কবি দেবকুমার রায়চৌধুরীর কবিতা
*
দেবদূত
( কাব্যনাট্য )
কবি দেবকুমার রায়চৌধুরী
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার পৌষ ১৩১৪ (ডিসেম্বর ১৯০৭) থেকে
শ্রাবণ ১৩১৫ (অগাস্ট ১৯০৮) সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

চরিত্র পরিচয়।
অরবিন্দ - পাশ্চাত্য শিক্ষিত ধনবান যুবক।
অজয় - অরবিন্দের আবাল্য সুহৃৎ।
জীবনরাম - ঐ ভৃত্য।
.                চিকিত্সক।
অন্নপূর্ণা - অরবিন্দের জ্যেষ্ঠা বিধবা ভগিনী।
মাধবী - অরবিন্দের স্ত্রী।


প্রথম দৃশ্য
স্থান - অরবিন্দের গৃহ। কাল - অপরাহ্ন।

( অরবিন্দ ও বিজয় )

অজয়।         ভালো কি লাগে না বন্ধু, সেই রূপরাশি?
অরবিন্দ।      সুন্দরী সে ; ---তবু, তা’রে নাহি ভালবাসি
.                প্রিয়বর। প্রেম যবে জাগে চিত্ত-মাঝে,
.                রূপের সে না করে বিচার, কুরূপা যে---
.                সে-ও সে মহেন্দ্র-ক্ষণে অপূর্ব্ব প্রভায়
.                অতুল সৌন্দর্য্য ল’য়ে বিরাজে ধরায়
.                মহীয়সী দেবীসম।
অজয়।                                        ---মানি তাহা। তবু,
.                অটল সংকল্প ল’য়ে চাহো যদি, কভু
.                ব্যর্থ নাহি হ’বে ইচ্ছা তব। জ্ঞানী জন


.                   **********************              

.                                                                   
এই পাতার উপরে . . .       
.                                                                           
মূল সূচীতে . . .    
.                                                        
দেবদূত কাব্যনাট্যের সূচীতে . . .    
.                                                           
কবির পরিচিতির পাতায় . . .    



মিলনসাগর
দেবদূত
( কাব্যনাট্যের সূচী )
কবি দেবকুমার রায়চৌধুরী
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার পৌষ ১৩১৪ (ডিসেম্বর ১৯০৭) থেকে শ্রাবণ ১৩১৫
(অগাস্ট ১৯০৮) সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।