কবি ডলি মিদ্যা -র জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মনোহর গ্রামে | পিতা গুরুগদ খাঁ এবং মাতার নাম উর্মিলা খাঁ | মালিয়াড়া সন্তোষ গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন |
কবিতা লেখার প্রেরণা প্রথমে পান পিতার কাছ থেকে এবং পরবর্তীতে বিবাহের পর স্বামী স্বনামধন্য কবি দূর্গাদাস মিদ্যার উত্সাহদানে এবং তাঁর গৃহের সাহিত্যের পরিবেশ তাঁর সাহিত্যকর্মকে আরও প্রসারিত করে | সংসারের কাজকর্ম সেরে লেখা তাঁর বিনোদন | লেখাই তাঁকে আনন্দ দেয় এবং ক্লান্তি দূর করে | প্রতিদিনের উপলব্ধিই তাঁর রচনার উপজীব্য |
তিনি গল্প লেখাতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করেন | তাঁর গল্পের বই "গল্প বলার কল্পকথা", প্রকাশক প্রিয় শিল্প প্রকাশন | কবিতার অঙ্গনেও মাঝে মাঝে ধুকে পড়েন | ১৯৯৪ সাল থেকে ধারাবাহিকভাবে, তাঁর স্বামীর সম্পাদনায় প্রকাশিত হয়ে আসছে little magazine "আরাত্রিক" যাতে তিনিই মূখ্য সহায়ক | "আরাত্রিক" পত্রিকার বেশ কয়কটি সংখ্যা - যেমন "নেতাজী", "রামকীঙ্কর বেজ", "আন্তর্জাতিক নারী দিবসের দেড়শো বছর" প্রভৃতি সংখ্যা বেশ আলোড়ণ তুলেছে |
কবির জন্মদিনটি ২২শে শ্রাবণ হওয়াতে তিনি ব্যক্তিগত জীবনে কোথায় যেন গুরুদেবের সাথে একটি যোগসূত্র খুঁজে পান | ঐ দিনটি যথাযত মর্যাদায় পালন করেন প্রতি বছর | সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় কালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরূদ্ধে প্রতিবাদ করেছেন তাঁর কবিতায় | এখানে আমরা কবির নিজের চয়ন করা তাঁর কিছু কবিতা এবং নানা পত্র-পত্রিকা থেকে, আমাদের সংগ্রহিত, তাঁর সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা তুলে দিতে পেরে যারপরনাই গর্বিত বোধ করছি |
কবির সাথে যোগাযোগের ঠিকানা : ২৪/৬ নাবালিয়া পাড়া রোড, কলকাতা ৭০০০০৮, দূরভাষ - ৯১ ৩৩ ২৪৯৪০৯২২