কবি রায় বসন্ত - কবি দুর্গাদাস লাহিড়ী তাঁর বৈষ্ণব-পদলহরী (১৯০৫) গ্রন্থে লিখেছেন, “অনুমান ৮৪০ সালে (৮৪০ বঙ্গাব্দে অর্থাৎ ১৪৩৩ খৃষ্টাব্দে ) ইনি জন্মগ্রহণ করেন। ইঁহার পিতার নাম ভবানন্দ রায় (মজুমদার) বলিয়া জানা যায়। “বসন্ত সুকুমার” কাব্য ইঁহার প্রধান গ্রন্থ। কেহ কেহ আবার বলেন ইনি যশোহরেশ্বর প্রতাপাদিত্যের পিতৃব্য ছিলন।”
ভুরশুট পরগণার অবস্থান ছিল বর্তমান হুগলী ও হাওড়া জেলায়। তিনি রায় বসন্ত ভণিতায় পদাবলী রচনা করেছিলেন।
বারোভুঁইয়াদের মধ্যে প্রমুখ, যশোহরের মহারাজা প্রতাপাদিত্যের ( ১৫৮৪ খৃষ্টাব্দে রাজ্যাভিষেক ) পিতৃব্য (জ্যাঠামশায়), যাঁকে প্রতাপাদিত্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন ১৫৯৪-৯৫ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠাকুরাণীর হাট উপন্যাসের যা ঐতিহাসিক পটভূমিকা ছিল।