কবি গোবিন্দ দাসের করচার বৈষ্ণব পদাবলী
|
গোবিন্দ কর্মকার গোবিন্দ দাসের করচা রচনাকাল - ১৫১০ ~ ১৫১১ খৃষ্টাব্দ
|
আমাদের কাছে কবির কোনো ছবি নেই | একটি ছবি এবং আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in
|
|
|
এই গ্রন্থটির প্রামাণিকতা নিয়ে নানা তর্ক-বিতর্কের ঝড় ওঠে যা চলে দীর্ঘ প্রায় ৪০-৫০ বছর ধরে।
বিবাদ শুরু হয় রচয়িতার জাতি কায়স্থ না কর্মকার তা নিয়ে। ১৯০৫-৬ সালে জয়ানন্দের
চৈতন্যমঙ্গলে গোবিন্দ কর্মকারের নাম পাওয়া গেলে, ঝড় কিছুটা প্রশমিত হয়। পরে গ্রন্থটি
আংশিক না পুরোটাই জাল বা গ্রন্থের সম্পাদক জয়গোপাল গোস্বামীর নিজের রচিত, এই তর্ক-
বিতর্কে সেকালের বাংলা সাহিত্যাকাশ আলোড়িত হয়েছিল! গ্রন্থটিকে জাল বলে নস্যাৎ কোনো
ভাবেই করা যায় না। কিন্তু দাক্ষিণাত্য ভ্রমণের কয়েকটি ঘটনাবলির উল্লেখ না থাকায় আমাদের
ভাবায়। আমরা চেষ্টা করেছি সেই ঝোড়ো ইতিহাসের কিছু অংশ এখানে তুলে ধরতে।