট পান | চাকরি জীবন কাটে ভারত সরকারের "স্বাস্থ ও পরিবার কল্যাণ
মন্ত্রকের" অধীনে" কলকাতার "সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিস" এ |

লেখালেখি শুরু করেন, এম ভট্টাচার্য এন্ড কোম্পানি থেকে প্রকাশিত, বাবার সম্পাদনায় পত্রিকা
"হোমিওপ্যাথিক চিকিত্সা" তে, নানা রকম বিজ্ঞান ভিত্তিক লেখা দিয়ে | এর পর কলেজ জীবনে
প্রবেশ করেই বামপন্থী আন্দোলনে স্বতঃস্ফূর্ত যোগদান সিপিআই(এম) দলে | ১৯৬৫ থেকে ১৯৭৩
সালের মধ্যে পার্টিতে তার অবস্থান যথেস্ট উল্লেখযোগ্য ছিল | সেই সময়কালে তিনি তাঁর দলের
উত্তর কলকাতার জোনাল কমিটির সদস্য হয়েছিলেন | সেই সময়ে আদর্শগত কারণে দলের সাথে
তাঁর মতপার্থক্য বেড়ে যাওয়ায় তিনি দল থেকে বেরিয়ে আসেন |

কলেজ জীবন থেকেই রাজনৈতিক পরিবেশে থেকে তাঁর রাজনৈতিক বিষয়ে লেখা শুরু হয় | এর
পর তাঁর লেখার বিষয় নির্বাচনের আর কোন সীমা পরিসীমা থাকে নি | সমস্ত প্রথম সারির পত্র
পত্রিকায় বাংলা এবং ইংরেজীতে লিখে আসছেন | গল্প, নাটক, সিনেমা, বিজ্ঞান, সামাজিক ন্যয়-
অন্যায়, রাজনীতি, অর্থনীতি, কোন কিছুই তাঁর কলম থেকে রেহাই পায় নি !

ভারতের কমিউনিস্ট আন্দোলনে, ভারতীয় সংস্কৃতিতে গণচেতনার বিকাশের ফলে, কিছু সৃষ্টিশীল
মানুষজনকে আদর্শবাদী অথচ ভিন্ন এক জীবনভাবনায় অনুপ্রাণিত করেছে। পাচু রায় তাঁদের
একজন। কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না থেকে তিনি নিজের ব্যক্তিসত্তার পূর্ণ স্বাধীনতা
সুরক্ষিত রেখেছন, যা তিনি কোন মূল্যেই বিসর্জন দিতে রাজি নন | প্রায় চার দশকের উপর
সময়কাল ধরে তাঁর লেখনি বার বার গর্জে উঠেছে সমাজের বিবেকের ভূমিকায় |

নন্দীগ্রামের ঘটনাবলি তাঁকে অত্যন্ত বিচলিত করেছে | এ নিয়ে নানা সময় প্রতিবাদ জানিয়ে
এসেছেন | আমরা তাঁর কিছু লেখা আমাদের ওয়েব সাইটে প্রকাশিত করতে পেরে গর্বিত |

লেখকের প্রকাশিত গ্রন্থ -
১।  প্রবন্ধ সঙ্কলন "পাচু রায়ের হরেক রকম", প্রকাশক - পিপল্স বুক ডিপো |
২।  চিঠির সঙ্কলন "পাচু রায়ের চিঠি", প্রকাশক - অগ্রণী প্রকাশন |
৩।  একাঙ্ক নাটক "পাচু রায়ের একাঙ্ক", প্রকাশক - উবুদশ |
৪।  জীবনী "রমেশ চন্দ্র সেন", প্রকাশক - বাংলা একাডেমি |

লেখকের ঠিকানা -
ডঃ পাচু রায়
জন্ম  ১০ই জুন ১৯৪১
Click here to read in ENGLISH
ই-মেল -
pachuray@rediffmail.com   &      pachu.ray@gmail.com
দূরভাষ -
৯১ ৩৩ ২৫৯০৭৬৬২
চলভাষ -
৯১ ৯৩৩১০৪৪৩৩৫