কবি দেবকুমার রায়চৌধুরীর কবিতা
|
দেবদূত
( কাব্যনাট্য )
কবি দেবকুমার রায়চৌধুরী
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার পৌষ ১৩১৪ (ডিসেম্বর ১৯০৭) থেকে
শ্রাবণ ১৩১৫ (অগাস্ট ১৯০৮) সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
চরিত্র পরিচয়।
অরবিন্দ - পাশ্চাত্য শিক্ষিত ধনবান যুবক।
অজয় - অরবিন্দের আবাল্য সুহৃৎ।
জীবনরাম - ঐ ভৃত্য।
. চিকিত্সক।
অন্নপূর্ণা - অরবিন্দের জ্যেষ্ঠা বিধবা ভগিনী।
মাধবী - অরবিন্দের স্ত্রী।
তৃতীয় দৃশ্য
স্থান - অরবিন্দের অন্তঃপুরস্থ উদ্যান।
কাল - প্রভাত।
অন্নপূর্ণা ও অজয়
অন্নপূর্ণা। এমন কি যা’বে চিরদিন?
. নিত্য পূর্ণশশী বিমলিন
. হেরিতেছি! বৃথা অকারণে
. ক্ষুদ্র শিশু সহিবে কেমনে
. হেন অযতন? বাছা, তা’রে
. বুঝাইয়া বল্---ছারে খারে
. গেল এ সংসার। কোন্ পাপে,
. অদৃষ্টের তীব্র অভিশাপে
. সহি এ দারুণ বিড়ম্বনা,
. নাহি জানি! ---এ বেদনা
. সহিবার নহে। কি লাগিয়া,
. এ যন্ত্রণা নিয়ত সহিয়া,
. কা’র তরে এ শ্মশান মাঝে
. র’য়েছিরে, বাছা?---
. বিধবা যে,
. তা’র এত কামনা না সাজে।
অজয় ও হৃদয়ে কভু না বিরাজে
. স্বার্থ-চিন্তা---কামনা-বাসনা।
. চিরদিন বিস্মরি’ আপনা,
. আপনারে দিয়াছ ডুবা’য়ে
দেবদূত ( কাব্যনাট্যের সূচী ) কবি দেবকুমার রায়চৌধুরী রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার পৌষ ১৩১৪ (ডিসেম্বর ১৯০৭) থেকে শ্রাবণ ১৩১৫ (অগাস্ট ১৯০৮) সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
|