.
.
T.E.T. পরীক্ষার্থীদের উপর পুলিশী
নির্যাতনের প্রতিবাদের দেয়ালিকা
<<<॥ পাতাটি ডাইনে-বামে স্ক্রল করে॥ Page scrolls left-right ॥ >>>
কবি পল্লব কীর্ত্তনীয়া
মিলসাগরে কবির পাতা . . .     
কবির ফেসবুক . . .     

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
আমার ছেলেমেয়ে কথা, কণ্ঠ ও যন্ত্রানুষঙ্গ -- কবি পল্লব কীর্ত্তনীয়া।

আমার ছেলেটা রাস্তায় শুয়ে, ছেড়েছে অন্নজল
আমার মেয়েটা পথের ধুলোয়, জেদটুকু সম্বল
ওদের অন্ন চুরি হয়ে গেছে, বিক্রি হয়েছে দামে
ওদের স্বপ্ন ভেঙেচুরে গেছে,  স্বপ্ন, রক্-ঘামের
ছেলেমেয়েদের আটটা বছর কেড়ে নিল যে শাসক
তারা বলে, ‘ সব দাবি অন্যায্য, চুরিটা ন্যায্য হোক!’
সন্তানদের কী করে বাঁচাব! পথই ওদের ঘর!
ওরা,  অনুপ্রাণিত খোঁয়াড়ে পাঠায় আগুনের স্বাক্ষর
বাঁচা না মৃত্যু? এ দু-য়ের মাঝে মরণপণ লড়াই
পিতা হয়ে বলি, ‘ওদের লড়াইয়ে বন্ধু তোমাকে চাই!’
আমার ছেলেটা মরছে আমার মেয়েটা লড়ছে পথে
দোহাই, এসো, কণ্ঠ মেলাও ওদের শেষ শপথে!
আমার মেয়েটা মরছে আমার ছেলেটা লড়ছে পথে
দোহাই, এসো, কণ্ঠ মেলাও ওদের শেষ শপথে!
.
কবি আর্যতীর্থ
মিলনসাগরে কবির পাতা . . .  
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
কুচকাওয়াজ - কবি আর্যতীর্থ। রচনা ২১.১০.২০২২।

ভাবছো তুমি শোনাচ্ছো বেশ পথের ওপর বুটের আওয়াজ,
ভাবছো তুমি সবাই ভীত, মৃতের ভিড়ে সে কুচকাওয়াজ,
ঘুমন্ত লোক জাগতে পারে, ইচ্ছা-মৃত জাগবে না যে,
ভাবছো তুমি, এই ভূমিতে তোমার সেনার যুদ্ধসাজে
লাগছে না দাগ, ডেমো’র চোটে ডেমোক্রেসির নামই ক্লিশে,
মনের ভেতর কারফ্যু জারি অনড় একশো চুয়াল্লিশে..
ভাবনাতে বেশ সত্যি আছে, স্বীকার করে নেওয়াই ভালো,
অন্ধকারের শিকার হলে হোক না আলো খুব জোরালো,
বন্ধ চোখে তবুও তাদের মন হাতড়াবে পূজ্য আঁধার,
কেন লোকে ফোঁস করে না, সহজ জবাব জটিল ধাঁধার,
বেশির ভাগের নোঙর থিতু ভীষণ ভিতু ভিতের ওপর,
গলার আওয়াজ উঁচু হলে দ্রোহই মনে হয় বরাবর,
কাজেই তোমার ভাবনাটাতে অনেকখানি সত্যি আছে,
জল কমে যেই পুকুর থেকে, মাছরা তখন কাদায় বাঁচে।
কিন্তু তবু ভুল কোরো না জ্যান্ত ফেলে মৃতের দলে,
যতই বাঁধো নজর সবার নানান দানের খুড়োর কলে,
শেষ অবধি সেই দান তো ওটা, মতান্তরে ভিক্ষামুঠি,
নিকষ কালো রাহুর গ্রাসেও সব আলোদের হয় না ছুটি,
ফেউরা যখন ধন্য হাঁকে, কেউ এসে ঠিক দেখাবে ভুল,
জানি বৌয়ের ভাইকে ডেকে সাজাও তাকে চোখে-আঙুল,
তবুও জেনো সত্যিকথা যায় না মারা ফেক খবরে,
যাদের তুমি ভাবছো মরা, তাদের ক’জন নজর করে।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
সূচীপত্র >>>>>

আমার ছেলেমেয়ে কথা - পল্লব কীর্ত্তনীয়া
কুচকাওয়াজ - আর্যতীর্থ
দুঃসময় - অরুণাচল দত্ত চৌধুরী
পাপেরও আছে বাপ - সবিতা বিশ্বাস
রক্ত ভীষণ লাল - কাজী কামাল নাসের
করুণাময়ী মধ্যরাত - দেবেশ ঠাকুর
এ কোন বাংলা - রণেশ কুমার রায়
আবর্জনার আলো - শুভ জোয়ারদার
দুটি লিমেরিক - পবিত্র সরকার
এত অবিচার!? - দুষ্টকবি
আজকের রাতের পরও কাল সূর্য উঠবে - মৌসুমী জোয়ারদার
জানে প্রতিবাদী, বুদ্ধিজীবিও জানে - স্বরাজ মিত্র
চুরি করে ঘুমাতে যাচ্ছে - সোমাদ্রি সাহা
নাকতলার ওই সেজো খোকা - অরুণাচল দত্ত চৌধুরী
.  যে কোনো কবিতায় ক্লিক্ করলেই সেই কবিতাটি আপনার ব্রাওজারের ডান দিক ঘেঁষে ফুটে উঠবে
.
<<<এই দেয়ালিকার
<<< সূচীতে ফিরতে
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>

কলম করেছি রাইফেল - মৌসুমী জোয়ারদার
ছবিকবিগানথেটারওয়ালাইত্যাদি - স্বরাজ মিত্র
টিকে রয়েছিস দিব্যি আছিস - অরুণাচল দত্ত চৌধুরী
ওরা কারা - আর্যতীর্থ
শাসকের দোষে - নীলিম গঙ্গোপাধ্যায়
জিজ্ঞাসা চিহ্ন - জাহির আব্বাস
ক’ জন থেকে ডজন ডজন. কখন যে যায় একশো লাখে
তোমার সেটা নজর এড়ায়, মাছ কমেছে কইয়ের ঝাঁকে।
যায় না বলা, এখন যাকে দেখছো মৃতের শ্মশানভূমি,
হয়তো কালই জ্যান্ত লোকের খুব কোলাহল শুনবে তুমি।
সে ভিড় যদি মূর্তি রাজার ফেলতে ছোটে দড়ির টানে
বুটের আওয়াজ থমকে যাবে তাদের সে রব আসলে কানে।
ভাবছো তুমি , শোনাচ্ছো বেশ বুটের আওয়াজ রাস্তা জুড়ে,
ভাবো এবার, ছদ্মমৃত সদ্য জেগে হাঁকেই যদি হঠাৎ ঘুরে,
তখন তাকে রোখার উপায় নেই বেয়োনেট টিয়ার-ঝাঁঝে,
খুঁজলে এমন অনেক পাবে ইতিহাসের পাতার ভাঁজে।
হয়তো সে ভয় রাখছো ঢেকে রাতনিশুতের কুচকাওয়াজে..

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
কবি অরুণাচল দত্ত চৌধুরী
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
দুঃসময় - কবি অরুণাচল দত্ত চৌধুরী। গুরুদেব রবীন্দ্রনাথের কাছে ক্ষমা প্রার্থনা করে!

যদিও বয়স বাড়িছে মন্দ মন্থরে,
সব আশাবরী গেছে ইঙ্গিতে থামিয়া
চল্লিশ পার হয়ে গেল বসে ফুটপাথে
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
আইন-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা--
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
এ নহে মুখর সততা মূর্তি গুঞ্জিত,
এ যে অজগর সাপের পেষণ চলিছে।
ফাঁকা ওএমআর মিছে নম্বরে রঞ্জিত,
চাকরির আশা ভুল কল্লোলে দুলিছে।
কোথা সংসার ফুলপল্লবপুঞ্জিত,
কোথায় যে বাড়ি, কোথা আশ্রয়শাখা!
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
প্রাইমারি টেট স্মৃতিতে ঘুষের শর্বরী,
ঘুমায় বিচার সুদূর অস্ত-অচলে!
ইডি সিবিআই নিশ্বাসবায়ু সম্বরি
স্তব্ধ আসনে সেটিং গনিছে বিরলে।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
তবু ডাক দেয় অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ আশাচাঁদ বাঁকা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
ঊর্ধ্ব আকাশে অভিজিৎ মেলে অঙ্গুলি।
ইঙ্গিত করি তোমা-পানে আছে চাহিয়া।
সুজন-শমীক-অধীর মরণ উচ্ছলি
শত তরঙ্গে তোমা-পানে উঠে ধাইয়া।
বন্ধু-স্বজন তারা ডাকে বাঁধি অঞ্জলি
"বাঁচো বাঁচো"' সুরে করুণ মিনতি-মাখা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
ওরে ভয় নাই, নাই নীতিমোহবন্ধন,
ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।
গরমেন্ট নাই, তাই বৃথা বসে ক্রন্দন,
ওরে গৃহ নাই, নাই ফুলশেজরচনা।
প্রায় ছশো দিন... অবস্থানের অঙ্গন
উষা-দিশা-হারা নিবিড়-তিমির-আঁকা--
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃ
কবি সবিতা বিশ্বাস
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
পাপেরও আছে বাপ
কবি সবিতা বিশ্বাস

চোখ খোলা, কান খোলা, দেখছি ও শুনছি
ঘাম, রক্ত চাটছে রাক্ষসী ছি!ছি! ছি!ছি!
সাদা কাপড়ে কালো টাকার গন্ধ, বিশ্রী
দুয়ারে সরকার, তাও ফেরেনা ঘরের শ্রী
লড়াই চলছে, চলবে, আমরণ অনশন
অন্ধকারে শাসক চালায় শাসন শোষণ
টাকার পাহাড়ে ওরা বসে করে উত্সব
খিদের আগুনে ঝলসায় ডিগ্রীধারীর শব
খুব তো শুনছি ঘুগনি মুড়ি দিচ্ছে বাড়ি
চপ ভাজলেই বাড়ির সামনে বেলেনা গাড়ি
কৃষ্ণার্জুন ভারী বোকা পিসির কথা না শুনে
ঘুরছে ঘানি টেনে, শয়নে স্বপনে টাকা গুণে
শেষেরও শেষ আছে, পাপেরও আছে বাপ
ঝলসে উঠবে খোলা তলোয়ার খুলবে খাপ
অবিশ্বাসে ধ্বংস হয়েছে মোগল হুন মীরজাফর
আজ নয় কাল খুঁড়তেই হবে দিদির কবর |
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি কাজী কামাল নাসের
কবির ফেসবুক . . .     

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
রক্ত ভীষণ লাল
কাজী কামাল নাসের
গানটি শুনে লেখা। গানটি ইউটিউবে
শুনতে  . . .

শাসক তোমার বর্বরতার রূপ দেখালে তুমি
পুলিশ এবং লাঠির গুঁতোয় কাঁদলো জন্মভূমি
যোগ্য মেধার বঞ্চিত সব চাকরি প্রার্থী যতো
তাদের বুকেই আঁকলে গভীর অত্যাচারের ক্ষত
সেই ক্ষতের মুখেই পড়ছে চুঁয়ে রক্ত ভীষণ লাল
আর সেই লালেতেই মরণ তোমার দেখবে মহাকাল
সেই লালেতেই পতন তোমার দেখবে মহাকাল
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি দেবেশ ঠাকুর
মিলনসাগরে কবির পাতা . . .   
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
করুণাময়ী মধ্যরাত
কবি দেবেশ ঠাকুর

উঠিয়ে দাও হঠিয়ে দাও গুটিয়ে দাও প্রতিবাদী
আজ শাসকের লাঠির খোঁচায় বিক্ষত হয় গান্ধিবাদই।
মধ্য রাতের অন্ধকারে করুণাময়ী নিষ্করুণের
টেনে-হিঁচড়ে তুলছ ভ্যানে মানুষ? নাকি সংখ্যা গুণে?
চোখের সামনে দেখল যারা চাকরি খাচ্ছে হায়েনারা
খাদক তখন ভেবেছিল ছেলে ঘুমোলে জুড়োয় পাড়া।
আমার ছেলে আমার মেয়ে ঘুমোয় না লাল চক্ষু দেখে
অপার পথে পড়ে থাকে অপা-র ধুলো অঙ্গে মেখে।
শাসক, তোমার মনে পড়ে না অতীত স্মৃতি অবরোধের?
ডান্ডি অভিযানের লাঠি আজ তুলেছ ডায়ার-ক্রোধে!
ভ্রষ্ট অতীত মনে পড়ায় নষ্ট স্মৃতির মণি-মানিক?
চাকরি খাচ্ছে চেটেপুটে তুমিও জানো আমিও জানি।
লুট হয়ে যায় যৌবন যার চালশে ধরে চল্লিশ পার
দেয়ালে পিঠ ঠেকলে মানিক,কাশবালিশে ধুঁকছে বেকার।
অপারেশন মাঝরাত্তির, চ্যাংদোলা সব জীবন্ত লাশ
ওই পাড়াতে গরু গেলে সোনাঝুরির রক্ত পলাশ।
কয়লা গরু বালি পাথর-- ফেলতে না চান,ফেলবেন না
মাইরি বলছি, চাকরি কেড়ে আগুন নিয়ে খেলবেন না।
শিক্ষিতদের মগজ নিয়ে খেলতে গেলে উদ্দাম খিল
আমও যাবে ছালাও যাবে হাতে থাকবে পোড়া পেন্সিল।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি রণেশ কুমার রায়
মিলনসাগরে কবির পাতা . . .   
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
এ কোন বাংলা
কবি রণেশ কুমার রায়

ঘোর অন্ধকার আজ বাংলা জুড়ে
রূপসী বাংলার দেখি এ কোন সাজ
সে বাংলা হারিয়েছে তার মান
সবচেয়ে বেশি মান পায় তারা আজ
লুঠ ধর্ষণ খুন ই যাদের প্রাণ।
পরকে ঠকিয়ে বেঁচে থাকে যারা
নেই যাদের আত্মসম্মান হৃদয়ের আবেগ
রূপসী বাংলা আজ অচল তাদের ভন্ডামি ছাড়া।
যাদের ভালোবাসা আছে নেই বিশ্বাসে ক্ষয়
যারা সত্যের প্রতি দায়বদ্ধ আজও
শেয়াল কুকুর কুঁড়ে কুঁড়ে খায় তাদের হৃদয়।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি শুভ জোয়ারদার
মিলনসাগরে কবির পাতা . . .   
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
আবর্জনার আলো
কবি শুভ জোয়ারদার

ছি: ছি: এত্তা জঞ্জাল !
ইতনা বড়া রাজ্যে দেখো শিক্ষার কি হাল !
মন্ত্রী মশাই আচার্যিরা পরম সুখে জেলে
গরুচোর ও নায়িকাদের সঙ্গসুধা পেলে!
আমলা ভাসে গামলা জলে শামলাটুপি পরিয়া
চালাও চালাও, পানসি চালাও ফুর্তিতে বেলঘরিয়া।
টপ টু বটম ঘুষের টাকা খাচ্ছে কিন্তু গিলছে না
জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি খেয়েও কেহ হিলছে না।
আঁস্তাকুড়কে রাজ্য বলুন, দেশটা শ্মশানভূমি
এ্যসেমব্লিতে ইউরিনালের গন্ধ পাবে তুমি।
চোর চোট্টা চিটিংবাজে বিধানসভা আলো
শিক্ষিতরা পথের ওপর কাঁদলে দেশের ভালো,
দাবার ঘুঁটি চালো!!!
২২ অক্টোবর ২০২২
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি পবিত্র সরকার
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
দুটি লিমেরিক
কবি পবিত্র সরকার
রচনা ২২.১০.২০২২।

দুশ্চিন্তা কীসের?
শুয়েছিল ওরা অনশন করে, ঝামেলা-টামেলা করেনি ;
আটকায়নি কারও পথ ওরা, জামাটামা টেনে ধরেনি।
এই সব নানা কুকর্ম দেখে,
ওই বাছাদের ধরে একে একে
পুলিশ নিয়েছে কোলে করে, শোনো, কেউ মার খেয়ে মরেনি !

পুলিশের আদর
মারেনি, ধরেনি, কিছুই করেনি, চ্যাংদোলা করে ঝুলিয়ে,
নিয়ে গেছে, যেন সকলের গায়ে আদরের হাত বুলিয়ে।
ফালতু কথায় বিশেষ দক্ষ--
তবু দ্যাখো এই বিরোধীপক্ষ
চ্যাঁচাচ্ছে কত, মুখে ছড়াচ্ছে চ্যাটাং চ্যাটাং বুলি হে।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
দুষ্টকবি
মিলনসাগরে কবির পাতা . . .   
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি মৌসুমী জোয়ারদার
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
আজকের রাতের পরও কাল সূর্য উঠবে
কবি মৌসুমী জোয়ারদার

আজকের রাতের পরও কাল সূর্য উঠবে। মধ্যরাতের এই বর্বরতা কি
সকালের আলো মুছে দিতে পারবে???
কি আশ্চর্য দেশ আমাদের। শিক্ষামন্ত্রী চুরির দায়ে বান্ধবী সহ জেলে।
আর ভবিষ্যতের শিক্ষকরা চাকরির দাবিতে রাস্তায়।
আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই শিক্ষকদের চোর ডাকাতের
মত টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে।
পুলিশরা দাদারা, আপনার সন্তানের জন্য চাকরি ভবিষ্যত সুরক্ষিত
আছে তো????
না হলে হয়ত একদিন ওরাও আপনাদের মুখোমুখি দাঁড়াবে।
আপনি আপনারা তৈরি তো??????
হঠাৎ ই সব নিউজ চ্যানেল গুলো মুছে গেল।
কালো হয়ে গেছে আলো স্ক্রীণ।
কতক্ষণ??? কতদিন???
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি স্বরাজ মিত্র
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
জানে প্রতিবাদী, বুদ্ধিজীবিও জানে
কবি স্বরাজ মিত্র

সুবোধ গেয়েছে উপোসের পদাবলী,
জয় গোস্বামী মাচায় চড়েছে আজ।
কারা যেন বলে বুদ্ধিজীবিরা শুধু --
মৌন, পরেছে শাসকের দেওয়া তাজ?
কবীর সুমন খেয়াল ফেঁদেছে কত,
দেয়ালে দেয়ালে ছড়ানো ইস্তেহার।
নির্বাচনের ডঙ্কাটি গেছে বেজে,
শুভা শিল্পীর তুলিটি চমৎকার!
কৌশিক সেন নাটকীয় সংলাপে --
বলে "ও দস্যু, এরাই বরং ভালো।"
একাডেমী চষে ব্রাত্য নাট্যকার
প্রতিবাদ তুলে দর্শক চমকালো।
বিভূষণধারী অভিনেতারাও আছে --
এপাশে ওপাশে মোসায়েবী মাথা নেড়ে,
মধ্যরাতের সন্ত্রাসী রাজপথে --
কারা নিয়ে যায় গণ অধিকার কেড়ে?
কারা নিয়ে যায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে
অনশনীদের! নিশুতির ফরমানে?
রাতপেঁচাদের শাণিত নখের জ্বালা --
জানে প্রতিবাদী, বুদ্ধিজীবিও জানে!
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি সোমাদ্রি সাহা
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
চুরি করে ঘুমাতে যাচ্ছে
কবি  সোমাদ্রি সাহা

ভারতবর্ষ অনেককাল ঘুমিয়ে আছে।
চা খাওয়া, স্বপ্ন দেখার দেশে
কেবল মূর্তি করেই রেখে দেওয়া হয়েছে
নেতাজিকে।
বিবেকানন্দের প্রজ্ঞাকে সম্মান জানাতে পারলে
ক্ষুধার সূচকে নামতে নামতে...
শিক্ষাহীন একটা দেশ ক্রমশ অন্ধকারে
আলোর বারুদ খুঁজতে চাইছে।
আচ্ছা যারা ঘুষ দিয়ে চাকরি করে, বিয়ে করেছে
তারা কী করে ঘুমাচ্ছে প্রতি রাতে!
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি অরুণাচল দত্ত চৌধুরী
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
নাকতলার ওই সেজো খোকা
কবি অরুণাচল দত্ত চৌধুরী

নাকতলার ওই সেজো খোকা
ভাবলে পরে বড্ড বোকা
সুপ্রিমে সে গেলে পরেই
কপাল যেত পালটে
আশায় ছিল... সুপ্রিমোটি,
(কে জানো না? সেই যে... চটি)
সেটিং করে এজেন্সিকে
দেবেই দেবে সাল্টে।
মিথ্যে আশার আভাস খানি
আজ খোকাকে ঘোরায় ঘানি
ভাবছে মনে হয় তো জামিন
মিলবে কোনও দিনই না!
সোনার পদ্ম, জালিম ববি
সুপ্রিমে পায় আশার ছবি
সুপ্রিমো কয়, চক্ষু উলটে
পাপিষ্ঠকে চিনি না।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি মৌসুমী জোয়ারদার
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
কলম করেছি রাইফেল
কবি মৌসুমী জোয়ারদার

কলম করেছি রাইফেল
আর মিছিলে গড়েছি ব্যারিকেড
তোমার সৈন্যের মুখোমুখি আজ
তোমার দেশের ভুখা পেট।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
কবি স্বরাজ মিত্র
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
ছবিকবিগানথেটারওয়ালাইত্যাদি
কবি স্বরাজ মিত্র

১.
শাসকের কবি আমি বিস্তর নাম
কাকাতুয়া পুষেছি ও রেখেছি গোলাম
মোসায়েবি বৃত্তি
দেহে নেই পিত্তি
হাড়েতে মজ্জা নেই, চোখে নেই চাম
২.
দিন কাটে গাঁজা টেনে লিখিয়া থেটার
এভাবেই বেশ আছি তোফা ও বেটার
বসে থাকি হাঁটু গেড়ে
নিয়মিত লেজ নেড়ে --
নম্বর পেয়ে যাই লেটার লেটার
৩.
গান গাই গলা ছেড়ে বিপ্লবী ঢঙে
পায়রার মতো শুধু ঢুকে থাকি টঙে
যখন আদেশ আসে
ধান্দাবাজির মাসে --
টঙ থেকে উড়ে যাই আশমানি রঙে
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
৪.
এই দেখো কী দারুণ ছবি আঁকিয়াছি
আকাশে বায়স ওড়ে, নাকে ওড়ে মাছি
মৌন রয়েছি খাসা
বখরাটা পাই ডাঁসা
বন্ধক রাখিয়াছি দাড়ি কয়গাছি
৫.
যে নাম ধরেই ডাকো, আমরা আসলে --
আয়েশে পায়েস খাই মনিবের কোলে
কেটে রেখে দুটো কান
বাড়িয়েছি ধনমান
চর্ব্য চোষ্যে আছি, অম্বলে ঝোলে
কবি অরুণাচল দত্ত চৌধুরী
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
টিকে রয়েছিস দিব্যি আছিস এ'রম থাকার জন্যেই
কবি অরুণাচল দত্ত চৌধুরী

টিকে রয়েছিস দিব্যি আছিস এ'রম থাকার জন্যেই
কার্নিভ্যালের হল্লা লীলাটি। কলকাতা তোর মন নেই?
এই রাজ্যেই অন্য কোথাও প্রবল হরপা বানে...
ভেসে চলে গেছে, মরেছে মানুষ... ব্যথা নেই তোর প্রাণে!
আলোকবর্ষ দূরে বুঝি সেটা? তুচ্ছ মালবাজার...
মধ্যে রয়েছে... ছশো তেত্রিশ অন্ধ কিলোমিটার।
অবহেলা মাখা প্রায় ছশো দিন কাটল অবস্থানে,
চাকরি এখনও তবু যে অধরা, কলকাতা সেটা জানে।
ছলনায় ভরা মোহন মন্ত্রে মগজ দখল হবে
লাল নীল আলো... গলা কাঁপানোর উৎসবে উৎসবে।
দাসখত লিখে মৃত্যুর দিকে ছোটা উৎসবজীবী,
এর পরও তুই সংস্কৃতিমান, এই পরিচয় দিবি?
মতিচ্ছন্ন আমার শহর, কাবার্ডে কঙ্কাল!
ফাঁকা করোটিতে, হাততালি দেয় বেহায়া কার্নিভাল।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
T.E.T. পরীক্ষার্থীদের উপর পুলিশী নির্যাতনের
বিরুদ্ধে প্রতিবাদী কবিতা
পশ্চিমবঙ্গে তথা ভারতে, সরকারী স্কুলে শিক্ষকের চাকরির যোগ্যতা অর্জনের জন্য
টেট (
TET বা Teacher Eligibility Test) পরীক্ষা আবশ্যিক।

যাঁরা সত্যিই যোগ্যতার সঙ্গে এই পরীক্ষায় পাশ করেছিলো তাদের বদলে শাসক দলের
সঙ্গে যুক্ত নেতা ও আমলাদের ঘুষ দেওয়া প্রার্থীরাই চাকরী পেয়ে যাচ্ছিলো। ঘুষের
অঙ্ক ১০-৩৫ লক্ষ টাকা, শোনা গেছে। এদের মধ্যে মন্ত্রীর ছেলে-মেয়েও রয়েছে।

যারা যোগ্য প্রার্থী, তারা চাকরি না পেয়ে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হন এবং দীর্ঘ
প্রায় দুবছর হতে চললো তাঁদের অনশন, অবস্থান ইত্যাদি করে যেতে হচ্ছিলো।
যেহেতু এরা সংখ্যায় খুব বেশী নয়, সুতরাং এদের ভোট না পেলেও রাজনৈতিক
দলগুলির কিচ্ছু যাবে আসবে না, তাই এদের কথা কেউ শুনছিলোই না।

এরা মামলা করতে বাধ্য হয় এবং উচ্চ আদালতের আদেশে তদন্তে নেতা-মন্ত্রী ও
অন্যান্যদের থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়, যার জন্য মিলনসাগরের
কলকাতায় আরব্য রজনীর দেয়ালিকা”-টি রচিত হয়েছিলো!

আন্দোলনটি অহিংসার পথ ধরেই চলে আসছিলো। গত ২০শে অক্টোবর ২০২২
তারিখের মাঝরাতে কলকাতা পুলিশ দিয়ে অবস্থানকারীদের উচ্ছেদ করা হয়
নির্দয়ভাবে। এরই বিরুদ্ধে রচিত কবিতা এই দেয়ালিকায় তোলা হচ্ছে।
..
কবি আর্যতীর্থ
মিলনসাগরে কবির পাতা . . .  
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৩.১০.২০২২
ওরা কারা - কবি আর্যতীর্থ। রচনা ৩.১০.২০২২।

ওই যারা বসে আছে চাকরির ধর্ণায়,  
টেট পাশ করে ফেলে হলো মহা-অন্যায়,
পাঁচশোটা দিন গেছে তাকায়নি তাও কেউ,
এখানে নড়ে না কিছু, যত কেন দাও ঢেউ,
ওই যারা বসে আছে সেই কথা  না বুঝে,
নতশিরে কুঁজো হয়ে পা কারো না খুঁজে,
ফেল করাদের কাছে পাশ নিয়ে কাঁদছে,
জনতা নির্বিকারে  পাশ দিয়ে যাচ্ছে ,
কারো বাস এ শহরে , কারো অতি দূর গাঁ,
তোমার আমার ওর, ওরা কার দুর্গা?
কার ওরা আগামী, বলো না গো উৎসব,
জানি আজ ধমকেই ঢাকা যায় খুঁত সব,
ওরা কার সম্তান, বাংলা না শিক্ষার,
আর কত রাত যাবে অধিকারভিক্ষার,
ওহে যারা বাঙালী, ছানা নিয়ে ভাবিত,
তিল থেকে তালে করো ফেসবুক প্লাবিত,
ভেবেছো কি ওই খানে বসে আছে কারা ঠিক,
ভালো করে দেখো মুখ, মন দেবে সাড়া ঠিক,
ও তোমারই ভাবীকাল, যাতে ক্ষয়রোগ গো,
কাজহীন পড়ে থাকে যেইখানে যোগ্য,
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
যদি ভাবো বাছাটিকে ভিনদেশে পাঠাবে,
খামোখা এখানে কেন মগজটা খাটাবে,
সে আঁধারকাল আর নয় তবে খাস দূর,
বাংলা যখন মূল চির-উদ্বাস্তুর।
ওরা কারা বসে আছে চাকরির ধর্ণায়,
তোমার আগামী ভাসে দুর্নীতি-বন্যায়..

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
..
কবি আর্যতীর্থ
মিলনসাগরে কবির পাতা . . .  
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৪.১০.২০২২
শাসকের দোষে  
কবি নীলিম গঙ্গোপাধ্যায়

শাসকের দোষে
ফুটপাতে বসে
রাজ্যের সন্তান
সেই আক্রোশে
কথা বাঁধো কষে
ফুঁসে ওঠো ক্রোধে গান
আত্মজদের চাকরী
নেতামন্ত্রীর বিক্রি
কোটি টাকা নেয় ভরে
আর অনশনে শুয়ে মরে
বঞ্চিত সন্তান, তাই
চাই দ্রুত সমাধান
ফুঁড়ে ওঠো দাবী, গান॥
শাসকের নৈরাজ্য
জনগণে অগ্রাহ্য
আগাগোড়া দুর্নীতি
ভোটেজেতা রাজনীতি
হোক তার অবসান, নাও
ছিনিয়ে পরিত্রাণ
জাগো যুঝবার গণ গান॥
২২/১০/২০২২
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>
..
কবি জাহির আব্বাস
কবির ফেসবুক . . .    

এখানে তোলা হয়েছে  ২৪.১০.২০২২
জিজ্ঞাসা চিহ্ন
কবি জাহির আব্বাস


জিজ্ঞাসা চিহ্ন
মেধা নয়, মেধা নয়
শেষ কথা তঙ্কা,
নীতি রীতি ছারখার
সব লবডঙ্কা।
চর্চা তো চলছিল
কানে সবই আসত,
চুপচাপ থেকে গেছি
নিজে নিজে ব্যস্ত।
ভাইবোন বেকারের
দাঁতচাপা ধর্নায়,
কুমিরেরা আসে যায়
ক্যমেরার বন্যায়।
কোথা যেন ব্যথা জাগে
একা হই ছিন্ন,
শিক্ষক মানে আজ
জিজ্ঞাসা চিহ্ন!
২৪/১০/২২
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
দেয়ালিকার শেষ ছড়াটিতে যেতে>>>